এক্সপ্লোর

Malda: এবার রাজধানী থামবে মালদা টাউনে! শুরু কৃতিত্ব তরজা

Malda Town: এবার থেকে মালদা টাউন স্টেশনেও থামবে রাজধানী এক্সপ্রেস। মালদা থেকে দিল্লি পৌঁছনো যাবে ১৯ ঘণ্টায়।

করুণাময় সিংহ, মালদা: এবার থেকে মালদা টাউন স্টেশনেও দাঁড়াবে রাজধানী এক্সপ্রেস। আগরতলা-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস থামবে মালদা টাউনে। রবিবার প্রথম টিকিট কাটলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ও ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। অন্যদিকে, মালদাবাসীর দাবি পূরণের কৃতিত্ব কোন দল নেবে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

নতুন বছরে মালদাবাসীকে উপহার দিল ভারতীয় রেল। পূরণ হতে চলেছে মালদাবাসীর কয়েক দশকের দাবি। এবার থেকে মালদা টাউন স্টেশনেও থামবে রাজধানী এক্সপ্রেস। মালদা থেকে দিল্লি পৌঁছনো যাবে ১৯ ঘণ্টায়। রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে টিকিট বুকিং। টিকিট কাটলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ও ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। যদিও, এ বছর নয়, একেবারে সামনের বছরের শুরু থেকে মালদা টাউন স্টেশনে থামবে রাজধানী এক্সপ্রেস। 

২০২৪ সালের ১৬ জানুয়ারি থেকে মালদা টাউন হয়ে যাতায়াত করবে আগরতলা-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস। মালদা ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে বলেন, 'আগামী বছর ১৫ই জানুয়ারি আগরতলা থেকে ছেড়ে মালদহ টাউন স্টেশনে পৌঁছবে ১৬ই জানুয়ারী  মালদা টাউন স্টেশনে থামবে রাজধানী এক্সপ্রেস।১৯ ঘণ্টা ৪০ মিনিটে,দিল্লী পৌঁছে যাবে এই ট্রেন।'

এর আগে এই ট্রেনটি আগরতলা থেকে ছেড়ে বাংলায় শুধুমাত্র নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়াত। এর পরের স্টপেজ ছিল বিহারের কাটিহার জংশন। এবার রাজধানী এক্সপ্রেসে উঠতে হলে আর নিউ জলপাইগুড়ি পর্যন্ত যেতে হবে না মালদার বাসিন্দাদের। প্রসঙ্গত, মালদা টাউন স্টেশনে রাজধানী এক্সপ্রেসের স্টপেজ চেয়ে একাধিকনবার রেলমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ।

রেলমন্ত্রককে চিঠি দিয়েছিলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়কও। রেলের তরফে এই ঘোষণা হওয়ার পরই এবার এর কৃতিত্ব নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, 'বহুবার আমরা চিঠি লিখেছিলাম রেলমন্ত্রীর কাছে।অবশেষে আমাদের এবং মালদা বাসির সেই স্বপ্ন পূরণ হল।এটা জনগণের দাবি। ১৯ সালে নির্বাচিত হয়ে এসে বার বার চিঠি করেছি। তার ফলে এখানকার স্বপ্ন পূরণ হচ্ছে।'

ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, 'আমরা বিধায়ক সাংসদ বার বার চিঠি করে ছিলাম রেল মন্ত্রীকে। তারই ফল এদিন আমরা পেলাম। এরফলে কম সময়ে মানুষ দিল্লি পৌঁছবে। আমরা একটা বড় উপহার পেলাম।'

এই নিয়ে শুরু হয়েছে 'কৃতিত্ব' তরজা। মালদা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময় এই প্রক্রিয়া শুরু হয়েছিল।এখন বিজেপি তার কৃতিত্ব নিচ্ছেন।' মালদা কংগ্রেসের সাধারণ সম্পাদক কালীসাধন রায়ের দাবি, 'এ কথা অনেকদিন আগেই ভেবেছিলেন প্রয়াত গনি খান চৌধুরী।' রাজধানী এক্সপ্রেস মালদায় থামলে, শুধু মালদাই নয়, উপকৃত হবেন আশপাশের কয়েকটি জেলার বাসিন্দারাও। 

আরও পড়ুন: পুরুলিয়ায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় ধৃত আরও ১

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Pareshram Das: 'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...
'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...
Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
TMC MLA Arrest: এবার ধর্ষণের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে MLA পরেশরামের বিরুদ্ধে, তালিকায় রয়েছে কী কী ?
এবার ধর্ষণের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে MLA পরেশরামের বিরুদ্ধে, তালিকায় রয়েছে কী কী ?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget