এক্সপ্লোর

Malda News: গঙ্গায় স্নানে নেমে তলিয়ে গেল নবম শ্রেণীর ৩ পড়ুয়া

Malda Drowning Incident: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল মালদার ৩ পড়ুয়া..

করুণাময় সিংহ, মালদা: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল তিন স্কুল পড়ুয়া। আজ সকালে ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর এলাকায়। ওই তিন স্কুল পড়ুয়ার বাড়ি ১৭ মাইল এলাকায়। ঘটনাস্থলে বৈষ্ণব নগর থানার পুলিশ। নবম শ্রেণী ৩ পড়ুয়াকে উদ্ধারে নামানো হল ডিজাস্টার ম্যানেজমেন্ট। স্পিডবোটে করে চালানো হয় তল্লাশি। যদিও এখনও উদ্ধার হয়নি।

নদীতে নেমে একাধিক ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে

গত কয়েক বছরে, নদীতে নেমে একাধিক ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। শুধুই ছোটোরা নয়, বড়রাও নদীতে স্নান করতে নেমে অতীতে জলের নিচে তলিয়ে গিয়েছেন। চলতি বছরে ভাগীরথীতে স্নান নেমে মর্মান্তিক ঘটনা ঘটেছিল  ইংরেজ বাজার থানা এলাকায়। তলিয়ে গিয়েছিল দুই বন্ধু। বাইশ সালে মর্মান্তিক অভিজ্ঞতার সাক্ষী ছিল বর্ধমান শহর। দামোদরের চড়ে বন্ধুদের সঙ্গে  ঘুরতে গিয়েছিল ১৭ বছরের সৌরশুভ্র। তখনই ভয়াবহ ঘটনা ঘটে। নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছিল দ্বাদশ শ্রেণির ওই ছাত্রের। 

টিউশনের নাম করে বাড়ি থেকে বের হয় ওই তিন কিশোর

অতীতে বাঁকুড়ার মেজিয়ায় দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল ১৭ বছরের তিন কিশোর। পরে দু'জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।   তিনজনই পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের বাসিন্দা। পরিবারের দাবি ছিল, টিউশনের নাম করে বাড়ি থেকে বের হয় ওই তিন কিশোর। তারপর সকালে তাদের মৃতদেহ উদ্ধার হয়েছিল।

স্থানীয়দের তৎপরতায় প্রাণ রক্ষা

প্রসঙ্গত, অতীতে নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গিয়েছিল একটি গাড়ি। অল্পের জন্য প্রাণ বেঁচেছিল কিশোরের।  জানা গিয়েছিল, গঙ্গার ধারে দাঁড় করানো ছিল গাড়ি। স্থানীয় সূত্রে খবর, রুবির বাসিন্দা কিশোরের পরিবার ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসেছিলেন। ওই কিশোর গাড়িতে উঠে গিয়ার পাল্টাতেই চাকা গড়াতে শুরু করেছিল। গাড়ি সুদ্ধ গঙ্গায় পড়ে যায় বালক। স্থানীয়দের তৎপরতায় তার প্রাণ রক্ষা হয় সেবার। 

আরও পড়ুন, 'ঠাকুরবাড়িতে তালা ভাঙতে হল কেন ?', বাগদা উপনির্বাচনের আগে যুযুধান শান্তনু ও মমতা ঠাকুর

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Weather Update: উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
ফের ভাঙন তৃণমূলে, বসিরহাটে NCPI-তে যোগ দিলেন ১৩ জন সদস্য
ফের ভাঙন তৃণমূলে, বসিরহাটে NCPI-তে যোগ দিলেন ১৩ জন সদস্য
Cooch Behar News: অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন
অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget