এক্সপ্লোর

Malda News: খেলতে খেলতে হাসপাতালের ৬ তলার রেলিং থেকে পড়ে মৃত্যু শিশুর

অসুস্থ বলে, ছোট ছেলেকে সবসময় নজরে রাখতেন বাবা-মা! শুক্রবার ছেলেকে সঙ্গে করে, নিজের দোকানে নিয়ে এসেছিলেন বাবা! কিন্তু, তারপরও হাসপাতালেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।

করুণাময় সিংহ, মালদা: খেলতে গিয়ে চলে গেল প্রাণ! মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Malda Medical College Hospital), ৬ তলার সিড়ির রেলিং থেকে পড়ে মৃত্যু হল ৮ বছরের বালকের। হাসপাতালের মধ্যে কীভাবে ঘটল এরকম ঘটনা? উঠছে প্রশ্ন।

অসুস্থ বলে, ছোট ছেলেকে সবসময় নজরে রাখতেন বাবা-মা! শুক্রবার ছেলেকে সঙ্গে করে, নিজের দোকানে নিয়ে এসেছিলেন বাবা! কিন্তু, তারপরও হাসপাতালেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ছ’তলা থেকে আছড়ে পড়ে, মৃত্যু হল আট বছরের বালকের। 

মৃত বালকের নাম হর্ষিত সিং। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের বাইরেই হর্ষিতের বাবার খাবারের দোকান। সেখানে বাবার সঙ্গেই ছিল সে। কিন্তু হঠাৎ সবার নজর এড়িয়ে হাসপাতালে ঢুকে পড়ে সে। ছ’তলায় উঠে, সিঁড়ির এই রেলিং ধরে খেলা করছিল সে। 

তখনই ঘটে বিপত্তি। ৬ তলা থেকে সোজা তিন তলায় পড়ে যায় বালকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।  মৃত বালকের বাবা বলবীর সিংহের কথায়, ছেলে অসুস্থ বলে ওকে চোখের সামনেই রাখতাম। আজ দোকানের সামনে থেকে খোলার সময় আমার ছেলে নজর এ ড়িয়ে আউটডোরের ছয় তলা বিল্ডিং এ উঠে যায়। এরপর সেখান থেকেই পড়ে গিয়ে মৃত্যু হয় ছেলের।

ছোট্ট একটি ছেলেকে, এ রকম বিপজ্জনকভাবে খেলতে দেখেও, কেউ নিষেধ করল না কেন? এই প্রসঙ্গে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ জানিয়েছেন, সকাল থেকে বৃষ্টির কারণে আউটডোরে রোগীর সংখ্যা কম ছিল। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি পুরুলিয়ার (Purulia) বেলগুমা পুলিশ লাইনে (Belguma Police Line) স্পেশাল হোমগার্ডের (Special Home Guard))  রহস্যমৃত্যু (Death) ঘটে। পারিবারিক বিবাদের জেরে ছেলেকে  (Son) মেরে আত্মঘাতী স্পেশাল হোমগার্ড, প্রাথমিক তদন্তে ধারণা পুলিশের (Police)। কোয়ার্টার থেকে উদ্ধার হয় আত্মসমর্পণকারী প্রাক্তন মাওবাদী হেমন্ত হেমব্রম ও তাঁর ৬ বছরের শিশুপুত্রের রক্তাক্ত দেহ। পুলিশ সূত্রে খবর, হেমন্ত হেমব্রমের বাড়ি আড়ষায়। ২০১২ সালে পুলিশের কাছে আত্মসমর্পণের পর, স্পেশাল হোমগার্ডের চাকরি পান হেমন্ত। স্ত্রী-ছেলেকে নিয়ে থাকতেন বেলগুমা পুলিশ লাইনে। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখতে শুরু করে পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget