এক্সপ্লোর

Malda News: কয়েক ঘণ্টার মধ্যেই অন্য ছবি, মোতায়েন প্রচুর পুলিশ, থমথমে মানিকচক

Manikchak Incident: মানিচকের যে সব জায়গা বৃহস্পতিবার তেতে উঠেছিল, এনায়েতপুর, ধরমপুর ও মথুরাপুর... শুক্রবার সে সে জায়গায় মোতায়েন করা হয় প্রচুর পুলিশ।

করুণাময় সিংহ, মালদা: গতকাল ধুন্ধুমার পরিস্থিতির পর, আজ থমথমে মালদার (Malda News) মানিকচক। গতকাল যে সব জায়গা তেতে উঠেছিল, সেই এনায়েতপুর, ধরমপুর ও মথুরাপুরে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

থমথমে মালদার মানিকচক: বৃহস্পতিবার পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে বৃহস্পতিবার ধুন্ধুমারের পর, শুক্রবার দিনভর কড়া নিরাপত্তা বলয়ে মালদার মানিকচক। ইতিমধ্য়েই অশান্তির ঘটনায় ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মানিচকের যে সব জায়গা বৃহস্পতিবার তেতে উঠেছিল সেই এনায়েতপুর, ধরমপুর ও মথুরাপুরে শুক্রবার মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে পথ অবরোধ ঘিরে বৃহস্পতিবার এভাবেই রণক্ষেত্র হয়ে ওঠে মালদার মানিকচক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় বিদ্যুৎ বিভ্রাট চলছে। প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মানিকচকের এনায়েতপুরে আগুন জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বাসিন্দারা। অবরোধ তুলতে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করে উল্টে দেয় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে গেলে, মানিকচকের আইসিকে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। ক্ষিপ্ত জনতার ছোড়া ইটের আঘাতে মাথা ফাটে আইসি সহ ৩ পুলিশকর্মীর। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা গুলি চালানো হয়। স্থানীয় সূত্রে দাবি, আহত হয়েছেন ২ গ্রামবাসীও।

এদিকে, রক্তাক্ত IC সহ আক্রান্ত পুলিশরা যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, সেখানেও ব্য়াপক তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। তালা ও গ্রিল ভেঙে বাড়ির ভিতর ঢোকার চেষ্টা হয় বলে অভিযোগ। শুক্রবার সকালে সেই বাড়িতে গিয়ে দেখা গেল, বাড়ির সামনে রাশি রাশি আধলা ইট পড়ে। ভাঙে দেওয়া হয়েছে অ্য়াসবেসটসের চাল,  জানালা। গুঁড়োগুঁড়ো হয়ে গেছে নতুন শোকেস। এক প্রত্যক্ষদর্শী বলেন, "পুলিশ প্রশাসন এটা দিয়ে বাড়ির ভিতরে আসল। এখানে দাঁড়াল। তারপর এটাতে তালাবন্ধ করে দিল। তালা ভাঙার অনেক চেষ্টা করেছে ওরা। লাস্টের দিকে তালাটা ভাঙল ওরা। পাথর, সব ফেলছিল। গেট বেঁকে গেছে। নতুন শোকেস এনেছিল, ওটাও ভেঙে গেছে। জানলার কাচটাও ভেঙে দিয়েছে।  যারা ছিল ক্রমাগত ঢিল ছুড়ছিল। এক একবারে ১০০টি ঢিল চলে আসছে। ওরা পেট্রোল বোতলে এনে আলোচনা করছিল বাড়িতে ফেলার জন্য়। তখন পুলিশ তারপরই গুলি ছুড়ল। এইসব এলাকা থেকে গুলি ছুড়ল। যদি ফায়ারিং না করত, এই বাড়ি ভেঙে ভিতরে চলে আসত লোকগুলো। আমরা মরে যেতাম। বাড়ির লোক মরে যেত। পুলিশ-প্রশাসন সবাই মরে যেত।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Calcutta High Court: বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদ, বিজেপির মিছিলে অনুমতি হাইকোর্টের

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget