এক্সপ্লোর

Viswakarma Puja : বিশ্বকর্মা পুজোয় শুধুই ঘটস্থাপন, পাশে 'বিচার চাই' ঘুড়ি, আরজি কর কাণ্ডে অভিনব প্রতিবাদ ব্যবসায়ীর

RG Kar Case : 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগানে রোজই গলা মেলান। তাই এবার পুজোয় জাঁকজমক নয়, তিনি  বিশ্বকর্মা পুজো করলেন এক্কেবারে নিয়ম মেনে ঘটে পুজো করে।

সুনীত হালদার, হাওড়া : গত ৩৮ দিন ধরে তিলোত্তমার বিচার চেয়ে রাজ্যজুড়ে চলছে আন্দোলন। জুনিয়র ডাক্তারদের সঙ্গে  এই আন্দোলনে সামিল হয়েছেন সর্বস্তরের মানুষ। শারদ উৎসবের বাকি আর ২১ দিন। কিন্তু বাংলাজুড়ে যেন শোকের ছায়া। প্রতিবাদীদের একাংশের মতে, পুজো হোক, তবে উৎসব হোক বিচার পেলে। গণেশ পুজো ও বিশ্বকর্মা পুজো হয়ে গেল। এসময়টায় অন্যান্যবার  সারা বাংলায় উৎসবের আবহ তৈরি হয়ে যায়। কিন্তু এবার আরজি কর মেডিক্যালে চিকিৎসকের মর্মান্তিক পরিণতির কথা ভেবে, অনেকেই উৎসবের জৌলুসে রাশ টানছেন। 

হাওড়া একসময় ছিল শিল্পনগরী। এখন শিল্পের সেই গরিমা নেই। তালা পড়েছে বহু কলকারখানায়। ধুঁকছে শিল্পগুলো। তাই এমনিতেই বিশ্বকর্মা পুজোর আড়ম্বর কমেছে। তার উপর এবার আবহটা অন্যরকম। এবার তাই বিশ্বকর্মা পুজোয়  কারখানায় ঘট পুজো করে অভিনব-প্রতিবাদ জানালেন হাওড়ার এক ছোট কারখানার মালিক।

প্রতি বছর মধ্য হাওড়ার কদমতলা এলাকার ছোট কারখানার মালিক প্রদীপ্ত রায় মাঝারি মাপের বিশ্বকর্মা প্রতিমা এনে পুজো করেন। তবে এই বছর আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা তাঁকে ভীষণভাবে নাড়া দিয়েছে। নিয়ম করে প্রতিদিনই প্রতিবাদ মিটিংয়ে যাচ্ছেন।  মিছিলে সামনের সারিতে থাকেন প্রদীপ্ত। 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগানে রোজই গলা মেলান। তাই এবার পুজোয় জাঁকজমক নয়, তিনি  বিশ্বকর্মা পুজো করলেন এক্কেবারে নিয়ম মেনে ঘটে পুজো করে। এদিনও তিনি আরজি কর কাণ্ডের প্রতিবাদ সামিল হন। এই  ব্যবসায়ীর গ্রিল তৈরির ছোট কারখানা আছে। সেখানে এবার প্রতিমার বদলে তিনি ঘট পুজোর ব্যবস্থা করেন তিনি। শুধু তাই নয় ঘটের চারপাশে তিলোত্তমার বিচার চাই, পোস্টারও লাগিয়য়েছেন।

এদিন ডিওয়াইএফআই এর তরফে আকাশ দখল - অনুষ্ঠান করা হয়। সেই ঘুড়ি তিনি ঘটের চারপাশে সাজিয়েছিলেন। প্রদীপ্ত জানিয়েছেন, এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই। তাই প্রতিবাদে সামিল হতে এবারে মূর্তির বদলে কারখানায় ঘট পুজো করেছেন। তিনি আরও বলেন, এ বছর পুজো হোক, তবে উৎসবকে দূরে সরিয়ে রেখে। যতদিন না তিলোত্তমা সুবিচার পাবেন,  ততদিন প্রতিবাদ চলবে।    

বিশ্বকর্মা পুজোর দিন আকাশ দখল করে বিচারের দাবি জানানো হয় । শিশু-কিশোরদের হাতে লাটাই, আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে আকাশে ওড়ে লাল-নীল-কালো রঙের ঘুড়ি। কাটাকুটি নয়, সংহতির ঘুড়ি উড়ুক, এই বার্তা নিয়ে কচিকাঁচাদের পাশে দাঁড়িয়ছিল যাদবপুরের কিশোর বাহিনী। রাজ্যজুড়ে সংগঠনের বিভিন্ন শাখা থেকে এভাবেই আজ আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ জানানো হয়। শিশু-কিশোরদের সমাজ সচেতন করাই লক্ষ্য জানান আয়োজকরা। 

আরও পড়ুন : 

বৈঠকে জুনিয়র ডাক্তারদের মুখে রিজওয়ানুর কাণ্ড, তাতেই কি বিনীতকে সরালেন মমতা?   

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget