এক্সপ্লোর

Weather Update: শীতের পথে বাধা নিম্নচাপ, প্রভাব কাটলে জেলায় জেলায় নামবে তাপমাত্রা

এর ফলে তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশে শুক্র-শনিবার বৃষ্টির সম্ভাবনা। এই নিম্নচাপের প্রভাব কাটলে আমাদের রাজ্যেও তাপমাত্রা নামবে। জেলায় বাড়বে শীতের আমেজ।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: আগামীকাল দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। ক্রমশ তা তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলের দিকে অগ্রসর হবে। এর ফলে তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশে শুক্র-শনিবার বৃষ্টির সম্ভাবনা। এই নিম্নচাপের প্রভাব কাটলে আমাদের রাজ্যেও তাপমাত্রা নামবে। জেলায় বাড়বে শীতের আমেজ। কলকাতাতেও নামবে পারদ। 

আগামী ১২ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমবে। জেলায় জেলায় বাড়বে শীতের আমেজ। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় থাকবে মেঘলা আকাশ, সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা। পূর্বভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

শীতের অপেক্ষার মধ্যেই ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরে তা নিম্নচাপ হয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলে মনে করছেন আবহবিদরা। সরাসরি প্রভাব না পড়লেও আগামী সপ্তাহের শেষের দিকে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে। পাশাপাশি, আগামী সপ্তাহ থেকে বাড়বে শীতের আমেজ। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। এদিকে, অক্টোবরে শীতলতম দিনের রেকর্ড গড়ার পর, রবিবার কুড়ির ঘরে কলকাতার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। জেলায় জেলায় শীতের আমেজ। 

পূর্ব মেদিনীপুরের আবহাওয়া:  আজ মঙ্গলবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা কমবেশি ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিন পর্যাপ্ত রোদের দেখা মিলবে। মেঘের উপস্থিতি দেখা যাবে না। জেলায় বৃষ্টির কোনও পূ্র্বাভাস নেই। ভোরের দিকে এবং রাতের দিকে তাপমাত্রা তুলনায় অনেকটা কম থাকবে। এদিন সন্ধের পরেও আবহাওয়ার কোনও বদল হবে না। রাতের দিকে জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই, মোটের উপর আকাশ পরিষ্কার থাকবে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিন UV Index-৫ এর আশেপাশে থাকছে। রাতের দিকে তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে। মঙ্গলবার জেলায় হাওয়ার গতিবেগ ৯-১০ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। উত্তর- উত্তর পূর্ব দিক থেকে হাওয়া বইবে। জেলার হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৫-১৬ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। রাতের দিকে তাপমাত্রা বেশ কিছুটা কমে যাবে (Weather forecast of Purba Medinipur-Digha)। ভোরের দিকে এবং সূর্যাস্তের পরে হাওয়ায় ঠান্ডা আমেজ থাকতে পারে।

দক্ষিণ ২৪ পরগনার আবহাওয়া: আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করতে পারে। এর প্রভাবে শীতের প্রাক্কালে, উপকূলের জেলাগুলোয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, এই নিম্নচাপটি প্রবেশ করতে পারে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের স্থলভাগে। এর সরাসরি প্রভাব এরাজ্যে না পড়লেও, আগামী সপ্তাহের শেষের দিকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আকাশ থাকবে মেঘলা।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajarhat Blast: সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
Covid New Cases: রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
Abhishek Banerjee: 'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget