এক্সপ্লোর

Maheshtala Chaos: রণক্ষেত্র মহেশতলা, রবীন্দ্রনগর থানার সামনে জারি ১৪৪ ধারা, মোতায়েন প্রচুর পুলিশ

Maheshtala Unrest: বুধবার মহেশতলার রবীন্দ্র নগর থানার সামনেই পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। পাথর ছুড়ে ভাঙা হয় পুলিশের গাড়ির কাচও। নাগাড়ে ইটবৃষ্টি হতে থাকে পুলিশের উপর।

আবির দত্ত, অর্ণব মুখোপাধ্যায়, মহেশতলা : রবীন্দ্রনগর থানার সামনে মাইকিং করে পুলিশের তরফে জানানো হয়েছে ওই এলাকায় জারি করা হয়েছে সিআরপিসি ১৪৪ ধারা (বিএনএস ১৬৩ ধারা)। এই নিয়ম অনুসারে, একসঙ্গে ৫ জন বা তার বেশি সংখ্যক মানুষ থাকতে পারবেন না এক জায়গায়। এই নিয়ম না মানলে আইন অনুসারে যথাযত ব্যবস্থা নেওয়া হবে। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের তরফে মাইকে প্রচার করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, মহেশতলার রবীন্দ্র নগর থানা এলাকা ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত। 

বুধবার মহেশতলার রবীন্দ্র নগর থানার সামনেই পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় স্থানীয় বাড়িগুলিতে। পাথর ছুড়ে ভাঙা হয় পুলিশের গাড়ির কাচও। বিভিন্ন বাড়ির ছাদ থেকে নাগাড়ে ইটবৃষ্টি হতে থাকে পুলিশের উপর। রাস্তার একধার থেকে পুলিশের দিকে বড় বড় পাথর ছুড়তে থাকে দুষ্কৃতীরা। পুলিশের তরফে টিয়ার গ্যাস অর্থাৎ কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। তাতেও প্রথমে লাভ হয়নি কিছু। উল্টে পুলিশকে নতুন উদ্যমে আক্রমণ করতে শুরু করে উন্মত্ত দুষ্কৃতীরা। দোকান বসানো নিয়ে শুরু হয়েছিল সমস্যা। আর তার থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় মহেশতলা। কার্যত বেশ কিছুক্ষণ সময়ের জন্য দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয় মহেশতলার রবীন্দ্র নগর থানা সংলগ্ন এলাকা। দুষ্কৃতীদের ইটবৃষ্টি, পাথর ছোড়ার সামনে কার্যত নাস্তানাবুদ হতে হয়েছে পুলিশকে। প্রথমদিকে খুব বেশি সংখ্যক পুলিশ এলাকায় না থাকার ফলে, পরিস্থিতি সামাল দিতে কিছুটা সময় লেগে গিয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, পুলিশ কার্যত শাসকের মদতে নিষ্ক্রিয় থেকেছে মহেশতলায়। অন্যদিকে এদিন ঘটনাস্থল পরিদর্শনে যান সিপি মনোজ ভার্মা। 

পুলিশ সূত্রে খবর, মহেশতলায় বুধবার পাথরের আঘাতে আহত হয়েছেন ডিসি পোর্ট, রক্তাক্ত হয়েছেন লালবাজারের ট্রাফিক সার্জেন্ট। অনেক পুলিশকর্মী আহত হয়েছেন ইট এবং পাথরের আঘাতে। হামলা চালানো হয়েছে পুলিশের বাসে। এমনকি হামলার হাত থেকে বাদ যায়নি পুলিশের কিয়স্কও। আপাতত বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে মহেশতলার ওই এলাকায়। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বড় বড় ইট, পাথর। প্রচুর বাড়ির কাচ ভেঙেছে। ওষুধের দোকান, সেলুন, সাইকেলের দোকান, ছোটখাটো দোকান- ভাঙচুর করা হয়েছে সর্বত্র। তছনছ হয়ে গিয়েছে অসংখ্য দোকান। রেহাই পাননি পুলিশের মহিলাকর্মীরাও। স্থানীয় দোকানদারদের অনেকেই জানিয়েছেন দোকানের এত ক্ষতি হয়েছে যে আগামী কয়েকদিন আর দোকান খুলতে পারবেন না। ফলের দোকান কোথায় বসানো হবে তা নিয়ে শুরু হয় ঝামেলা। কয়েক ঘণ্টার মধ্যেই কার্যত তছনছ হয়ে যায় গোটা এলাকা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, NEET-এর প্রশ্ন ফাঁসকাণ্ডে ইস্তফা
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, NEET-এর প্রশ্ন ফাঁসকাণ্ডে ইস্তফা
Dharmatala Protest: স্কুলের গণ্ডি পেরিয়েছে কিনা সন্দেহ... বেশভূষা দেখলেই বোঝা যাচ্ছে..., ধর্মতলায় ধন্ধুমার, কী বলছেন কৌস্তভ বাগচী
স্কুলের গণ্ডি পেরিয়েছে কিনা সন্দেহ... বেশভূষা দেখলেই বোঝা যাচ্ছে..., ধর্মতলায় ধন্ধুমার, কী বলছেন কৌস্তভ বাগচী
Dilip Ghosh : পঞ্চায়েত ব্যবস্থায় আসছে বিরাট বদল? প্রধানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এই ক্ষমতা, আজই বিল পেশ
পঞ্চায়েত ব্যবস্থায় আসছে বিরাট বদল? প্রধানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এই ক্ষমতা, আজই বিল পেশ
NEET-এর প্রশ্ন ফাঁস কাণ্ডে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ, এবার গুজরাতেও প্রতিবাদ-বিক্ষোভে আন্দোলনকারীরা
NEET-এর প্রশ্ন ফাঁস কাণ্ডে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ, এবার গুজরাতেও প্রতিবাদ-বিক্ষোভে আন্দোলনকারীরা

ভিডিও

Gobordanga News: ধৃত ভূগোলের অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ
CJP Protest: বাম ও SUCI-এর ছাত্র সংগঠন, যাদের কলেজে অস্তিত্ব নেই, আন্দোলনে ঢুকে পড়ে : মুখ্যমন্ত্রী
NEET Paper: NEET প্রশ্নফাঁসে আন্দোলনের মধ্যেই তাৎপর্যপূর্ণ মন্তব্য মোহন ভাগবতের
Suvendu Adhikari:
Suvendu Adhikari : 'ধর্মতলাকাণ্ডে দায়ের মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ', জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget