এক্সপ্লোর

Malda : বাড়িতে বিস্ফোরণ, চাঁচলে বরাত জোরে প্রাণরক্ষা মা-সন্তানের !

Chanchal Blast : রবিবার ভর দুপুরে বিস্ফোরণে কেঁপে উঠল মালদার চাঁচলের আলসিয়াটোলা গ্রাম। বিস্ফোরণের অভিঘাতে উড়ে যায় রান্নাঘরের টিনের চাল। লন্ডভন্ড হয়ে যায় ঘরের জিনিসপত্র

করুণাময় সিংহ ও অভিজৎ চৌধুরী, চাঁচল (মালদা) :  মালদার চাঁচলে একটি বাড়িতে বিস্ফোরণ। উড়ল রান্নাঘরের টিনের চাল। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

রবিবার ভর দুপুরে বিস্ফোরণে কেঁপে উঠল মালদার চাঁচলের আলসিয়াটোলা গ্রাম। বিস্ফোরণের অভিঘাতে উড়ে যায় রান্নাঘরের টিনের চাল। লন্ডভন্ড হয়ে যায় ঘরের জিনিসপত্র।

স্থানীয় সূত্রে খবর, আব্দুল সালাম নামে এক ব্যক্তির বাড়িতে বিস্ফোরণ হয়েছে। বাড়ির মালিকের দাবি, বিস্ফোরণের সময় ঘরে স্ত্রী ও শিশু সন্তান ছিল। তবে বরাত জোরে তারা দু’জনই প্রাণে বেঁচে গেছে। আব্দুল সালাম বলেন, ফোন পেয়ে বাড়িতে আসি। কোথা থেকে মেরেছে বলতে পারছি না, প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছে।

এদিকে, বিস্ফোরণের তীব্রতায় সাময়িকভাবে সংজ্ঞাহীন হয়ে পড়েন গৃহকর্ত্রী। প্রতিবেশীরাই তাঁকে সুস্থ করেন। গৃহকর্ত্রী রোশনারা বিবি বলেন, শব্দ শুনে অজ্ঞান হয়ে যাই, রান্না করা খাবার নষ্ট, টিন উড়েছে, কে মারল বুঝতে পারছি না।

এদিকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পাশাপাশি কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এবিষয়ে চাঁচল থানার আইসি জানিয়েছেন, বাড়িতে মজুত বোমা থেকে বিস্ফোরণ নাকি, বাইরে থেকে কেউ বোমা ছুড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বাড়ির পাশেই গোবরের স্তূপ থেকে কোদাল দিয়ে সার তুলে ডালিতে ভরছিলেন। ঠিক সেই সময় গোবরের মধ্যে কোদালের কোপ পড়তেই বোমা বিস্ফোরণ ঘটে।  দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মাণের চৌকি এলাকার ঘটনা। ঘটনায় জখম হন যুবক নাজমুল আলম। গুরুতর আহত অবস্থায় তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে কোচবিহারের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশবাহিনী। তবে গোবরের স্তূপের মধ্যে কীভাবে বোমা পৌঁছল তা খতিয়ে দেখছে পুলিশ।

 

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget