এক্সপ্লোর

Malda News: পড়ুয়াদের রান্নায় পচা আনাজ? প্রধানশিক্ষককে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

Mid Day Meal Agitation: অভিভাবকদের আরও অভিযোগ, স্কুলে যত ছাত্রছাত্রী রয়েছে তার থেকে কম পরিমাণে খাবার রান্না করা হয়।

করুণাময় সিংহ, মালদা: স্কুলের রান্নায় ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সবজি। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মালদার (Malda) চাচল ২ নম্বর ব্লকের ঘটনা। পচা-গলা সবজি দিয়ে রান্নার অভিযোগ করে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। চাঁচল ২ ব্লকের গ্রাম পঞ্চায়েতের উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। এ দিন ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। (Mid Day Meal)

অভিভাবকদের অভিযোগ,দীর্ঘদিন ধরেই তাঁরা দেখছেন বাজারে পরের দিকে যে অবশিষ্ট অংশ পড়ে থাকে সেই পচা-গলা, নষ্ট হয়ে যাওয়া নিম্নমানের সবজি কিনে নিয়ে আসা হয়, সেটা দিয়েই রান্না হয় স্কুলে। এখানেই অভিযোগ শেষ নয়, স্কুলে যত ছাত্রছাত্রী রয়েছে তার থেকে কম পরিমাণে খাবার রান্না করা হয়। সেই খাবার দেওয়া হয় বাচ্চাদের। আর সেটা খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকরা। 

স্থানীয় এক অভিভাবক মনজুর আলম বলেন, 'বাচ্চাদের যে খাবার দেওয়া হচ্ছে। সেই খাবার আমরা গরু ছাগলদের খাওয়াই।' তাঁর আরও অভিযোগ, 'প্রধান শিক্ষক নিজে বাজার করেন। আমরা এর আগেও দেখেছি। আবার আজকে দেখতে পেলাম পচা খাবার।' তাঁর অভিযোগ, 'আবার আজকে দেখতে পেলাম বাজারে অবশিষ্ট অংশ থাকে। পচা ডাল, কম পরিমাণের বাজার করে নিয়ে আসা হচ্ছে।' এসব খাবার খেয়ে বাচ্চাদের শরীর খারাপ হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। এর আগেও এই নিয়ে অভিযোগ করা হয়েছে বলে অভিযোগ। কিন্তু প্রধান শিক্ষক কর্ণপাত করেননি বলে অভিযোগ তাঁদের। যদিও নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ওই স্কুলের প্রধান শিক্ষক। দ্রুত বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মালদা জেলা শাসক।

টিকটিকির পর এবার স্কুলের মিড ডে মিলে মিলল আস্ত কাঁকড়া বিছে। সেই কাঁকড়া বিছে সহ মিড ডে মিলের খাবার পড়ুয়াদের পরিবেশনও করা হয়।  মিড ডে মিল খেতে গিয়ে খাবারের মধ্যে কাঁকড়া বিছে চোখে পড়ে পড়ুয়াদের। ঘটনাস্থল বাঁকুড়ার লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: ছাদ ভাঙার পরেই ঘটনাস্থলে কেন্দ্রীয় মন্ত্রী, কেন এমন ঘটনা? কী বললেন তিনি?

সেরা শিরোনাম

Chorbagan Stampede : “চোরবাগান কেসে ভয় পেয়েছে, কেন তমোঘ্ন ঘোষ গ্রেফতার হচ্ছে না ?”, প্রশ্ন কুণালের, পাল্টা সজল
“চোরবাগান কেসে ভয় পেয়েছে, কেন তমোঘ্ন ঘোষ গ্রেফতার হচ্ছে না ?”, প্রশ্ন কুণালের, পাল্টা সজল
News Live: চোরবাগানকাণ্ডে নিরীহদের গ্রেফতারির অভিযোগ কুণাল ঘোষের
চোরবাগানকাণ্ডে নিরীহদের গ্রেফতারির অভিযোগ কুণাল ঘোষের
বাতিল পুজোর টানা ছুটি, এবার থেকে কীভাবে ছুটি পাবেন ডাক্তার ও হাসপাতালের কর্মীরা ? জানালেন স্বাস্থ্যমন্ত্রী
বাতিল পুজোর টানা ছুটি, এবার থেকে কীভাবে ছুটি পাবেন ডাক্তার ও হাসপাতালের কর্মীরা ? জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Madan Mitra: 'ভেবেছিলাম, মমতা বলবেন, সবাই মিলে লড়ে দেখাই', পুরভোটের প্রস্তুতির মধ্যেই মন্তব্য মদন মিত্রের
'ভেবেছিলাম, মমতা বলবেন, সবাই মিলে লড়ে দেখাই', পুরভোটের প্রস্তুতির মধ্যেই মন্তব্য মদন মিত্রের

ভিডিও

Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ
Kunal Ghosh | আমহার্স্ট স্ট্রিট থানার সামনে প্রতিবাদে মমতা তৃণমূলের কুণাল ঘোষ | #abpananda
NCPI News: পুরভোটের আগে বেলেঘাটায় এবার NCPI-র নামে হোডিং, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবির মুখে পড়ল কালি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Embed widget