এক্সপ্লোর

Malda Accident : লরির ধাক্কায় মৃত্যু দুই মোটরবাইক আরোহীর, মালদায় জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা

Accident News : দুর্ঘটনার জেরে প্রায় একঘণ্টা ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজট ছিল।

করুণাময় সিংহ, মালদা : মালদায় ৩৪ নম্বর জাতীয় সড়কে (National Highway) দুর্ঘটনা (Malda Accident)। লরির ধাক্কায় মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর (Motorist Dead)। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার BSF ক্যাম্প এলাকায়। বাইকে চড়ে মালদা শহরের দিকে যাচ্ছিলেন দুই সওয়ারি। উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে বাইকের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় (Spot Death)। দুর্ঘটনার জেরে প্রায় একঘণ্টা ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজট ছিল।

প্রত্যক্ষদর্শীদের কথায়, জাতীয় সড়ক ধরে বাইকে চড়ে যাচ্ছিলেন দু'জন। সেই সময় উল্টোদিক থেকে দ্রুতগতিতে এসে তাঁদের ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বাইক আরোহীরা। রক্তে ভেসে যেতে শুরু করে গোটা এলাকা। মুহূর্তে সেখানে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের মালদা মেডিক্যাল কলেজে (Malda Medical College) পাঠায় পুলিশ। যেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।

জাতীয় সড়কে নজরদারির অভাবে লরি ও বড় গাড়িগুলিতে দ্রুতগতিতে ছুটে যায়। আর তার জেরেই ক্রমাগত দুর্ঘটনা ঘটছে বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। দুর্ঘটনা ও তারপরের ঘটনাক্রমের জেরে মাঝে প্রায় ঘণ্টাখানেকের জন্য যানজট তৈরি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে।

দিনকয়েক আগেই জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জে ৩১ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া বাসের ধাক্কায় স্কুটার আরোহীর জখম হওয়াকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল এলাকা। বেসরকারি বাসটিতে ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছিল উত্তেজিত জনতা। ঘটনাস্থলে ক্রমাগত বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে করতে হয়েছিল মৃদু লাঠিচার্জও। 

এদিকে, সোমবার সাতসকালে সল্টলেক সেক্টর ফাইভে দুটি বাসের রেষারেষিতে ঘটে দুর্ঘটনা। সিগনাল ভেঙে এগোনোর সময়, উল্টোদিক থেকে আসা গাড়ির সঙ্গে সংঘর্ষের পর যাত্রী সমেত উল্টে গেল বাস। আহত ১০ জন যাত্রী। বাসের ধাক্কায় জখম হন দুই মোটরবাইক আরোহী। সকাল সাড়ে ৭টা নাগাদ সেক্টর ফাইভের কলেজ মোড়ে KB-16 রুটের বাসটি উল্টে যায়। পুলিশ সূত্রে খবর, একই রুটের দুটি বাসের মধ্যে রেষারেষি চলছিল। কলেজ মোড়ে সিগনাল ভাঙে একটি বাস। সেইসময় উল্টোদিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এয়ার ব্যাগ খুলে যাওয়া গাড়ির চালক ও সওয়ারি রক্ষা পান। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে থাকা বাসটি পাশ দিয়ে যাওয়া একটি বাইকে ধাক্কা মেরে উল্টে যায়। আহতদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত বাসের চালককে আটক করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। 

আরও পড়ুন- পাঁচবার মনোনয়নেও পাননি শান্তিতে নোবেল, জন্মদিনে জানা-অজানা জাতির জনক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget