এক্সপ্লোর

Satyajit Biswas Murder Case: তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় বেকসুর খালাস মুকুল রায় ও জগন্নাথ সরকার

Jagannath Sarkar And Mukul Roy: ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি হাঁসখালির মাজিদপুরের দক্ষিণ পাড়ায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে প্রকাশ্যে খুন হয়েছিলেন কৃষ্ণগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিৎ বিশ্বাস।

কলকাতা: নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুনের মামলায় (Krishnaganj EX TMC MLA Satyajit Biswas Murder case) বুধবার বেকসুর খালাস করে দেওয়া হল কৃষ্ণনগরের বিজেপি বিধায়ক মুকুল রায় (BJP MLA Mukul Roy) ও রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে(BJP MP Jagannath Sarkar)। আজ এই রায় দেয় বিধাননগরের ময়ূখ ভবনের বিশেষ আদালতের বিচারক। দীর্ঘ পাঁচ বছর ধরে মামলা চলার পর এই রায় দিলেন বিচারক। 

আরও পড়ুন: RG Kar Protest : 'রাত দখলের নামে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা, বাবা-মায়েরা খোঁজ রাখেন?' কটাক্ষ রাজ্যের মন্ত্রীর

২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর আগের রাতে হাঁসখালির মাজিদপুর দক্ষিণ পাড়ার ফুলবাড়ি ফুটবল মাঠে আমরা সবাই ক্লাবের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আয়োজকদের অনুরোধে তা দেখতে গিয়েছিলেন তৎকালীন কৃষ্ণগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। অনুষ্ঠান দেখার সময় একবারে সামনে থেকে কৃষ্ণগঞ্জের দুবারের বিধায়ক সত্যজিৎ-কে একদম কাছ থেকে গুলি করে মারে দুষ্কৃতীরা। প্রথমে হাঁসখালি থানার পুলিশ সত্যজিৎ বিশ্বাসকে খুনের তদন্ত করলেও পরে তদন্তভার দেওয়া হয় সিআইডি-কে। তদন্তে অগ্রগতির জন্য গঠিত হয় বিশেষ তদন্তকারী দলও। গুলি চালানোর অভিযোগে সুজিত মণ্ডল ও কার্তিক মণ্ডল নামে দুজনকে গ্রেফতারও করা হয়। প্রথম চার্জশিট নাম না থাকলেও পরে সাপ্লিমেন্টারি চার্জশিটে সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা মুকুল রায় ও রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের নামে সত্যজিৎ বিশ্বাসকে খুনের পরিকল্পনা করার অভিযোগে মামলা দায়ের হয়। তারপর থেকে মোট ৫২ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। 

আরও পড়ুন: Gaighata News: জবর দখল হওয়া ভেড়ি কাটার নির্দেশ উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতির

মামলা দায়ের হওয়ার পর দীর্ঘ পাঁচ বছর ধরে শুনানি চলে বিধাননগরের ময়ূখ ভবনের বিশেষ আদালতে। উভয়পক্ষের আইনজীবী ও ৫২ জন সাক্ষীর কথা শোনার পর বুধবার বিশেষ আদালতের বিচারক কৃষ্ণনগরের বিজেপি বিধায়ক মুকুল রায় ও রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে বেকসুর খালাসের নির্দেশ দেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Abhishek On RG Kar Protest: জুনিয়র ডাক্তারদের দাবি মেনেছে সরকার, এবার কর্মবিরতি তুলে নেওয়া উচিত : অভিষেক

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan : আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
Cyclone Akvan: শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget