এক্সপ্লোর

Mahestala Incident: নজিরবিহীন নৈরাজ্যের ছবি মহেশতলায়! দোকান-বাড়িতে ভাঙচুর, রক্তাক্ত পুলিশ, রাষ্ট্রপতি শাসন চেয়ে রাজভবনে হিন্দুত্ববাদী সংগঠন

Mahestala Protest: স্থানীয় বেশ কয়েকটি দোকান ও বাড়িতেও চলল ভাঙচুর। আহত হলেন একাধিক পুলিশ অফিসার। রেহাই পেলেন না মহিলা কনস্টেবলও। 

কলকাতা: নজিরবিহীন নৈরাজ্যের ছবি মহেশতলায়। গোষ্ঠী সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল রবীন্দ্রনগর এলাকা। পুলিশকে লক্ষ্য় করে উড়ে এল ইট, পাথর। থানার অদূরে আগুন লাগানো হল বাইকে। স্থানীয় বেশ কয়েকটি দোকান ও বাড়িতেও চলল ভাঙচুর। আহত হলেন একাধিক পুলিশ অফিসার। রেহাই পেলেন না মহিলা কনস্টেবলও।  

রক্তে ভিজে যাচ্ছে পুলিশ অফিসারের উর্দি। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে পুলিশের বাইকে। ভাঙচুর চালানো হয়েছে পুলিশের গাড়িতে। মহেশতলায় বেনজির নৈরাজ্যের ছবি! ধুন্ধুমার, উত্তাল পরিস্থিতি, ২ গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে, তুমুল সংঘর্ষ মহেশতলায়। পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু পাথর, ইট। 

স্থানীয় সূত্রে খবর, দোকান বসানোকে কেন্দ্র করে, মহেশতলার রবীন্দ্রনগরের এই এলাকায়, ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের জেরে এলাকার একাধিক বাড়িতে তাণ্ডব চালানো হয়। ভাঙচুর চালানো হয় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে। একটি গাড়ি নয়, একাধিক গাড়ি ভাঙচুর। একের পর এক বাড়ির জানলার কাচ ভাঙচুর। 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে শুরু হয় ইঁটবৃষ্টি, পাথর ছোড়া। রেহাই পাননি মহিলা কনস্টেবলরাও। পরিস্থিতি সামাল দিতে পাল্টা টিয়ার গ্যাসের সেল ছোঁড়ে পুলিশ। লাঠিচার্জ করতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা এলাকা বিশাল বাহিনীতে মুড়ে ফেলা হয়।                             

মহেশতলায় অশান্তির ঘটনায় কলকাতা পুলিশ ১৪ জনকে এবং রাজ্য পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। যদিও এই ভয়ঙ্কর তাণ্ডবের পরেও তৃণমূল বিধায়ক বলছেন বিক্ষিপ্ত ঘটনা।  তবে পুলিশকর্মীদের পাশাপাশি, তিনিও মেনে নিয়েছেন, পর্যাপ্ত বাহিনী না থাকাতেই নাকাল হতে হয় পুলিশকে। এদিকে, মহেশতলাকাণ্ডে ভবানী ভবনে গিয়েও ডিজির দেখা পেলেন না শুভেনদু। আধা সেনার দাবি। বিধানসভা অচলের হুঁশিয়ারি। রাষ্ট্রপতি শাসন চেয়ে রাজভবনে হিন্দুত্ববাদী সংগঠন।  

মহেশতলার এই ঘটনা করিয়ে দিচ্ছে এপ্রিলে ভাঙড়ের শোনপুরের ঘটনা। যেখানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল পুলিশের একের পর এক বাইকে। তার আগে মুর্শিদাবাদেও। আক্রান্ত হয় পুলিশ। পোড়ানো হয় একে পর এক পুলিশের গাড়ি। হামলা থেকে বাঁচতে একটি হার্ডওয়্যারের দোকানে আশ্রয় নিতে হয় পুলিশকে। এবার সেই অশান্তির ছবি দেখা গেল মহেশতলায়। ফের অসহায়-আক্রান্ত পুলিশ।                                  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget