এক্সপ্লোর

Madhyamik 2024: পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে, জখম তিন মাধ্যমিক পরীক্ষার্থী

Purulia News: তিন জনই জামশেদপুরের হাসপাতালে চিকিৎসাধীন।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনার (Purulia Road Accident) কবলে। মোটর বাইকে পড়ুয়াদের ধাক্কা বাসের। ঘটনায় গুরুতর জখম তিন মাধ্যমিক পরীক্ষার্থী। তিন জনই জামশেদপুরের হাসপাতালে চিকিৎসাধীন।

পথে দুর্ঘটনার কবলে মাধ্যমিক পরীক্ষার্থীরা: বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ বলরামপুর বাগমুন্ডি রাজ্য সড়কের কাঁশ বহাল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের বাড়ি বলরামপুর ডাভা গ্রামে। বলরামপুরের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়া সময় মোটর বাইকে ধাক্কা মারে বাস। ওই বাইকেই ছিল তিন পরীক্ষার্থী। খবর পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি তাদের বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছন বলরামপুর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। হাসপাতালে যান বলরামপুরের পাঁচটি পরীক্ষাকেন্দ্রের পরীক্ষক বিশ্বরূপ হালদার। পরীক্ষার্থীদেরকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়। জামশেদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। জখম সমীর গোপের পরীক্ষাকেন্দ্র লালীমাতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, প্রদীপ তন্তুবায় ও জয়দেব গোপের পরীক্ষাকেন্দ্র বলরামপুর ফুলচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

মাধ্যমিক পরীক্ষা পর্বে আগেও দুর্ঘটনা ঘটেছে: গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। আর পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই একের পর এক অভিযোগ সামনে এসেছে। নিয়ম লঙ্ঘনের অভিযোগে, এবছরের মতো বাতিল হয়ে গিয়েছে একাধিক পরীক্ষার্থীর পরীক্ষা। শুধু তাই নয়, মাধ্য়মিক পরীক্ষার পর্বে দুর্ঘটনার কবলে পড়েছে পরীক্ষার্থীরা। পুরুলিয়ার আগে এধরনের ঘটনা ঘটেছে বীরভূমে। তাতে মৃত্যু পর্যন্ত হয়। গত সপ্তাহে নলহাটিতে পথ দুর্ঘটনায় গুরুতর জখম মাধ্যমিক (Madhyamik 2024) পরীক্ষার্থীর মৃত্যু হয় হাসপাতালে। মাধ্যমিকের প্রথম দিন পরীক্ষা দিয়ে বাবার মোটরবাইকে চড়ে ফিরছিল সুহানা পারভিন ও তার বন্ধু আরেক পরীক্ষার্থী। কলিঠা গ্রামের কাছে তাদের বাইকে পিছন থেকে ধাক্কা মারে আরেকটি বাইক। ওই বাইকের দুই সওয়ারিও মাধ্যমিক পরীক্ষার্থী। সুহানার বাবা-সহ পাঁচজনই আহত হয়। কারও মাথায় হেলমেট ছিল না বলে জানিয়েছিল পুলিশ। সুহানাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। হা্সপাতালে মৃত্যু হয় পরীক্ষার্থী। সুহানার বন্ধু আহত অবস্থায় চিকিৎসাধীন ছিল রামপুরহাট হাসপাতালে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: South Bengal Weather: মাঘের শেষলগ্নে ফিরল ঠান্ডা, সপ্তাহান্তে শীতের আমেজ বাড়বে দক্ষিণবঙ্গে

সেরা শিরোনাম

Debraj Chakraborty: বার বার ডেরা বদল, অফ রেখেছিলেন নিজের মোবাইল! দেবরাজকে ধরিয়ে দিল বন্ধুর টাওয়ার লোকেশন
বার বার ডেরা বদল, অফ রেখেছিলেন নিজের মোবাইল! দেবরাজকে ধরিয়ে দিল বন্ধুর টাওয়ার লোকেশন
West Bengal News Live: আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
Rath Yatra-Shravani Mela: ঐতিহ্যবাহী রত্রযাত্রাগুলোকে আর্থিক সাহায্য়ের ভাবনা সরকারের, শ্রাবণী মেলার জন্যও ঢালাও পরিকল্পনা
ঐতিহ্যবাহী রত্রযাত্রাগুলোকে আর্থিক সাহায্য়ের ভাবনা সরকারের, শ্রাবণী মেলার জন্যও ঢালাও পরিকল্পনা
Aditi Munshi: 'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?
'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget