এক্সপ্লোর

Malda News: মালদায় ম্যাজিক দেখাতে এসে সোনার গয়না লুঠের অভিযোগ, শুরু তদন্ত

West Bengal: সাইকেল খেলা দেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের খেলা গত সাতদিন ধরে দেখাচ্ছিল ওই জাদুকর। ওই গ্রামেরই এক বধূকে অপহরণ করেছে বলে অভিযোগ।

করুণাময় সিংহ, মালদা: ম্যাজিক দেখাতে এসে সোনার গয়না লুঠের অভিযোগ। কাঠগড়ায় জাদুকর। অভিযোগ, শুধু গয়না লুঠই নয়, গ্রামের এক বধূকে অপহরণের অভিযোগ। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকা জুড়ে শোরগোল পড়ে যায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে  মালদা থানার (Malda Police Station) সাহাপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিপুর এলাকায়।

সোনার গয়না লুঠের অভিযোগ: সাইকেল খেলা দেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের খেলা গত সাতদিন ধরে দেখাচ্ছিল ওই জাদুকর। ওই গ্রামেরই এক বধূকে অপহরণ করেছে বলে অভিযোগ। শুধু সেখানেই থেমে থাকেনি, কানের দুল, কারো সোনার হাতের বালা, নাকের দুল, আংটি নিয়ে চম্পট দিয়েছে ওই প্রতারক জাদুকর। মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা। স্ত্রীকে হারিয়ে মাথায় হাত পড়েছে স্বামী প্রসেনজিৎ রায়ের। তিনি বলেন, গ্রামে সাইকেল খেলা দেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের কলাকৌশল দেখাচ্ছিল এই যুবক। অধিকাংশ মানুষই ওই যুবকের বিশ্বাস করে নিয়েছিলেন। কাউকে বলেছিল সোনা দ্বিগুণ হবে, আবার কাউকে বলেছিল প্রচুর টাকা পয়সা হবে। এভাবে টাকা ও সোনার গয়না লুঠ করে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা অভিযুক্ত যুবকের নাম রাকেশ পাহাড়ি (২৫) । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই যুবক নদিয়া জেলার বাসিন্দা। অভিযুক্তকে খুঁজে পেতে নদিয়া জেলা পুলিশের সাথে যোগাযোগ করছে মালদা জেলা পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত।

পানীয় জলাধার ভেঙে ফেলার অভিযোগ: এদিকে সামান্য ৫ হাজার টাকা তোলা না দেওয়ায় সরকারি নির্মীয়মাণ পানীয় জলাধার ভেঙে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মালদার আশ্বিনপুরের সেই ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। থানায় দায়ের হয়েছে অভিযোগ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বড় লোহার বাটখারায় নাইলনের দড়ি পড়িয়ে ব্যবহার করা হচ্ছে হাতুড়ির মতো। আর একজনের হাতে বড় কুড়ুল। একের পর এক ঘা মেরে চলেছে দুই ব্যক্তি। সমান্য ৫ হাজার টাকা তোলা না দেওয়ায় এভাবেই নির্মীয়মাণ সরকারি পানীয় জলাধার ভেঙে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মালদার এই ছবি। ছবির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ঘটনাটি ঘটেছে চাঁচল ১ ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের আশ্বিনপুর গ্রামে। ব্লক প্রশাসন সূত্রে খবর, গ্রামের জল সঙ্কট মেটাতে কিছুদিন আগে একটি জলাধার তৈরির কাজ শুরু হয়। কাজ প্রায় শেষ হয়ে এসেছিল। কয়েকদিন আগে এলাকার কয়েকজন দুষ্কৃতী সেটি ভেঙে গুঁড়িয়ে দেয়। সেই ছবি ছড়িয়ে পড়ে সোশাল সাইটে।  ঘটনায় ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ঠিকাদাররা। থানায় দায়ের করা হয়েছে লিখিত অভিযোগ। তাঁদের দাবি, ভাঙচুরে বাধা দিলে দেওয়া হয় প্রাণনাশের হুমকি।

আরও পড়ুন: Bankura News: রেজাল্ট বিভ্রাটের জের, ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল কলেজ চত্বর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget