এক্সপ্লোর

Eastern Railway Train Cancel: মালদার ওপর দিয়ে যাওয়া ১২ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল পূর্ব রেলের

Train Cancel: লক্ষ্য ট্রেনের গতি ও যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানো। ব্যান্ডেল-শক্তিগড় শাখায় চলছে থার্ড লাইনের সম্প্রসারণ। একাধিক এক্সপ্রেস এবং লোকাল ট্রেন বাতিল, রুট পরিবর্তন ও সময়সূচি বদলের সিদ্ধান্ত

করুণাময় সিংহ, মালদা: ব্যান্ডেল-শক্তিগড় শাখায়, থার্ড লাইন সম্প্রসারণের কাজের জন্য এবার মালদার ওপর দিয়ে যাওয়া ১২ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল করল পূর্ব রেল। রুট পরিবর্তন করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের। মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার জানিয়েছেন, হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস, তিস্তা তোর্সা এক্সপ্রেস, রাধিকাপুর এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। ২৭ থেকে ৩০ মে, চারদিন বন্ধ থাকবে মালদা দিয়ে ১২ জোড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল।

১২ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল: লক্ষ্য ট্রেনের গতি ও যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানো। সেকারণেই ব্যান্ডেল-শক্তিগড় শাখায় চলছে থার্ড লাইনের সম্প্রসারণ। আর তার জেরে একাধিক এক্সপ্রেস এবং লোকাল ট্রেন বাতিল, রুট পরিবর্তন ও সময়সূচি বদল করা হয়েছে। আগামী শুক্রবার দুপুর ৩টে থেকে সোমবার দুপুর ৩টে পর্যন্ত, অর্থাৎ ৭২ ঘণ্টা বন্ধ ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। ওই সময়ের মধ্যে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি মেল, প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন। এই বিজ্ঞপ্তি জারি করেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী।

ট্রেনের বাতিলের সিদ্ধান্ত: পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ২৭ মে বর্ধমানের জন্য হাওড়া থেকে শেষ লোকাল ট্রেন ছাড়বে বেলা সাড়ে ১২টায়। উল্টোদিকে, হাওড়ার জন্য বর্ধমান থেকে শেষ লোকাল ছাড়বে বেলা ১২.২৫ মিনিটে। ওইদিন ব্যান্ডেলের জন্য হাওড়া থেকে শেষ লোকাল ছাড়বে দুপুর ১.৩৩-এ। দুপুর ২.১২ মিনিটে ব্যান্ডেল থেকে হাওড়ার জন্য শেষ লোকাল ট্রেন ছাড়বে। কাটোয়ার জন্য হাওড়া থেকে শেষ লোকাল চলবে বেলা ১২.১০-এ। আর হাওড়ার জন্য কাটোয়া থেকে শেষ লোকাল ছাড়বে সকাল ১০.২০ মিনিটে। অন্যদিকে, ৩০ মে বর্ধমানের জন্য হাওড়া থেকে প্রথম লোকাল ট্রেন ছাড়বে দুপুর ২.২০ মিনিটে। অপরদিকে, হাওড়ার জন্য বর্ধমান থেকে প্রথম লোকাল চলবে দুপুর ২.৪০ মিনিটে। ওইদিন ব্যান্ডেলের জন্য হাওড়া থেকে প্রথম লোকাল ট্রেন ছাড়বে দুপুর ২.৪০-এ। দুপুর ৩.১০-এ হাওড়ার জন্য ব্যান্ডেল থেকে ছাড়বে প্রথম লোকাল। সেদিন কাটোয়ার জন্য হাওড়া থেকে প্রথম লোকাল চলবে দুপুর আড়াইটেয়। কাটোয়া থেকে হাওড়ার জন্য প্রথম লোকাল ট্রেন ছাড়বে দুপুর ২.৪৫ মিনিটে।

পূর্ব রেল সূত্রে আরও খবর, ২৭ তারিখ ৩টে পর থেকে হাওড়া ও চুঁচুড়ার মধ্যে ৮ জোড়া স্পেশাল লোকাল ট্রেন চলবে। ২৮ ও ২৯ তারিখ ১৮ জোড়া স্পেশাল লোকাল ট্রেন চলবে হাওড়া ও চুঁচুড়ার মধ্যে। সেদিন ১৪ জোড়া স্পেশাল লোকাল ট্রেন চলবে বর্ধমান ও খন্যানের মধ্যে। অন্যদিকে, ৩০ তারিখ দুপুর ৩টে পর্যন্ত হাওড়া ও চুঁচুড়ার মধ্যে লোকাল ট্রেন চলবে ১০ জোড়া। বর্ধমান ও খন্যানের মধ্যে চলবে ৭ জোড়া লোকাল ট্রেন। ৫ জোড়া লোকাল ট্রেন চলবে কাটোয়া ও ত্রিবেণীর মধ্যে। শুক্র ও সোমবার, সপ্তাহের দু’টি কাজের দিনে অনেকটা সময় ট্রেন পরিষেবা বন্ধ থাকায় অফিসযাত্রীদের দুর্ভোগে পড়ার আশঙ্কা রয়েছে। রেলের দাবি, ভবিষ্যতের কথা চিন্তা করেই এই পদক্ষেপ।

আরও পড়ুন: Jalpaiguri News: অর্জুন সিংহকে নিয়ে অস্বস্তির মাঝেই, ফের জলপাইগুড়িতে বিজেপিতে ভাঙন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget