এক্সপ্লোর

Viral: গালভরা নামে রেস্তোরাঁতে বিকোচ্ছে পাঁপড়, 'ভয়ঙ্কর অপরাধ এটা', বলছেন নেটিজেনরা

Viral Video: এই পোস্টটি করার পর থেকে এখনও পর্যন্ত ৭ হাজার ২০০টি বেশি লাইক রয়েছে এবং সাড়ে ৪ লক্ষের বেশি শেয়ার হয়েছে।

কলকাতা: রথের মেলায় শুধু নয়, পাঁপড় ভারতীয় খাবারে একটি জনপ্রিয় নাম। তা সে লাঞ্চে হোক কিংবা স্ন্যাকসে। বিকেলে পাঁপড় খেতে খেতে আড্ডা দেওয়াও একটা অভ্যাস। এছাড়াও পাঁপড় আর জিলিপি তো জমজমাট কম্বিনেশন। কিন্তু সেই পাঁপড়ই এবার মালয়েশিয়ার একটি রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে গালভরা নামে, বিশাল দামে। যা নিয়ে নেটমহলে তুমুল হাসির রোল উঠেছে। 

এক ট্যুইটার ইউজার একটি পোস্ট করেছেন। সেখানে রয়েছে একটি মেনু কার্ড। সেই মেনুকার্ডে পাঁপড়ের নাম আর দাম দেখে চোখ কপালে ওঠার জোগাড়। মেনুতে এই পাঁপড়ের নাম দেওয়া হয়েছে, "এশিয়ান নাচোস"। তবে শুধু পাঁপড় নয়, এটি রীতিমতো থালি হিসেবে পরিবেশন করা হয়েছে। কী রয়েছে সেই থালিতে? সেখানে রয়েছে- পাঁপড়, অ্যাভোকাডো, তেঁতুল, সালসা এবং শ্যালট। 

এই পোস্টটি করার পর থেকে এখনও পর্যন্ত ৭ হাজার ২০০টি বেশি লাইক রয়েছে এবং সাড়ে ৪ লক্ষের বেশি শেয়ার হয়েছে। একজন টুইটার ইউজার জানিয়েছেন, রেস্তোরাঁটির নাম 'Snitch by the Thieves'। এই রেঁস্তোরাটি রয়েছে মালয়েশিয়ায়। রেস্তোরাঁর সাইট অনুসারে, "এশিয়ান নাচোস" এর দাম ২৫ মালয়েশিয়ান রিঙ্গিত, যা প্রায় ৫০০ টাকা। 

অনেকেই এই পোস্ট দেখে তাঁদের রিয়াকশন জানিয়েছেন। অনেকেই বলেছেন এসব মুগডালের পাঁপড় তাঁদের বাড়িতেই হয়। আর অন্য কিছু খেতে হলে তাঁরা সেটা বাইরে থেকেই আনিয়ে খায়। কিন্তু সেই ২ টাকার পাঁপড়েই খুশি তাঁরা। একজন তো বলেই ফেললেন যে পাঁপড় খাব তাও আবার ডলারে, কভি নেহি!                                       

আরও পড়ুন, মাঙ্কি টুপি বিকোচ্ছে ৩১ হাজারে! ছবি দেখে চক্ষু চড়কগাছ সকলেরই

তবে এমন খাবারের বহর দেখে অসন্তোষ প্রকাশ করেছে অনেকেই। এক ট্যুইটার ইউজার লিখেছেন, এই খাবারের এত দাম আর এমন নামের বহর পাপ নয় অপরাধ। প্রসঙ্গত, গত বছর মার্কিন মুলুকে একটি রেস্তোরাঁর মেনু অনলাইনে ভাইরাল হয়েছিল। যা দেখে পিলে চমকে ছিল ভারতীয়দের। ভারতীয় খাবারের নাম পরিবর্তন করে অতিরিক্ত দাম নেওয়ায় তুমুল বিতর্কও হয়েছিল। সাদা ধোসাকে "ডাঙ্কড ডোনাট ডিলাইট" নাম দিয়ে তাঁর দাম ১৭ ডলার নেওয়া নিয়ে হইচই পড়ে যায়। 

সেরা শিরোনাম

সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়! নির্ধারিত সময়ে পরিষেবা না দিলে আধিকারিকদের শোকজ
সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়! নির্ধারিত সময়ে পরিষেবা না দিলে আধিকারিকদের শোকজ
Cyclone News: বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ১৮ নভেম্বরের মধ্যে শক্তিশালী সাইক্লোন? কলকাতায় কী প্রভাব?
বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ১৮ নভেম্বরের মধ্যে শক্তিশালী সাইক্লোন? কলকাতায় কী প্রভাব?
বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
Weather Update: ৩ ডিগ্রি নামল তাপমাত্রা, কলকাতায় আরও পারদ পতনের সম্ভাবনা আগামী কয়েকদিনে
৩ ডিগ্রি নামল তাপমাত্রা, কলকাতায় আরও পারদ পতনের সম্ভাবনা আগামী কয়েকদিনে

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget