এক্সপ্লোর

Malda News: সিপিএম-কংগ্রেসকে 'দাওয়াই-বিধান' জেলা তৃণমূল সভাপতির, পাল্টা জবাব বিরোধীদের

TMC: পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে, মালদার রতুয়ায় যোগদান সভার আয়োজন করে তৃণমূল। সেই সভা থেকেই, প্রচারে গেলে বাম-কংগ্রেসকে রাস্তায় দাঁড় করিয়ে শাস্তি দেওয়ার বিধান দিয়েছেন খোদ জেলা তৃণমূল সভাপতি! 

করুণাময় সিংহ, মালদা: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে শাসকের হুঁশিয়ারির রাজনীতি। কংগ্রেস (Congress)-সিপিএমের (CPM) কেউ প্রচারে গেলে, তাঁদের দাওয়াই দেওয়ার বিধান দিলেন মালদার (Malda) জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। সাগরদিঘির আতঙ্ক থেকে শাসানি, কটাক্ষ বিরোধীদের। মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সীর কথায়, তোমাদেরকে তৃণমূল কংগ্রেস হুঁশিয়ার করে দিচ্ছে, গ্রামের মানুষকে বোকা বানানোর যদি চেষ্টা করো, গ্রামের রাস্তার ওপরে দাঁড়িয়ে তোমাদের বিচার করা হবে। তোমাদের সেখানেই শাস্তি দেওয়া হবে।

 অম্লান ভাদুড়ি বক্তব্য: এ প্রসঙ্গে, দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বক্তব্য, সাগরদিঘির রেজাল্টে বোঝা যাচ্ছে, সংখ্যালঘুরা তাদের ভুল বুঝতে পেরেছে। স্বাভাবিক ভাবেই রহিম বক্সীর মতো নেতার মাথা খারাপ হয়ে গিয়েছে।

বাড়ছে হুমকির রাজনীতি: পঞ্চায়েত ভোটের সময় যত এগিয়ে আসছে, ততই যেন বাড়ছে হুমকির রাজনীতি! সম্প্রতি, মুর্শিদাবাদের সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘি বিধানসভা কেন্দ্র হাতছাড়া হয়েছে তৃণমূলের। মাত্র দেড় বছর আগে, বিধানসভা নির্বাচনে, যে কেন্দ্রে ৫০ হাজারের বেশি ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী, জোটবদ্ধ ভাবে লড়ে সেই আসনই প্রায় ২৩ হাজার ভোটে জয়ী হয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। পঞ্চায়েত ভোটে সাগরদিঘির পুনরাবৃত্তি আটকাতে এখন যেন মরিয়া তৃণমূল। মুর্শিদাবাদের সংখ্যালঘু অধ্যুষিত প্রতিবেশী জেলা মালদা। পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে, বুধবার, মালদার রতুয়ায় যোগদান সভার আয়োজন করে তৃণমূল। আর সেই সভা থেকেই, প্রচারে গেলে বাম-কংগ্রেসকে রাস্তায় দাঁড় করিয়ে শাস্তি দেওয়ার বিধান দিয়েছেন খোদ জেলা তৃণমূল সভাপতি! 

আব্দুর রহিম বক্সী আরও বলেনছেন, যারা আপনাদের বাড়িতে যাবে, সেই কংগ্রেস, সিপিএমকে ধরুন, আচ্ছা করে দাওয়াই খাওয়ান, যাতে করে আর কোনওদিন কংগ্রেসের নাম নিয়ে পাড়ায় ঢুকতে না পারে, ঘুরতে না পারে। এমন শাস্তি দিতে হবে যাতে তারা বুঝতে পারে মানুষকে আর ঠকানো যাবে না।

মালদা জেলার কংগ্রেস সহ সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার বলছেন, সাগরদিঘি উপনির্বাচন থেকে বুঝতে পেরেছে মানুষ সংগঠিত হচ্ছে, তাই এ ধরনের মন্তব্য। মালদা জেলার সিপিএম সম্পাদক অম্বর মিত্রের কথায়, চারদিকে চোর চোর রব ওঠায় তৃণমূল মারমুখী হয়ে উঠেছে মুর্শিদাবাদের রাজনীতির গণ্ডি ছাড়িয়ে সাগরদিঘির ঢেউ এখন প্রতিবেশী মালদা জেলাতেও।

আরও পড়ুন: SSC: উচ্চ প্রাথমিকে ১২ হাজার শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চেয়ে আদালতের দ্বারস্থ স্কুল সার্ভিস কমিশন

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget