এক্সপ্লোর

Madan Mitra Update: 'আমি চুনোপুঁটি বিধায়ক, না খেয়ে মরব নাকি!' দলীয় সংঘাতে মুখ খুলতে নারাজ মদন

Madan Mitra on SSC Row: কুণালের মন্তব্যে তৃণমূলের আন্দরে ফাটল যে চওড়া হয়েছে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ পার্থর পাশে দাঁড়িয়ে কুণালকে পাল্টা কটাক্ষ করতে দেখা গিয়েছে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে।

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর। তা নিয়ে সংঘাত দেখা দিয়েছে দলের অন্দরেই। কিন্তু এ সবের মধ্যে পড়তে চান না কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। মদনের দাবি, তিনি এক জন বিধায়ক মাত্র। বড় বড় লোকজনকে নিয়ে কথা বলতে গেলে না খেয়ে মরতে হবে তাঁকে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনও রকম দুর্নীতির পক্ষে নন, সে কথা জোর দিয়ে বলতে শোনা যায় মদনকে। 

দলীয় সংঘাত নিয়ে মুখ খুলতে নারাজ মদন

এসএসসি-র গ্রুপডি নবম-দশম নিয়োগ দুর্নীতিতে (SSC Reruitment Scam) নাম জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী থাকাকালীন ওই দুর্নীতি হয় বলে অভিযোগ। সেই নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের সামনে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশও দেয় কলকাতা হাইকোর্ট। সেই নিয়ে টানাপোড়েন চলছে তৃণমূলের অন্দরেও। পার্থর আমলে দুর্নীতি হয়েছিল, তাই তাকেই জবাব দিতে হবে, এ ব্যাপারে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর  কোনও দায় নেই বলে জানিয়ে দেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। 

কুণালের এই মন্তব্যে তৃণমূলের আন্দরে ফাটল যে চওড়া হয়েছে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ পার্থর পাশে দাঁড়িয়ে কুণালকে পাল্টা কটাক্ষ করতে দেখা গিয়েছে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। সেই পরিস্থিতিতে তাঁর অবস্থান জানতে চাইলে মদন বলেন, "আমার মুখও নেই, পাত্রও নেই। আমি এক জন চুনোপুঁটি বিধায়ক মাত্র। পার্থ-কুণালকে নিয়ে কিছু বললে না খেয়ে মরতে হবে। কুণাল কেন বলেছে, তার উত্তর কুণালই দিতে পারবে। আমি শুধু বলব, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিমুক্ত ভাল প্রশাসন দিতে চেয়েছিলেন এবং এখনও চান।"

আরও পড়ুন: Firhad on Jagdeep Dhankar: 'এক্তিয়ারের মধ্যে থাকুন', রাজ্যপালের আক্রমণের পাল্টা ফিরহাদ।Bangla News

পর পর যে ভাবে পার্থকে আক্রমণ করে চলেছেন কুণাল, দলের সমর্থন না থাকলে তা কী ভাবে সম্ভব, তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এ ব্যাপারে মদনের বক্তব্য, "কেউ কিছু বললে দলের শৃঙ্খলারক্ষা কমিটি দেখবে। দলে নিশ্চয়ই কথা চলছে, কথা না বলে কেউ কথা বলতে পারে না। তা ছাড়া দলের তো শৃঙ্খলারক্ষা কমিটি রয়েছে! আমাকেও শোকজ করা হয়েছিল, যার উত্তর দিয়েছিলাম আমি। বাবার বাড়িতে থাকব, বাবার টাকায় খাব, আর বাবার কথা শুনব না, তা কখনও হয় নাকি!"

এসএসসি দুর্নীতির প্রসঙ্গে পড়তে চান না মদন

পার্থ না ব্রাত্য, কার আমলে দুর্নীতি হয়েছে, বিষয়টি বিচারাধীন তাই কিছু বলতে চান না বলে জানান মদন। তবে পার্থর সঙ্গে ইদানীং কালে তার সম্পর্কও যএে আর মধুর নেই, তা ঢের আগেই সামনে এসেছে। পৌরসভা নির্বাচনের সময় প্রার্থিতালিকা নিয়ে যখন দিকে দিকে  বিক্ষোভ চলছে, সেই সময় পার্থর বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন মদন। মমতা দায়িত্ব দিলেও, পার্থ আদৌ বাংলার মানুষকে, দলের কর্মীদের চেনেন কিনা, তা নিয়ে প্রশ্ন তোলেন মদন। জবাবে মদনের কথায় কিছু যায় আসে না বলে পাল্টা কটাক্ষ ছুড়ে দেন পার্থ। একই বিষয়ে কুণালের সঙ্গেও বিবাদ বাধে মদনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget