এক্সপ্লোর

Coromandel express accident : বাড়িতে ৬ ও ১ বছরের দুই সন্তান, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা কেড়ে নিল মালদার পরিযায়ী শ্রমিকের প্রাণ

বাড়িতে বাবা, মা, স্ত্রী, ছয় ও এক বছরের দুই সন্তান। পরিবারের একমাত্র রোজগেরে।

করণাময় সিংহ, মালদা : ওড়িশার বালেশ্বর যেন মৃত্যুপুরী। দুর্ঘটনার কবলে শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, হাওড়াগামী যশোবন্তপুর হামসফর এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। ভয়াবহ দুর্ঘটনায় এ পর্যন্ত ২৩৮ জনের মৃত্যু হয়েছে। আহতর সংখ্যা প্রায় সাড়ে ছ’শো। 

 পরিযায়ী শ্রমিকের মৃত্য

ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হল মালদার এক পরিযায়ী শ্রমিকের। মালতিপুরের বাসিন্দা মাশরেকুল। বছর ২৩-এর তরুণ এলাকার আরও ৩ জনের সঙ্গে চেন্নাই যাচ্ছিলেন কাজের খোঁজে। দুর্ঘটনায় মাশরেকুলের মৃত্যু হয়। বাকি ৩ জন আহত।

বাড়িতে বাবা, মা, স্ত্রী, ছয় ও এক বছরের দুই সন্তান। পরিবারের একমাত্র রোজগেরে। তাই একদিকে পুত্রশোক, আরেকদিকে ভবিষ্যতের চিন্তা। বামনগোলার ভোমরাইলের বাসিন্দা বছর আঠাশের নিত্যম রায়েরও খোঁজ মিলছে না বলে প্রশাসন সূত্রে খবর। 

ছেলের মুখে-ভাত দেওয়া আর হল না সাদ্দামের 

পূর্ব বর্ধমানের কাটোয়ার কইখান গ্রামের বাসিন্দা সাদ্দাম শেখ। কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। দেড়মাস আগে ছেলে হয়েছে শুনে বাড়িতে আসেন। কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার আগে জানিয়েছিলেন, পাঁচ মাস পর ফিরে এসে ঘটা করে ছেলের অন্নপ্রাশন করবেন। অপূর্ণই থেকে গেল ইচ্ছে। করমণ্ডল এক্সপ্রেসে চড়ে চেন্নাই যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল সাদ্দামের। একরত্তি ছেলেকে নিয়ে অকূল পাথারে স্ত্রী। 

এক সঙ্গে মৃত্যু ৩ ভাইয়ের

বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ছড়ানেখালি গ্রামের তিন ভাইয়ের। ধান রোয়ার কাজে অন্ধ্রপ্রদেশে যাচ্ছিলেন দিবাকর, নিশিকান্ত ও হারান গায়েন। ৩ ভাইয়েরই মৃত্যু হয়েছে। অন্যদিকে, একই গ্রামের বাসিন্দা দুই পরিযায়ী শ্রমিক বিকাশ হালদার ও সঞ্জয় হালদারেরও মৃত্যু হয়েছে।  

লাশের পাহাড়ে বাবার খোঁজ

ক্যানিংয়ের বাসিন্দা সামসুদ্দিন সর্দার। বছর পঞ্চাশের পরিযায়ী শ্রমিক সামসুদ্দিন পরিবারের দুই সদস্যকে নিয়ে কাজের জন্য অন্ধ্রপ্রদেশ যাচ্ছিলেন। ছেলের সঙ্গে শেষ বার ফোনে কথা হয়। তারপর থেকেই খোঁজ মিলছিল না। অবশেষে ক্যানিং থেকে বাহানাগায় এসে লাশের পাহাড়ে বাবার খোঁজ পেলেন ছেলে। 

বাসন্তীর বাসিন্দা আরেক ব্যক্তি এখনও খোঁজ পাননি ভাইপোর। বিভিন্ন হাসপাতাল ঘুরে এসেছেন দুর্ঘটনাস্থলে। মৃতদেহের সারির মধ্যে খুঁজে চলেছেন প্রিয়জনকে।

কটকে যাওয়া আর হল না

হাওড়ার শ্যামপুরের বাসিন্দা পিনাকী মণ্ডল। পায়ে ব্য়থার চিকিৎসা করাতে এই প্রথমবার কটকে যাচ্ছিলেন। কিন্তু ফেরা আর হল না। বাহানাগা বাজার স্টেশনের কাছেই শ্য়ালিকার বাড়ি। খবর পেয়ে তাঁরা দুর্ঘটনাস্থলে এসে খোঁজ শুরু করে। ততক্ষণে মৃত্যু হয়েছে।  

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget