এক্সপ্লোর

Malda News:পুরনো বাড়ি ভাঙার সময় দুর্ঘটনা, দেওয়াল ভেঙে মৃত ২ শ্রমিক

Malda Labourer Death: পুরনো বাড়ি ভাঙতে গিয়ে দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হল দুজন শ্রমিকের। জখম হয়েছেন আরও একজন। দুর্ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজার এলাকায়।

করুণাময় সিংহ, মালদা: পুরনো একটি বাড়ি ভাঙার সময় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা (Malda news)। ভাঙার কাজ চলার সময় বাড়ির দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। আহত হয়েছেন আরও একজন শ্রমিক। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ,দমকল ও পুরসভা কর্তৃপক্ষ। বিষয়টিকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় এলাকায়। 

পরে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় দুই শ্রমিককে। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের জামতল্লি এলাকায়। 

আরও পড়ুন: Nadia News: আইনকে বুড়ো আঙুল, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভায় তরুণ-তরুণীকে মারধর

স্থানীয় সূত্রে জানা গেছে, জামতল্লি এলাকায় একটি পুরনো বাড়ি ভেঙে ফেলার কাজ চলছিল। গত কয়েকদিন ধরেই সেখানে কাজ করছিলেন শ্রমিকরা। রবিবার দুপুরে সেখানে কাজ চলার সময় আচমকা বাড়ির একাংশ ভেঙে পড়ে। যার নিচে চাপা পড়ে যান সেখানে শ্রমিকরা। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপের তলা থেকে জখম শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। বাড়ি ভাঙার সময় প্রয়োজনীয় সাবধানতা নেওয়া হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনাটি পরীক্ষা করে দেখছে পুলিশ। 

আরও পড়ুন: Nadia News: আইনকে বুড়ো আঙুল, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভায় তরুণ-তরুণীকে মারধর

অভিযোগ, মালদার বিভিন্ন জায়গায় পুরনো বাড়ি ভাঙার কাজ চললেও বেশিরভাগ জায়গা যথেষ্ট নিরাপত্তা নিয়ে কাজ করা হয় না। বেশিরভাগ ঠিকাদারই শ্রমিকদের জন্য নিরাপত্তার ব্যবস্থা যথাযথ না রেখেই কাজ শুরু করে দেন। আর শ্রমিকরাও পেটের তাগিদে বাধ্য হন কাজ করতে। প্রশাসন সবকিছু জেনে চুপ থাকে। যার জেরেই এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। এরপরও যদি প্রশাসন সক্রিয় না হয়। ঠিকাদারদের নিয়ম মেনে কাজ করতে বাধ্য না করে তাহলে দুর্ঘটনার সংখ্যা আরও বাড়বে। ঘটবে শ্রমিক মৃত্যুর ঘটনাও।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Train Accident: রেল লাইনে আগুনের ঝলকানি! ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের, কোনক্রমে বাঁচল বনগাঁ লোকাল

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget