এক্সপ্লোর

Malda News : কয়েকশো নেতা-কর্মীর কংগ্রেসে যোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে মালদায় তৃণমূলে ভাঙন

Panchayat Election 2023 : দক্ষিণ দিনাজপুরে বিজেপিতে (BJP) যোগদানের ২৪ ঘণ্টার মধ্যে দণ্ডি কেটে তৃণমূলে (TMC) ফেরেন কয়েকজন মহিলা। 

করুণাময় সিংহ, মুন্না আগরওয়াল ও ভাস্কর মুখোপাধ্যায়, মালদা : পঞ্চায়েত নির্বাচনের আগে মালদায় তৃণমূলে ভাঙন। পঞ্চায়েত সমিতির সদস্য-সহ রতুয়ায় কংগ্রেসে (Congress) যোগ দিলেন কয়েকশো নেতা কর্মী। অন্যদিকে হবিবপুরে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সরলা মুর্মুর। দক্ষিণ দিনাজপুরে বিজেপিতে (BJP) যোগদানের ২৪ ঘণ্টার মধ্যে দণ্ডি কেটে তৃণমূলে (TMC) ফেরেন কয়েকজন মহিলা। 

রাজনীতির যোগ-বিয়োগ

পঞ্চায়েত নির্বাচনের আগে এ যেন রাজনীতির যোগ-বিয়োগের খেলা। মালদায় তৃণমূলে ভাঙন। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মহম্মদ টিপু সুলতান, বাহারাল গ্রাম পঞ্চায়েতের চার তৃণমূল সদস্য, জেলা নেতা প্রদীপ সাহা-সহ কয়েকশো কর্মী। মহম্মদ টিপু সুলতানের বক্তব্য, চেয়ারম্যান ও সভাপতি পুরনোদের গুরুত্ব দিচ্ছে না। টাকার বিনিময়ে পদ বিক্রি হচ্ছে। তাই কংগ্রেসে যোগদান করলাম। পাশাপাশি তৃণমূলত্যাগী প্রদীপ সাহা বলেছেন, 'পঞ্চায়েতে দুর্নীতি এবং প্রার্থী করার নামে দলের কর্মীদের থেকে টাকা তোলা হচ্ছে। এরই প্রতিবাদে দল ত্যাগ করলাম।' তৃণমূল কর্মীরা কংগ্রেসে যোগ দেওয়ায় হাত শিবির শক্তিশালী হবে বলেই মনে করছে কংগ্রেস। মালদা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোত্তাকিন আলম বলেছেন, 'মালদায় কংগ্রেস ফের শক্তিশালী হচ্ছে। এর প্রভাব পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) পড়বে'। যদিও 'কংগ্রেস যাত্রাপালা করছে' বলে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সভাপতি আবদুর রহিম বক্সি।

অন্যদিকে, তৃণমূল, বিজেপি হয়ে কংগ্রেসে যোগ দিলেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সরলা মুর্মু। ২০২১-এর বিধানসভা ভোটে তাঁকে হবিবপুর থেকে প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু তারপরেই শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করেন। কিন্তু বিজেপি তাঁকে আর প্রার্থী করেনি। পরে তৃণমূলে ফেরার ইচ্ছেপ্রকাশ করলেও, কান দেয়নি শাসকদল। এই পরিস্থিতিতে এবার কংগ্রেসে যোগদান করলেন সরলা মুর্মু।

দণ্ডি কেটে প্রত্যাবর্তন ! 

দলবদলের অভিনব ছবি দেখা যায় দক্ষিণ দিনাজপুরের তপনে। দণ্ডি কেটে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন তিন মহিলা। বৃহস্পতিবার তপনের গোফানগরে যোগদান কর্মসূচি করে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, সেখানে প্রায় ২০০ মহিলা বিজেপিতে যোগদান করেন। তাঁদেরই তিনজনকে ২৪ ঘণ্টার মধ্যে এদিন দণ্ডি কেটে তৃণমূলে ফিরতে দেখা যায়। অন্যদিকে বৃহস্পতিবার বীরভূমের সাত্তোরে প্রায় ৬০ জন তৃণমূল কংগ্রেস ও বিজেপি ছেড়ে সিপিএমে (CPM) যোগদান করেন।

আরও পড়ুন- বীরভূমে শুরু বিজেপির পঞ্চায়েতের জন্য দেওয়াল লিখন, শুরু তরজা

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget