এক্সপ্লোর

Malda News: তৃণমূলের 'ভাষা আন্দোলন'র দিনেই প্রধানমন্ত্রীকে নিশানা শাসক নেতার, 'মোদি সাহেব..'

Bhasa Andolon TMC Leader Attacks PM Modi: ভাষা আন্দোলনের প্রতিবাদ কর্মসূচিতে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে হুমকি শোনা গেল তৃণমূলের জেলা সভাপতির গলায় !

অভিজিৎ চৌধুরী, ঐশী মুখোপাধ্য়ায়, সমীরণ পাল, কলকাতা : ভিনরাজ্যে বাংলভাষীদের উপর হেনস্থার অভিযোগে ভাষা আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল। জেলায় জেলায় পথে নেমেছেন শাসকদলের নেতা-মন্ত্রীরা। মালদায় সেই প্রতিবাদ কর্মসূচিতে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে হুমকি শোনা গেল তৃণমূলের জেলা সভাপতির গলায়। তৃণমূল নেতার মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় রাজনৈতিকমহলে।

আরও পড়ুন, কোচবিহারে এক ব্য়ক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ, মৃতকে 'নিজেদের কর্মী' বলে দাবি তৃণমূল নেতার !

মালদার তৃণমূল কংগ্রেসের সভাপতি  আব্দুর রহিম বক্সী বলেন, বিজেপির যে সমস্ত বিধায়করা আছে বুকে লাথি মারতে মারতে,লাঠি দিয়ে পিটাতে পিটাতে তাঁদেরকেও এখানকার জেলে আমরা লাথি মেরে ঢুকিয়ে দেব মা। মঞ্চ ছিল তৃণমূলের ভাষা আন্দোলনের!মালদার রথবাড়ি মোড়ে তৃণমূলের সেই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বেলাগাম হুমকি-হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন মালদার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী।আব্দুর রহিম বক্সী বলেন, কুকুর যখন পাগল হয়, মানুষকে যখন উপর আক্রমণ করে, শিশুকে যখন হত্য়া করার চেষ্টা পাগলা কুকুর। তখন গ্রামের মানুষ আর জাত-জাতি কার ছেলে বোঝে না। কাকে কুকুর কামড়েছে বোঝে না। হাতে ডান্ডা নিয়ে পাগলা কুকুরকে ধরে পিটিয়ে পিটিয়ে গ্রামের মধ্য়ে মেরে ফেলে।

এখানেই থেমে থাকা নয়, বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।আব্দুর রহিম বক্সী বলেন, মোদি সাহেব ভারতবর্ষের রাজনীতিতে আপনার নাক টিপলে দুধ বেরোবে।  আপনি খুঁজে বেড়াচ্ছেন অনুপ্রবেশকারী কারা আছে? তৃণমূল নেতার এই হুমকি-হুঁশিয়ারির ভাষা নিয়ে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। তৃণমূল নেতার মন্তব্যে বিতর্কের ঝড় উঠলেও তিনি নিজের অবস্থানে অনড়। আব্দুর রহিম বক্সী বলেন,আপনার ছেলের মুখের আহার যদি কেউ কেড়ে নেয়, আপনার বুকটা যেমন করে। কাঁদবে আপনি তখন লাঠি হাতে নিশ্চয় ছুটবেন।  ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের ওপর হেনস্থার অভিযোগ ঘিরে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। ভোট ময়দান তপ্ত হচ্ছে বাংলা-বাঙালি ইস্য়ুতে।এই আবহেই কি হুমকি-হুঁশিয়ারির অনুপ্রবেশ হচ্ছে শাসকদলের ভাষা আন্দোলনে? প্রশ্ন উঠছে। 

প্রসঙ্গত, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।  সেদিন তৃণমূলনেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন , মরার জন্য তৈরি। কিন্তু বাংলা ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। আগামী ২৭শে জুলাই নানুর দিবসের দিন থেকে, প্রতি শনি-রবিবার, বাংলা ভাষার ওপরে যে অপমান, বাংলা ভাষার ওপরে যে সন্ত্রাস, তার বিরুদ্ধে, সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। সোমবার বোলপুরে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই বীরভূমে পৌঁছন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget