এক্সপ্লোর

Malda: বেহাল রাস্তায় মৃত্যু রোগিণীর! সাংসদকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের

Bad Road Condition:বামনগোলায় সাংসদকে সামনে পেয়ে বেহাল রাস্তা নিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

করুণাময় সিংহ, মালদা: ভাঙাচোরা রাস্তা। গাড়ি যেতে পারে না। তাই খাটিয়ায় নিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে রোগিণীকে। শেষরক্ষা হয়নি, পথেই মারা যায় রোগিণী। আর তারপরে, আজ, রবিবার এলাকায় গিয়ে তীব্র ক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ (BJP MP)। মালদার (Malda) বামনগোলায় সাংসদকে সামনে পেয়ে বেহাল রাস্তা নিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। 

খগেন মুর্মু (Khagen Murmu) দীর্ঘদিন ধরেই জনপ্রতিনিধি। আগে মালদার হবিবপুরের বিধায়ক ছিলেন তিনি। পরে লোকসভা নির্বাচনে উত্তর মালদা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী  হয়ে সাংসদ হন তিনি। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বারবার অভিযোগ জানালেও রাস্তার হাল ফেরেনি। এদিন বিক্ষোভের মুখে পড়ে সঙ্গে সঙ্গে বিডিওকে ফোন করেন বিজেপি সাংসদ। বেহাল রাস্তা ঠিক করার জন্য সাংসদ তহবিল থেকে ১৩ লক্ষ টাকা দেওয়ার কথা বলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু।                             

গতকাল বেহাল রাস্তার (Bad Road Condition) কারণেই হাসপাতালে যাওয়ার পথে মারা যান গৃহবধূ। সেই ঘটনা ঘিরেই তুমুল ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দীর্ঘদিন ধরে বিধায়ক, তারপরে ওই জেলারই সাংসদ। তারপরেও কেন রাস্তা বেহাল রয়েছে সেই প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, তাঁর এলাকায় এখনও পাঁচ কিলোমিটার রাস্তা বেহাল রয়েছে। কখনও সেই রাস্তা ঠিক হচ্ছে না। সংসদ তহবিল থেকে দেওয়া টাকার পরিমাণ নিয়েও প্রশ্ন তুলেছেন বামনগোলার (Bamangola) মালডাঙা গ্রামের বাসিন্দারা। এক গ্রামবাসী সুমন দাসের অভিযোগ, 'বারবার করে আসছেন, আশ্বাস দিয়ে যাচ্ছেন, ১০ লক্ষ, ৫ লক্ষ করে দিচ্ছেন। কিন্তু আমাদের তো স্থায়ী সমাধান নয়। ৫ কিলোমিটার রাস্তা, ১০ লক্ষ টাকা দিয়ে কী হবে? আমরা চাইছি একটা স্থায়ী সমাধান। সবাই তো রাজনীতির রং নিয়ে ব্য়স্ত। কিন্তু, আমরা সাধারণ মানুষ তো মরে যাচ্ছি।' খগেন মুর্মু জানিয়েছেন, বিডিও-র সঙ্গে কথা বলে ১৩ লক্ষ টাকা আপাতত তাঁর সাংসদ তহবিল থেকে দিচ্ছেন। বাকি টাকা কোন তহবিল থেকে আসবে, তা বিডিও-কে জানাতে বলা হয়েছে।                                         

আরও পড়ুন: আমদাবাদে ফাইনাল! রানাঘাটে বিশ্বকাপের 'ট্রফি'!

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
Kolkata Municipal Election: কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget