এক্সপ্লোর

Madhyamik Exam Results : রিভিউ ও স্ক্রুটিনির ফলপ্রকাশ, ওলটপালট মাধ্যমিকের মেধাতালিকা

West Bengal Board of Secondary Education : এবার রিভিউ করা হয় ৭ হাজার ৫৭৪ টি উত্তরপত্র। নম্বর বদলেছে ৬১২টি খাতার। স্ক্রটিনি করা হয় ৯৩ হাজার ৪৮৯টি খাতা। নম্বর পাল্টেছে ৮ হাতার ৩১ টি উত্তরপত্রের।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : প্রশ্নের মুখে মাধ্যমিকের মূল্যায়ন (Madhyamik Results)। রিভিউ ও স্ক্রুটিনির (Review and Scrutiny) ফলে ওলটপাটল হয়ে গেল মেধাতালিকা (Merit List)। ১১৮-র জায়গায় প্রথম দশে এল ১২২ জন। 

পর্ষদ জানিয়েছে, মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের মাহির হাসান যৌথ তৃতীয় স্থান থেকে উঠে এসেছে যৌথ দ্বিতীয় স্থানে। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের প্রনীল যশ যৌথ ষষ্ঠ থেকে উঠে এসেছে এক ধাপ। এছাড়াও প্রথম দশের মেধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে আরও ৪ জন। 
বাঁকুড়া জেলা হাইস্কুলে প্রীতম দাস, কোচবিহারের রামভোলা হাইস্কুলের দীপময বসাক, পূর্ব মেদিনীপুরের নাচিন্দা জে কে হাইস্কুলের অনুদীপা দাস এবং হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের অঙ্কন নন্দী। ফলে প্রথম দশের মেধা তালিকায় ১১৮ জনের জায়গায় স্থান পেল ১২২ জন পড়ুয়া।

পর্ষদ সূত্রে খবর, এবার রিভিউ করা হয় ৭ হাজার ৫৭৪ টি উত্তরপত্র। নম্বর বদলেছে ৬১২টি খাতার। স্ক্রটিনি করা হয় ৯৩ হাজার ৪৮৯টি খাতা। নম্বর পাল্টেছে ৮ হাতার ৩১ টি উত্তরপত্রের। সব মিলিয়ে নম্বর বদলে গিয়েছে ৮.৫৫ শতাংশ খাতার। যা প্রশ্ন তুলে দিয়েছে, মাধ্যমিকের মূল্যায়ন নিয়ে।

পর্ষদের বই কি পড়ানো হচ্ছে স্কুলে ? তথ্য চেয়েও মেলেনি, এই দাবি করে অনুমোদন বাতিলের হুঁশিয়ারি দিল মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)। CISCE ও CBSE- দুই দিল্লি বোর্ড ছাড়াও রাজ্যের বেসরকারি স্কুলগুলির একটা অংশ মধ্যশিক্ষা পর্ষদের অধীন। ইংরেজি ও বাংলা মাধ্যমের এইসব বেসরকারি স্কুল মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস মেনে মাধ্যমিক পরীক্ষা দেয়। পর্ষদ সূত্রে খবর, রাজ্যে এরকম স্কুলের সংখ্যা ৪৫৬। পর্ষদের হুঁশিয়ারির মুখে পড়ে বেকায়দায় স্কুলগুলি।

পর্ষদের দাবি, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের মতো বেসরকারি স্কুলেও পর্ষদের বই পড়ানোর কথা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত পর্ষদের বই। নবম-দশমে বাংলা, ইংরেজি ও অঙ্ক বই পর্ষদের। কিন্তু অভিযোগ, অনেক স্কুলেই এই বই পড়ানো হচ্ছে না। সেই মর্মে স্কুলগুলির কাছে তথ্য চাওয়া হয়। কিন্তু পর্ষদ সূত্রে খবর, ১৫-১৬ টি ছাড়া, কোনও স্কুল তথ্য দেয়নি। এই প্রেক্ষাপটে স্কুলের অনুমোদন প্রত্যাহারের হুঁশিয়ারি দিলেন পর্ষদ সভাপতি।

এমনিতেই পর্ষদ অনুমোদিত শহরের একাধিক নামী স্কুল দিল্লি বোর্ডের অধীনে চলে গিয়েছে। পর্ষদের এই হুঁশিয়ারির পর কী হয় সেটাই দেখার। পর্ষদ যেদিন এই হুঁশিয়ারি দিল, সেদিনই প্রশ্নের মুখে পড়ে গেল মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন। শুক্রবারই প্রকাশিত হয়েছে, রিভিউ ও স্ক্রুটিনির ফল। যাতে বদলে গিয়েছে নম্বর, ওলটপাটল হয়ে গিয়েছে মেধাতালিকা।

আরও পড়ুন- জেলা পরিষদে কোথাও কি ভাল ফল করতে পারবে বিরোধীরা? কী বলছে C-Voter এর সমীক্ষা ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget