এক্সপ্লোর

Malda accident: লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, ছিটকে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারালেন বাইক চালক

শীতের রাতে এই ঘটনায় শোকস্তব্ধ গোটা ঘটনা। গতকাল রাত সোয়া ১০টা নাগাদ মালদার শ্রীপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ৮১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) রতুয়ায় মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। বাইক-লরির মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহীর মৃত্যু। শীতের রাতে এই ঘটনায় শোকস্তব্ধ গোটা ঘটনা। গতকাল রাত সোয়া ১০টা নাগাদ মালদার শ্রীপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ৮১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। অন্যদিকে,  মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মালতিপুর বিধানসভা বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) সভাপতি আব্দুর রহিম বক্সি।


জানা গিয়েছে, সামসির দিকে যাওয়ার সময়, বাইকের সঙ্গে উল্টোদিক থেকে আসা লরির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক দীপ সাহার। গুরুতর জখম আরেক আরোহী কিষাণ মণ্ডলকে সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। ঘাতক লরিটিকে রতুয়া থানার পুলিশ আটক করলেও, তার চালক পলাতক। 

এঁদের দুজনেরই বাড়ি চাঁচল-২ ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের কান্ডারন এলাকায়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এদিন রাত প্রায় আটটা নাগাদ দুই যুবক বাইকে চেপে শ্রীপুর থেকে সামসীর পথে রওনা হয়েছিলেন। সেসময় উলটোদিক থেকে আসা মাল বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। 

রবিবার নদিয়ার হাঁসখালিতে সৎকারে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে শববাহী গাড়ির সংঘর্ষ। ৬ মহিলা, এক শিশু সহ ১৭ জনের মৃত্যু। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্র ও রাজ্য সরকারের। 

নদিয়ার হাঁসখালির ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর। শোকজ্ঞাপন করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শুভেন্দু অধিকারী। শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে রাজ্যপাল ট্যুইটে লেখেন, মৃত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি পথ নিরাপত্তা নিয়ে ভাবা দরকার।

মুখ্যমন্ত্রী লিখেছেন, নদিয়ার দুর্ঘটনার খবরে শোকাহত। মৃতদের পরিবারকে গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।...পশ্চিমবঙ্গ সরকার সব ধরনের সহযোগিতা করবে। দুঃখজনক পরিস্থিতিতে আমরা আপনাদের পাশে আছি। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ট্যুইট, পশ্চিমবঙ্গের নদিয়ায় পথ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের প্রতি সমবেদনা রইল। এই কঠিন পরিস্থিতিতে ঈশ্বর ওঁদের সহায় হোন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget