এক্সপ্লোর

Madan Mitra: ‘বয়সের ভার হয়ে যাচ্ছে’, রাজনীতি থেকে অবসরের ভাবনা মদন মিত্রর

Madan Mitra Retirement: মদনের কথায়, "যা না পাওয়ার ছিল সেটা না পাওয়াই থাক। রোদন ভরা এ বসন্তের গান গাইতে যাইনি। আশি কেজি ওজন হয়ে গেছে। এটা ঠিক নয়।"

কলকাতা: তাপস রায়ের (Tapas Roy) পর এবার রাজনীতি (Politics) থেকে অবসরের ভাবনা মদন মিত্রর (Madan Mitra)। এদিন কামারহাটির (Kamarhati) বিধায়ক বলেন, ‘২০২৬-এর পর আর ভোটে (Election) দাঁড়াব কিনা ভাবতে হবে। আমার খেলা দেখে নতুন প্রজন্ম শিখবে। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। বয়সের ভার হয়ে যাচ্ছে’।     

কী বলেছেন মদন?        

মদনের কথায়, "আপাতত ২০২৬ অবধি বিধায়ক আছি। তারপর নতুন করে ভাবতে হবে। সকলকেই ভাবতে হবে যে আর দাঁড়ানো উচিত কি না। অন্য কারো দাঁড়ানো উচিত কি না। আমার থেকে ভাল আর কেউ আছে কি না। আমি বিধানসভায় গিয়ে অনেককেই বলতে শুনেছি উনি ১১ বারের বিধায়ক। আমার খারাপ লাগে। সেটা না করে ছেলে, নাতি এঁদের সুযোগ দিলে ভাল হত। এটা মেসি বলবে না। আমার খেলা দেখে নতুন প্রজন্ম শিখবে। নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি। যা না পাওয়ার ছিল সেটা না পাওয়াই থাক। রোদন ভরা এ বসন্তের গান গাইতে যাইনি। আশি কেজি ওজন হয়ে গেছে। এটা ঠিক নয়। অনেক দিন তো হল।" 

বয়স তরজা

প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজনীতিতেও বয়ঃসীমা বেঁধে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক তাপস রায়। ইঙ্গিত দিয়েছিলেন সরে যাওয়ার। রাজনীতিতে বয়সের ঊর্ধ্বসীমা থাকা উচিত। নতুনদের কথা বলব, আর পদও আঁকড়ে রাখব, তা হয় না! বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের মন্তব্যে নতুন জল্পনা। ১৯৭২ চলে গেছে আর বয়সের বাহাত্তর যাবে না? তাপস রায়ের মন্তব্যের সমর্থনে কৌশলী মন্তব্য মদন মিত্রর। বিষয়টি নিয়ে শুরু হয়েছে তরজা।

আরও পড়ুন, অনুমতি ছাড়া নিয়োগে ‘না’, অস্থায়ী বা চুক্তিভিত্তিক নিয়োগে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেন, রাজনীতির ক্ষেত্রে একটা সময়সীমা থাকা দরকার বলে আমি মনে করি। ষাট-পঁয়ষট্টি কিংবা সত্তর-পঁচাত্তর হোক, এর উপরে রাজনীতি করা উচিত নয়। মানুষ ষাট বছরে অবসর নেয়। সরকারি বা বেসরকারি ক্ষেত্রে মানুষ এর বেশি কাজ করে না। রাজনীতিও সেরকমভাবেই করা দরকার।

বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, "আমি ব্যক্তিগত মনে করি, রাজনীতিতে একটা নির্দিষ্ট সময়ের পর আর থাকা উচিত নয়। আমি গাওস্করের ভক্ত। আমাদেরও নির্দিষ্ট বয়সের পর অবসর নেওয়া উচিত। আমি আগেও বলেছি, আমি দলকে সঠিক সময়ে জানিয়ে দেব অবসরের কথা"। তাপস রায়ের মন্তব্যকে সমর্থন করে কৌশলী মন্তব্য করেছেন তাঁরই সতীর্থ মদন মিত্রও। তিনি বলেন, "আমার বন্ধু তাপস রায়। একটা সময় আসবে। একটা সময় তো ৭২’কে যেতেই হবে। ১৯৭২ চলে গেছে। আর বয়সের বাহাত্তররা যাবে না?" 

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget