এক্সপ্লোর

Lunar Eclipse 2022: বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, কোথায়, কখন দেখতে পাওয়া যাবে?

চন্দ্রগ্রহণ ছাড়ছে সন্ধে ৬টা ১৯-এ। ৫টা ১১ থেকে ৬টা ১৯ পর্যন্ত আংশিক চন্দ্রগ্রহণ। কলকাতায় আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে ১ ঘণ্টা ৮ মিনিট। এর পরের চন্দ্রগ্রহণ তিনবছর পর, ২০২৫-এ।

সঞ্চয়ন মিত্র: আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ। কলকাতা-সহ উত্তর-পূর্ব ভারত থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে। কলকাতায় বিকেল ৪টে ৫২-য় চাঁদ উঠবে। সেইসময় থেকে বিকেল ৫টা ১১ পর্যন্ত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। অর্থাৎ কলকাতায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সীমা ১৯ মিনিট। চন্দ্রগ্রহণ ছাড়ছে সন্ধে ৬টা ১৯-এ। ৫টা ১১ থেকে ৬টা ১৯ পর্যন্ত আংশিক চন্দ্রগ্রহণ। কলকাতায় আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে ১ ঘণ্টা ৮ মিনিট। এর পরের চন্দ্রগ্রহণ তিনবছর পর, ২০২৫-এ।

চন্দ্রগ্রহণের সময়
গ্রহণ আরম্ভ-দুপুর ২:৩৯
পূর্ণগ্রাস আরম্ভ- দুপুর ৩:৪৬
পূর্ণগ্রাস সমাপ্তি-বিকেল ৫:১২
গ্রহণ সমাপ্তি- ৬:১৯

ভারতের কোথায় কোথায় দেখা যাবে চন্দ্রগ্রহণ

দিল্লি- আংশিক চন্দ্রগ্রহণ

দিল্লিতে এই গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে দেখা যাবে ৮ নভেম্বর বিকেল ৫টা ৩১ মিনিটে। এখানে গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ২৮ মিনিটে। আর শেষ হবে ৭টা ২৬ মিনিটে। অর্থাৎ গ্রহণের স্থায়িত্বকাল ১ ঘণ্টা ৫৮ মিনিট।

মুম্বই- আংশিক চন্দ্রগ্রহণ

বাণিজ্যনগরী মুম্বইতে বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে সন্ধে ৬টা ৪ মিনিটে। এখানে গ্রহণ শুরু হবে ৬টা ১ মিনিটে। আর শেষ হবে ৭টা ২৬ মিনিটে। অর্থাৎ গ্রহণ চলবে ১ ঘণ্টা ২৫ মিনিট ধরে।

বেঙ্গালুরু- আংশিক চন্দ্রগ্রহণ

এখানে সর্বোচ্চ পর্যায়ে গ্রহণ দেখা যাবে বিকেল ৫টা ২৭ মিনিটে। বেঙ্গালুরুতে গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৪৯ মিনিটে। আর শেষ হবে ৭টা ২৬ মিনিটে। অর্থাৎ গ্রহণ চলবে ১ ঘণ্টা ৩৬ মিনিট।

নাগপুর- আংশিক চন্দ্রগ্রহণ

এখানে গ্রহণ দেখা যাবে বিকেল ৫টা ৩৫ মিনিটে। গ্রহণ শুরু হবে ৫টা ৩২ মিনিটে। শেষ হবে ৭টা ২৬ মিনিটে। নাগপুরে গ্রহণ চলবে ১ ঘণ্টা ৫৪ মিনিট।

কোহিমা- পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

সর্বোচ্চ পর্যায়ে এখানে গ্রহণ দেখা যাবে বিকেল ৪টে ২৯ মিনিটে। কোহিমাতে গ্রহণ শুরু হবে বিকেল ৪টে ২৩ মিনিটে। শেষ হবে সন্ধে ৭টা ২৬ মিনিটে। ৩ ঘণ্টা ২ মিনিট ধরে এখানে গ্রহণ চলবে।

আগরতলা- পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

এখানে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে দেখা যাবে বিকেল ৪টে ৪৩ মিনিটে। এখানে গ্রহণ শুরু হবে ৪টে ৩৮ মিনিটে। আর গ্রহণ শেষ হবে সন্ধে ৭টা ২৬ মিনিটে। অর্থাৎ গ্রহণের স্থায়িত্বকাল ২ ঘণ্টা ৪৭ মিনিট।

গুয়াহাটি- পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

এখানে চন্দ্রগ্রহণ দেখা যাবে সর্বোচ্চ পর্যায়ে বিকেল ৪টে ৩৬ মিনিটে। গুয়াহাটিতে গ্রহণ শুরু হবে বিকেল ৩টে ৩৮ মিনিটে। আর শেষ হবে সন্ধে ৭টা ২৬ মিনিটে। গ্রহণ চলবে ২ ঘণ্টা ৪৭ মিনিট।

ভুবনেশ্বর- পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

এখানে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে দেখা যাবে বিকেল ৫টা ৯ মিনিটে। ভুবনেশ্বরে গ্রহণ চলবে ২ ঘণ্টা ৪১ মিনিট ধরে।

শিলিগুড়ি- পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

এখানে গ্রহণ দেখা যাবে বিকেল ৪টে ৪৯ মিনিটে। গ্রহণ চলবে ২ ঘণ্টা ২০ মিনিট ধরে।

পাটনা- পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

এখানে গ্রহণ দেখা যাবে বিকেল ৫টা ৬ মিনিটে। গ্রহণ চলবে ২ ঘণ্টা ২৬ মিনিট ধরে।

নয়ডা- আংশিক চন্দ্রগ্রহণ

নয়ডায় গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে দেখা যাবে বিকেল ৫টা ৩০ মিনিটে। গ্রহণ শেষ হবে সন্ধে ৭টা ২৬ মিনিটে। এখানে গ্রহণ চলবে ১ ঘণ্টা ৫৯ মিনিট ধরে।

গুরুগ্রাম- আংশিক চন্দ্রগ্রহণ

এখানে গ্রহণ দেখা যাবে বিকেল ৫টা ৩৩ মিনিটে।

চণ্ডীগড়- আংশিক চন্দ্রগ্রহণ

এখানে সর্বোচ্চ পর্যায়ে গ্রহণ দেখা যাবে বিকেল ৫টা ৩০ মিনিটে। গ্রহণের স্থায়িত্বকাল ১ ঘণ্টা ৫৯ মিনিট।

হায়দরাবাদ- আংশিক চন্দ্রগ্রহণ

এখানে সর্বোচ্চ পর্যায়ে গ্রহণ দেখা যাবে বিকেল ৫টা ৪৩ মিনিটে। গ্রহণের স্থায়িত্বকাল ১ ঘণ্টা ৪৬ মিনিট।

চেন্নাই- আংশিক চন্দ্রগ্রহণ

এখানে গ্রহণের স্থায়িত্বকাল ১ ঘণ্টা ৪৮ মিনিট। সর্বোচ্চ পর্যায়ে চেন্নাইতে গ্রহণ দেখা যাবে বিকেল ৫টা ৪২ মিনিটে।

শ্রীনগর- আংশিক চন্দ্রগ্রহণ

এখানে গ্রহণ দেখা যাবে বিকেল ৫টা ৩১ মিনিটে।

 

সেরা শিরোনাম

West Bengal Live Update: বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, রাজ্য মুখপাত্র হলেন সজল ঘোষ, লাইভ আপডেট
বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, রাজ্য মুখপাত্র হলেন সজল ঘোষ, লাইভ আপডেট
BJP News : বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, বড় দায়িত্বে সজল ঘোষ
বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, বড় দায়িত্বে সজল ঘোষ
BJP News : খড়গপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, জখম আরও ২ ; মারধরের ভয়ঙ্কর ফুটেজ ভাইরাল
খড়গপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, জখম আরও ২ ; মারধরের ভয়ঙ্কর ফুটেজ ভাইরাল
Gyanesh Kumar: 'জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব', শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা
'জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব', শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা

ভিডিও

CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Kunal Ghosh Car Demolished : মমতাপন্থী বিধায়কের গাড়ি লক্ষ্য করে পরপর ডিম |
Gyanesh Kumar News | বিতর্কের মুখে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের
CM Suvendu Adhikari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget