এক্সপ্লোর

Malda Housewife Torture: চূড়ান্ত অমানবিকতার নজির মালদায়, শিকল দিয়ে বেঁধে অন্তঃসত্ত্বাকে নির্যাতন

লোহার শিকল দিয়ে বাঁধা দুই হাত। বড় তালা দিয়ে আটকানো সেই শিকল। অভিযোগ, মালদার চাঁচলের মদকমপুরের বাসিন্দা এই গৃহবধূর হাত এভাবে শিকলে বেঁধে রেখে নির্যাতন চালাতেন শ্বশুরবাড়ির সদস্যরা। 

অভিজিৎ চৌধুরী, মালদা: গৃহবধূর হাতে শিকল বেঁধে তালা দিয়ে নির্যাতন চালানোর অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে! মালদার (Malda) চাঁচল থানায় (Chanchak Police Station) অভিযোগ দায়ের করেছে ওই গৃহবধূর পরিবার। শ্বশুরবাড়ির তরফে নির্যাতনের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

লোহার শিকল দিয়ে বাঁধা দুই হাত। বড় তালা দিয়ে আটকানো সেই শিকল। অভিযোগ, মালদার চাঁচলের (Chanchal) মদকমপুরের বাসিন্দা এই গৃহবধূর (House Wife Torture) হাত এভাবে শিকলে বেঁধে রেখে নির্যাতন চালাতেন শ্বশুরবাড়ির সদস্যরা। 

বাপের বাড়ির সদস্যদের দাবি, লাগাতার মারধরের কারণে মঙ্গলবার শ্বশুরবাড়ি থেকে মেয়েকে উদ্ধার করে নিয়ে আসেন তাঁরা। চিকিৎসা করানো হয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। 

অভিযোগকারিণীর কথায়, আমার শ্বশুরবাড়ির লোকজন মারার জন্য তালা বেঁধে রাখে। আমাকে সংসারের জন্য খরচাপানি কিছু দেয় না। অনেক দিন থেকে অশান্তি করছে। 

অভিযোগকারিণীর দাবি, তিনি অন্তঃসত্ত্বা। সেই অবস্থাতেও শ্বশুরবাড়িতে নিয়মিত শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন তিনি। মঙ্গলবার চাঁচল থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ।  

চাঁচল থানার আইসি জানিয়েছেন, অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত হচ্ছে। বধূনির্যাতনের (Housewife Torture) যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন শ্বশুরবাড়ির সদস্যরা।

গতকাল খাস কলকাতায় (Kolkata) বধূ নির্যাতনের (Housewife torture) ঘটনা সামনে আসে।  দুশ্চরিত্রের কথা বলে কাউন্সিলরের নির্দেশে মারধর করা হয়েছে, জরিমানা করা হয়েছে' বলতে বলতে গলা কেঁপে গেল মহিলার। আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে ওটে চোখে-মুখে। 

ফের সমাজে নীতি পুলিশির শিকার এক মহিলা। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারে। অভিযোগের কাঠগড়ায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। মহিলার চরিত্র খারাপ। এলাকার পরিবেশ নষ্ট করছেন তিনি - এই অভিযোগ তুলে গৃহবধূকে মারধর ও জরিমানা করার অভিযোগ। রোষের হাত থেকে বাদ গেলেন না বধূর পরিবারের সদস্যরাও। উত্তর ভারতের খাপ পঞ্চায়েতের ছায়া এবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ৭ নম্বর ওয়ার্ডে।

গৃহবধূর অভিযোগ, গত শুক্রবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কাকলি বরের কয়েকজন ঘনিষ্ঠ তাঁর বাড়িতে চড়াও হয়। ঘরের দরজা ভেঙে বের করে মহিলাকে পিলারে বেঁধে মারধর করা হয়। স্বামীকে দিয়ে মহিলাকে লাঠিপেটা করতেও বাধ্য করা হয় বলে অভিযোগ। মাথা কামানোর চেষ্টা করা হয় মূক-বধির ছেলেকে দিয়ে। নিগৃহীতার আরও দাবি, এলাকায় দেখা গেলে মাথা মুড়িয়ে ঘোরানোর হুমকিও দেওয়া হয়।

সেরা শিরোনাম

News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026 | সাড়ে ৪০০ বছর আগে শুরু, ঘোষ বাড়িতে বছরভর থাকেন উমা
Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget