এক্সপ্লোর

Malda News: ঘুষ নিয়ে বালি, মাটি মাফিয়াকে মদত দিচ্ছেন আইসি! বিস্ফোরক তৃণমূল বিধায়ক

নদীবাঁধের সমস্যার কারণ ব্যাখ্যা করতে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেন তৃণমূল বিধায়ক। সেইসঙ্গে তিনি, রতুয়ার IC সুবীর কর্মকারের অপসারণ দাবি করেছেন।

করুণাময় সিংহ, রতুয়া: ঘুষ নিয়ে বালি, মাটি মাফিয়াকে মদত দিচ্ছেন রতুয়া থানার আইসি। বিস্ফোরক অভিযোগ করলেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে নালিশ করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মালদার পুলিশ সুপারের দাবি, পুলিশ কোনও অনৈতিক কাজে যুক্ত নয়।

বালি, মাটি মাফিয়া প্রসঙ্গ তুলে বিস্ফোরক বিধায়ক: “বালি, মাটি মাফিয়ার সঙ্গে আঁতাঁত রয়েছে রতুয়া থানার IC’র। টাকার বিনিময়ে বেআইনি কারবারে মদত দিচ্ছেন ওই পুলিশ আধিকারিক।’’ বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। খোদ শাসক দলের একজন জনপ্রতিনিধির এমন দাবি ঘিরেই সরগরম মালদার রাজনৈতিক মহল। বুধবার রতুয়ার সূর্যাপুরে ফুলহার নদীবাঁধ সংস্কারের সূচনা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, স্থানীয় তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়-সহ সেচ দফতরের আধিকারিকরা।সেখানেই নদীবাঁধের সমস্যার কারণ ব্যাখ্যা করতে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেন তৃণমূল বিধায়ক। সেইসঙ্গে তিনি, রতুয়ার IC সুবীর কর্মকারের অপসারণ দাবি করেছেন। ADG, DIG, SP’কে জানিয়ে কাজ না হলে, মুখ্যমন্ত্রীকে জানানোর হুঁশিয়ারিও দিয়েছেন বিধায়ক।

নদীবাঁধের সমস্যা নিয়ে সরব: তবে শুধু তৃণমূল বিধায়কই নন। নদীবাঁধের সমস্যা নিয়ে সরব হয়েছেন সেচ প্রতিমন্ত্রীও। অনুষ্ঠান মঞ্চ থেকে দলেরই একাংশের দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি। সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, “সেচ বাঁধের নদীর পাড় থেকে মাটি তুলছে। কেউ প্রধানের ভাই, কেউ সভাপতির মামা, কেউ সভাধিপতির ভাইপো বলে ভাটা করবে, মাটি তুলে নিয়ে চলে যাবে, তা কিন্তু আর আমরা বরদাস্ত করব না। বাঁধের মাটিতে কেউ যদি হাত দেয়, এবার আমরা কিন্তু প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেব।’’

এবিষয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, সারা জেলাজুড়ে সমস্ত নদী থেকে বালি কেটে বিক্রি হচ্ছে, তার সাথে জড়িত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের প্রশাসনের একাংশ, এটা আমরা আগে থেকেই বলছি, এখন তৃণমূলের বিধায়ক এই অভিযোগ করছেন।

এদিকে যে IC’র বিরুদ্ধে মাফিয়ার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক, তিনি বলেছেন, "উনি বর্ষীয়ান ব্যক্তি। উনি কী বলেছেন তা নিয়ে কিছু বলব না, উনি বলতেই পারেন। আমি ডিসিপ্লিনড অফিসার। এই বিষয়ে যা বলার উচ্চপদস্থ আধিকারিকরা বলবেন।'' মালদার পুলিশ সুপারের দাবি, পুলিশ কোনও অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নয়। বিধায়ক বলেছেন ঠিক আছে, তবে ওনার অভিযোগের কোনও ভিত্তি খুঁজে পাইনি।

আরও পড়ুন: Darjeeling News: বাড়ির নামে টাকা লোপাট! অভিযোগে বিদ্ধ গুরুং বোর্ড

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget