এক্সপ্লোর

TMC Loses National Party Status: EVM থেকে আর্থিক অনুদান, ধাক্কা একাধিক, জাতীয় স্বীকৃতি হারিয়ে যে যে ক্ষতি তৃণমূলের

TMC News: আসন্ন লোকসভা নির্বাচনে কড়ায় গণ্ডায় তৃণমূলকে এর মূল্য চোকাতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

কলকাতা: এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023)। রয়েছে ২০২৪-এর লোকসভা নির্বাচনও (Lok Sabha Elections 2024)। তার আগেই জাতীয় দলের স্বীকৃতি হারাল তৃণমূল (TMC Loses National Party Status)। ভিন্ রাজ্যে একাধিক বিধানসভা নির্বাচনে শোচনীয় ফলের জেরে, চার রাজ্যে 'স্থানীয় দলে'র তকমা না থাকায় ,তৃণমূলের জাতীয় দলের মর্যাদা প্রত্যাহার নিল নির্বাচন কমিশন। ফলে এখন থেকে শুধু আঞ্চলিক দল হিসেবেই ধরা হবে বাংলার শাসকদলকে। আর তাতেই নির্বাচনী রাজনীতিতে তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়ে গিয়েছে কাটাছেঁড়া (TMC News)।  আসন্ন লোকসভা নির্বাচনে কড়ায় গণ্ডায় তৃণমূলকে এর মূল্য চোকাতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

জাতীয় দলের স্বীকৃতি হারানোর পর একাধিক সমস্যার মুখোমুখি হতে হবে তৃণমূলকে। যেগুলি হল-

  • ইভিএম অথবা ব্যালট পেপারে জাতীয় দলের তালিকায় প্রথম দিকে দেখা যাবে না তৃণমূলের প্রতীক চিহ্ন। 
  • দলের নামের আগে আর 'সর্বভারতীয়' শব্দটি ব্যবহার করতে পারবে না জোড়াফুল শিবির।
  • নির্বাচন সংক্রান্ত যে কোনও বিষয়ে জাতীয় দলগুলিকে আমন্ত্রণ জানাতে হয়। এ বার থেকে তৃণমূলকে আমন্ত্রণ জানাতে বাধ্য থাকবে না নির্বাচন কমিশন। 
  • জাতীয় দলের স্বীকৃতি হারানোয়, আর্থিক অনুদানেও বড় ধরনের ফারাক লক্ষ্য করা যেতে পারে। ২০২৪-এর আগে বিরোধী জোটে কাণ্ডারীর ভূমিকায় যেখানে নিজেদের ভাবতে শুরু করেছে জোড়াফুল শিবির, সেখানে অর্থের জোগান কমলে, সমস্যা হবেই।

আরও পড়ুন: KMC Recruitment Controversy : কলকাতা পুরসভার নিয়োগেও দুর্নীতির অভিযোগ, ফিরহাদের পাল্টা ' প্রমাণ হলে আত্মাহুতি দেব'

জাতীয় দলের স্বীকৃতি হারিয়ে তৃণমূল যদিও আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।  নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সরাসরি আদালেত চ্যালেঞ্জ জানানোর পরিকল্পনা করছে তারা।

২০১৬ সালের সেপ্টেম্বর মাসে তৃণমূল কংগ্রেসকে জাতীয় দলের স্বীকৃতি দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু পরবর্তীকালে ২০২১-এর বঙ্গ বিধানসভা ভোটে বিপুল ভোটে জয়ী হয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলেও, মণিপুর ও অরুণাচল প্রদেশের বিধানসভা ভোটে শোচনীয় ফল হয় তৃণমূলের।  
এই দুটি রাজ্যেই রাজ্য দলের তকমা হারায় বাংলার শাসকদল।

ত্রিপুরা বিধানসভার নির্বাচনেও শূন্য হাতে ফিরতে হয় তৃণমূলকে। প্রাপ্ত ভোট শতাংশ ছিল নোটার থেকেও কম, ০.৮৮ শতাংশ। গোয়া বিধানসভা ভোটে মাত্র ৫.২ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। একটিও আসনে জিততে পারেনি তারা। তার পরই বাদ গেল জাতীয় স্বীকৃতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget