এক্সপ্লোর

ক্ষমতা দখল ও মিড ডি মিলের দুর্নীতি ইস্যু, মালদায় স্কুল চলাকালিনই হাতাহাতি শিক্ষকদের

Malda News: এরই মধ্যে মিড ডে মিলে ব্যাপক দুর্নীতি ও স্কুলে অব্যবস্থা নিয়ে ব্লক ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে স্কুলের অভিভাবকরা।

মালদা: স্কুলের মধ্যে, স্কুল চলাকালিন শিক্ষকদের মধ্যে মারামারি। টি আই সি র চেয়ার পাওয়া এবং মিড ডে মিলের দুর্নীতি নিয়ে প্রকাশ্যে মারামারি, পরস্পরকে অশ্লীল ভাষায় গালাগালি। মালদার বামোনগোলার জগদলা উচ্চ বিদ্যালয়ের ঘটনা। প্রধান শিক্ষক অবসর নেওয়ার পরে কে টি আই সি হবে তা নিয়ে৷ বিবাদ চলছিল। শিক্ষকরা গত জুন মাসে তপন মণ্ডলকে  রেজুলেশন করে টি আই সি নির্বাচিত করে। এই নিয়ে বিবাদ চলতে থাকায় ডি আই এর নির্দেশে আবার দায়িত্ব সামলাতে থাকেন ওই স্কুলের অন্য এক সিনিয়র শিক্ষক জিতেন্দ্র বর্মন। এই নিয়ে নিয়মিত ঝগড়া, বিবাদ চলতেই থাকে। এরই মধ্যে মিড ডে মিলে ব্যাপক দুর্নীতি ও স্কুলে অব্যবস্থা নিয়ে ব্লক ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে স্কুলের অভিভাবকরা। অন্যদিকে এই নিয়ে স্কুলের মধ্যেই মারামারি শুরু হয়ে যায়, দুই টি আই সি র অনুগামীদের মধ্যে। মারামারি চলে  জীবন বিজ্ঞানের শিক্ষক ও ওয়ার্ক এডুকেশন এর শিক্ষকের মধ্যে। আর সেই ছবি ভাইরাল।

ট্যাব কেলেঙ্কারির অভিযোগে ধরপাকড়ের মধ্যেই পূর্ব বর্ধমানের ৮৪ জন পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢুকল। ট্যাবের টাকা হাতানোর অভিযোগে মালদার বৈষ্ণবনগর থেকে একজনকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার পুলিশ। পুলিশের দাবি, সরকারি পোর্টালে ঢুকে ফাঁদ পেতেছিল প্রতারকরা। কীভাবে মিলল পোর্টালের ইউজার আইডি বা পাসওয়ার্ড? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? উঠছে প্রশ্ন। 

আবাস-বিতর্কের পর এবার জেলায় জেলায় পড়ুয়াদের ট্যাব কেলেঙ্কারির অভিযোগ উঠছে। এর মধ্যেই পূর্ব বর্ধমানে ২৮ জন পড়ুয়ার অ্যাকাউন্টে জমা পড়ল। রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কিনতে, পড়ুয়া পিছু ১০ হাজার টাকা করে দেওয়া
হয়। অভিযোগ ওঠে, পূর্ব বর্ধমান জেলার ২৭টি স্কুলের ৮৫ জন পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। এর মধ্যে রয়েছে বর্ধমানের CMS স্কুলের ২৮ জন পড়ুয়া। স্কুল কর্তৃপক্ষ থানার দ্বারস্থ হলে বিষয়টি জানাজানি হয়। তদন্তে নেমে সোমবার মালদার বৈষ্ণবনগর থেকে হাশেম আলি নামে একটি সাইবার ক্যাফের মালিককে গ্রেফতার করে পূর্ব বর্ধমান জেলার পুলিশ।


কীভাবে ট্যাব-প্রতারণা? পুলিশ জানিয়েছে, বাংলার শিক্ষা পোর্টালে বেআইনি অ্যাকসেসের মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতেছিল প্রতারকরা। পড়ুয়াদের অ্যাকাউন্ট নম্বর মডিফাই করে টাকা ট্রান্সফার করে দেওয়া হয় বিভিন্ন জায়গায় একাধিক ব্যক্তির অ্যাকাউন্টে। পুলিশ জানিয়েছে, ৮১ জন ট্যাবের টাকা অ্যাকাউন্টে জমা পড়েনি বলে অভিযোগ জানায়। এদের মধ্যে ১১ জনের ক্ষেত্রে টেকনিক্যাল ফল্ট ছিল। তাই টাকাই জমা পড়েনি। বাকি ৭০ জনের টাকা অন্য অ্যাকাউন্টে জমা পড়েছিল। সোমবার পূর্ব বর্ধমান জেলার ৮৪ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা ঢোকে। প্রশ্ন উঠেছে, কীভাবে ট্যাব কেনার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেল? সরকারি পোর্টালে বেআইনি অ্যাকসেস কীভাবে পেল প্রতারকরা? পোর্টালের সমস্ত তথ্যই কি হ্যাক হয়েছে? ইউজার আইডি বা পাসওয়ার্ড দিয়েছিল কে? যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারাও কি এই চক্রে জড়িত? সেক্ষেত্রে অ্যাকাউন্ট ভাড়া দেওয়া হয়েছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget