এক্সপ্লোর

Malda News: প্রবল গরমে ৬ দিন ধরে বিদ্যুৎহীন, প্রতিবাদে পথ অবরোধ মালদায়

মাথার ওপর গনগনে সূর্য, ঘামে জবজবে সারা শরীর। তারমধ্যেই হাতে তির-ধনুক, বাঁশ নিয়ে জাতীয় সড়ক আটকে পুরুষরা। হাতে ঝাঁটা-লাঠি নিয়ে রাজপথের ওপর ধর্নায় মহিলারাও।

করুণাময় সিংহ, মালদা: প্রবল গরমে ৬ দিন ধরে বিদ্যুৎহীন মালদার (Malda) গাজোলের দেওতলা বানিয়াপাড়া এলাকা। প্রতিবাদে শনিবার ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। মালদার জেলাশাসক ও গাজোল থানার পুলিশের হস্তক্ষেপে দেড়ঘণ্টা পর ওঠে অবরোধ।

৬ দিন ধরে বিদ্যুৎহীন: মাথার ওপর গনগনে সূর্য, ঘামে জবজবে সারা শরীর। তারমধ্যেই হাতে তির-ধনুক, বাঁশ নিয়ে জাতীয় সড়ক আটকে পুরুষরা। হাতে ঝাঁটা-লাঠি নিয়ে রাজপথের ওপর ধর্নায় মহিলারাও। ভোটের আবহে এই দৃশ্য দেখে রাজনৈতিক যুদ্ধক্ষেত্র মনে হলেও, এই যুদ্ধ আসলে বিদ্যুতের দাবিতে। আর তার জেরেই শনিবার কয়েক ঘণ্টা অবরুদ্ধ রইল মালদার ৫১২ নম্বর জাতীয় সড়ক। স্থানীয়দের অভিযোগ, প্রবল গরমে ৬ দিন ধরে বিদ্যুৎহীন। মালদার গাজোলের দেওতলা বানিয়াপাড়া এলাকা। বিদ্যুৎ বিপর্যয়ের জেরে পানীয় জলও মিলছে না বলে অভিযোগ।                                                       

স্থানীয়দের দাবি, গত রবিবার, ঝড়-বৃষ্টির পর ট্রান্সফর্মার বিকল হয়ে এলাকার বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ দফতরে বারবার জানানো হলেও, প্রতিশ্রুতি ছাড়া সুরাহা মেলেনি বলে অভিযোগ।প্রশাসনের হুঁশ ফেরাতেই শনিবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ভুক্তভোগীরা। এক বিক্ষোভকারীর অভিযোগ, “৬ দিন ধরে কারেন্ট নেই, পানীয় জল পাচ্ছি না। বিদ্যুৎ দফতরে জানিয়েও লাভ না হওয়ায় অবরোধ করেছি।’’                                      

দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ থাকায় টনক নড়ে প্রশাসনের। দ্রুত ট্রান্সফর্মার মেরামত করে এলাকায় বিদ্যুৎ ফেরানোর নির্দেশ দেন মালদার জেলাশাসক।পারদ যেখানে চল্লিশ ছুঁই ছুঁই, দিনভর পাখা না চালিয়ে যেখানে থাকাই যাচ্ছে না, সেখানে ৬ দিন ধরে কারেন্ট নেই। দুর্বিসহ এই যন্ত্রণা থেকে মুক্তি মিলবে কবে? সঠিক উত্তর দিতে না পারলেও আশ্বাস মিলেছে জেলাশাসক ও গাজোল থানার তরফে। তার জেরে ঘণ্টা দেড়েক পর ওঠে অবরোধ।                                          

আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget