এক্সপ্লোর

Malda News: মমতা-অভিষেক ঘুরে যাওয়ার পরই ভাঙন, তৃণমূল ছেড়ে কংগ্রেসে প্রায় ২০০

Panchayat Elections 2023: মালদা জেলার সুজাপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গয়েসবাড়ি এলাকার ঘটনা। শনিবার সেখানে তৃণমূল ছেড়ে প্রায় ২০০ জন কংগ্রেসে যোগ দিয়েছেন।

অভিজিৎ চৌধুরী, গয়েসবাড়ি: সামনে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023)। তার আগে জেলায় জেলায় জনসংযোগ অভিযান চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কর্মসূচিতে সম্প্রতিই ঘুরে গিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পরেও মালদা তৃণমূলে ভাঙন রোখা গেল না। শনিবার সেখানে প্রায় ২০০ তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করলেন। তাতে কার্যতই অস্বস্তিতে শাসকদল (Malda News)।

তৃণমূল ছেড়ে প্রায় ২০০ জন কংগ্রেসে যোগ দিয়েছেন

মালদা জেলার সুজাপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গয়েসবাড়ি এলাকার ঘটনা। শনিবার সেখানে তৃণমূল ছেড়ে প্রায় ২০০ জন কংগ্রেসে যোগ দিয়েছেন। গয়েসবাড়ি অঞ্চলে তৃণমূলের সহ-সভাপতি টুনু বোসনি এবং তাঁর অনুগামী, সমর্থকরাই কংগ্রেসে গিয়েছেন বলে খবর। এ দিন সুজাপুরে কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে যোগদান সভার আয়োজন হয়। সেখানেই সকলে হাত-পতাকা তুলে নেন। 

এ দিন যোগদান সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরীও। এ ছাড়াও ছিলেন, কালিয়াচক ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান, ব্লক কংগ্রেস নেতা তথা আইনজীবী মাহিবার রহমান-সহ জেলা কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। এ দিন বিকেলে কংগ্রেসের পতাকা তৃণমূল কর্মীদের হাতে তুলে দেন সাংসদ আবু হাসেম খান চৌধুরী।

আরও পড়ুন: Bankura News: জমি দখল করে কাঠকল! কাঠগড়ায় শাসকদলের নেতা

কংগ্রেসে যোগ দিয়ে সকলে জানান, দীর্ঘদিন ধরে তৃণমূলের থেকেও কোন আপদ-বিপদে নেতৃত্বকে পাশে পাওয়া যায় না। অথচ দেখা যাচ্ছে  তৃণমূল নেতৃত্বই দিনের পর দিন দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। যে কারণে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন তাঁরা। এ নিয়ে জেলা তৃণমূলের তরফে কোও প্রতিক্রিয়া মেলেনি যদিও। তবে স্বভাবতই অস্বস্তি ছড়িয়েছে দলের অন্দরে। 

মালদায় তৃণমূলের ঘরোয়া কোন্দল মেটার লক্ষণই নেই

অন্য দিকে, খোদ মমতা এবং অভিষেক ঘুরে যাওয়ার পরেও, মালদায় তৃণমূলের ঘরোয়া কোন্দল মেটার কোনও লক্ষণই নেই। ইংরেজবাজার ব্লক তৃণমূলের সভানেত্রী এবং কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মধ্যে সংঘাত চলছেই। দুর্নীতি ইস্যুতে একে অপরকে নিশানা করছে দুই শিবির। চলছে বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ। এমনকি তৃণমূল পরিচালিত গ্রামপঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে, দলীয় পতাকা হাতে স্লোগান দিতে দেখা গেল তৃণমূল কর্মীদেরই।

তৃণমূল পরিচালিত কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের অনুগামীরা দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে শুক্রবার ঠিক যে জায়গায় বিক্ষোভ দেখিয়েছিলেন, শনিবার ঠিক সেই জায়গাতেই পাল্টা বিক্ষোভ দেখান তৃণমূল নেত্রী প্রতিভা সিংয়ের অনুগামীরা। দুর্নীতি ইস্যুতে কাঠগড়ায় তুললেন দলেরই পঞ্চায়েতের উপপ্রধানকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget