এক্সপ্লোর

Malda News: দীর্ঘদিন ধরে জলমগ্ন মালদার নেতাজি কলোনি, সমস্যায় জর্জরিত বাসিন্দারা

Water logging Problem: এক মাস ধরে জলমগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন মালদা পুরসভার নেতাজি কলোনির বাসিন্দারা। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর।

করুণাময় সিংহ, মালদা: আর কয়েকদিন বাদেই বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। তার আগে টানা একমাস ধরে জলমগ্ন মালদা (Malda) শহরের তিন নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি। এর ফলে প্রবল সমস্যায় পড়েছেন ওই এলাকার মানুষজন। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক বছর ধরে বর্ষার শুরুতেই ওই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এবছরও তার কোনও ব্যতিক্রম হয়নি। কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। ফলে জমা জলের মধ্যে দিয়েই জীবনযাপন করতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। বিষয়টি মালদা পুরসভার স্থানীয় কাউন্সিলরকে একাধিকবার জানানো হয়েছে। গত বছর কাউন্সিলর মাপজোক পর্যন্ত করে গিয়েছেন। 

আরও পড়ুন: Viswakarma Puja : বিশ্বকর্মা পুজোয় শুধুই ঘটস্থাপন, পাশে 'বিচার চাই' ঘুড়ি, আরজি কর কাণ্ডে অভিনব প্রতিবাদ ব্যবসায়ীর

কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। জল পচে গিয়ে স্থানীয় বাসিন্দাদের চর্মরোগ দেখা দিচ্ছে। সব মিলিয়ে প্রশাসনের উপর তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জল জমার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় কাউন্সিলরও। তিনি জানান, এটা নতুন সমস্যা নয় দীর্ঘ বছরের সমস্যা। তবে জল নিকাশের জন্য ইতিমধ্যেই পুরসভার উদ্যোগে হাইড্রেন তৈরির কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে, হাইড্রেন তৈরি হয়ে গেলে জল জমার সমস্যার স্থায়ী সমাধান হবে। আর অসুবিধা হবে না বলেই মনে হয়।

আরও পড়ুন: Satyajit Biswas Murder Case: তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় বেকসুর খালাস মুকুল রায় ও জগন্নাথ সরকার

কবে হাইড্রেন তৈরি হবে? কবেই বা তাঁদের সমস্যার সমাধান হবে সেই প্রশ্নই এখন তুলছেন নেতাজি কলোনির বাসিন্দারা। কারণ, এর আগেও নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা কার্যকর হয়নি বলে অভিযোগ তাঁদের।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন ধরে প্রবল বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলের কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। বুধবার হাওড়া ও হুগলির বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই এই পরিস্থিতিকে ম্যানমেড বলে অভিযোগ করেন তিনি। জানান, বাংলাকে ডোবানোর পরিকল্পনা করেই না জানিয়ে সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি।   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Jamalpur News: DVC-র ছাড়া জলে প্লাবিত জামালপুরের দামোদর নদের তীরবর্তী এলাকা, আতঙ্কে বাসিন্দারা

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
SLST News: তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget