এক্সপ্লোর

Malda: আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে 'হেনস্থা-মারধর', মালদায় টানাপড়েন তৃণমূল-বিজেপির

Crime News: অভিযোগ, টোটোয় ওঠানোর জন্য ওই মহিলাদের ওড়না ধরে টানাটানি করা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদ করা হয়। তারপরেই মাঝপথে পথ আটকে দলবল নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।

অভিজিৎ চৌধুরী, মালদা: বাড়ি রাজস্থানে। দিদির বাড়িতে বেড়াতে এসেছিলেন কয়েকজন। মালদায় দিদির বাড়িতে এসে হেনস্থার শিকার হলেন ৩ মহিলা। টোটো চালকের বিরুদ্ধে পোষাক ছেড়া, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। পাল্টা অভিযোগ করেছেন অভিযুক্ত টোটো চালকের পরিবার।  

অভিযোগ, টোটোয় ওঠানোর জন্য ওই মহিলাদের ওড়না ধরে টানাটানি করা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদ করা হয়। তারপরেই মাঝপথে পথ আটকে দলবল নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। মহিলাদের  মারধর করা হয় এবং পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পুরুষ সদস্যদের উপরেও আক্রমণ হয় বলে অভিযোগ। আক্রান্তদের দাবি, অভিযুক্তরা তৃণমূল কর্মী। যদিও আক্রান্তদের বিরুদ্ধেও থানায় মারধরের অভিযোগ করা হয়েছে।  

যে টোটো চালকের বিরুদ্ধে অভিযোগ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। টোটো চালকের হয়ে সওয়াল করেছেন অঞ্চল তৃণমূল সভাপতির। এই ঘটনায় বিজেপির সঙ্গে তৃণমূলের রাজনৈতিক টক্করও হয়েছে। রবিবার দুপুরে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায় ঘটনার সূত্রপাত। রাজস্থানের আজমীর জেলা থেকে তিন মহিলা তাঁদের ভাইকে নিয়ে হরিশ্চন্দ্রপুরের বাগমারা গ্রামের দিদির বাড়িতে আসে। দিদির অসুস্থতার কথা শুনে তাঁরা দেখতে এসেছিলেন। এখানে এসেই এদিন তুলসিহাটা হাটে যায় বাজার করতে। অভিযোগ বাজার করে বেরোনোর পথে তিন মহিলাকে এক টোটো চালক ওড়না ধরে টানাটানি করে। সেই সময় তাঁদের সঙ্গে থাকা পুরুষ সদস্যরা প্রতিবাদ করে। তারপরেই ঝামেলা বেঁধে যায়। কোনওক্রমে তাঁরা অন্য টোটো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু রাড়িয়ালের কাছে মাঝপথে ওই টোটো চালক দল বল নিয়ে তাঁদের আটকে দেয় বলে অভিযোগ। তিন মহিলাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। পরনের পোশাক ছিঁড়ে মারধর করা হয় বলেও অভিযোগ। সঙ্গে থাকা পুরুষ সদস্যদের বেধড়ক মারধর করা হয়। আক্রান্ত পরিবারের দাবি অভিযুক্তরা তৃণমূল কর্মী। যদিও অভিযুক্ত টোটো চালকের বাবার দাবি তাঁর ছেলে শুধুমাত্র যাত্রীকে তোলার জন্য তাঁদের ডেকেছিলেন। সেই সময় তাঁর ছেলেকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

তুলসিহাটা অঞ্চল তৃণমূলের সভাপতি আবুল হোসেন আশরাফী অভিযুক্ত টোটো চালকের হয়ে সওয়াল করেছেন। তাঁর মতে, 'মেয়ে হলেই যা খুশি করবে এটা মেনে নেওয়া যাবে না। তারাই টোটো চালককে মারধর করেছে।' পাল্টা উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু সমগ্র ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন। তাঁর দাবি, 'এখানে জঙ্গলরাজ চলছে। জঙ্গলের জানোয়াররাও এত খারাপ আচরণ করে না।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'খেতে দেবেন? তাহলে সাক্ষাৎকার দেব', জাতীয় পুরস্কার পেয়ে সাংবাদিককে বলেছিলেন অভুক্ত মিঠুন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget