এক্সপ্লোর

Malda : 'পদ পাইয়ে দিতে টাকার খেলা চলেছে', মালদায় জেলা কমিটি গঠন ঘিরে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল !

TMC District Committee : পঞ্চায়েত ভোটের আগে দলের ফাটল সামলাতে বিভিন্ন জেলার কমিটিতে একাধিক রদবদল ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস

করুণাময় সিংহ, মালদা : মালদায় জেলা কমিটি গঠন ঘিরে প্রকাশ্যে এল তৃণমূলের কোন্দল। পদ পাইয়ে দিতে নেপথ্যে টাকার খেলা চলেছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন শাসকদলের সংখ্যালঘু সেলের জেলা সহ সভাপতি। এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। গুরুত্ব দিতে নারাজ জেলার ঘাসফুল শিবির।

মালদায় প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। জেলা কমিটি নিয়ে সরব দলের রাজ্য সাধারণ সম্পাদক। এক সপ্তাহও হয়নি, মালদায় নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যেই নতুন কমিটি নিয়ে দলের অন্দরে তৈরি হয়েছে অসন্তোষ। অভিযোগ উঠেছে, ছলে-বলে-কৌশলে জেলা কমিটিতে পদ পাইয়ে দেওয়া হয়েছে। এমনকি, পঞ্চায়েতে প্রার্থীপদও টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। আর এই অভিযোগ তুলছেন জেলার সংখ্যালঘু সেলের সহ সভাপতি।

মালদা তৃণমূল সংখ্যালঘু সেলের সহ সভাপতি মহম্মদ আনজারুল হক বলেন, "টাকার বিনিময়ে হচ্ছে। কারণ, কালিয়াচক ১ নম্বর ব্লকের লোক কালিয়াচক ২ নম্বর ব্লকের ঠিকানা দিয়ে মালদা জেলার ভাইস প্রেসিডেন্ট পদে হয়েছে। জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, সভাপতি টাকা না নিলে একটা ব্লকের ঠিকানা পাল্টে দিয়ে কী করে এটা সম্ভব।" 

কমিটি গঠন নিয়ে ক্ষোভের কথা অবশ্য মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী বলছেন, "যাঁরা এ ধরনের কথা বলছেন, তাঁরা বিজেপি-কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন। আমাদের জেলায় তৃণমূল কংগ্রেস ইউনাইটেড। আমরা সকলে একসঙ্গে আছি।"

জেলা কমিটি গঠন ঘিরে শাসকদলের এই টানাপোড়েনকে হাতিয়ার করেছে বিজেপি। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, "২০২১ সালে সংখ্যালঘুরা যারা তৃণমূলকে নিজের দল ভেবে সাপোর্ট করে জেলায় এনেছিল, তারাও আজ মুখ ফেরাচ্ছে। দুর্নীতিগ্রস্ত দল, গোষ্ঠীদ্বন্দ্ব সংখ্যালঘুরা মেনে নিতে পারছে না।"

জেলা তৃণমূল নেতৃত্ব কমিটি গঠন নিয়ে দলের একাংশের ক্ষোভকে আমল দিতে না চাইলেও, ভিন্নমত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, "এরা দলের বিরোধিতা করেছেন।পঞ্চায়েতে, লোকসভায়, বিধানসভায় বিরোধিতা করেছেন। নিজের বুথে হেরেছেন সব। তাঁদের যদি পদাধিকার দেয়, তাহলে পার্টির কী হবে ? কলকাতার যে নেতারা আছেন তাঁরা কমিটির পর্যালোচনা করেননি। ফলে, ক্ষোভ বাড়ছে।"

পঞ্চায়েত ভোটের আগে দলের ফাটল সামলাতে বিভিন্ন জেলার কমিটিতে একাধিক রদবদল ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে এই সিদ্ধান্ত ভোটের ফলে কতটা প্রভাব ফেলে, সেটাই দেখার।

সেরা শিরোনাম

Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস

ভিডিও

Suvendu Adhikari: আজ মিলনমেলা প্রাঙ্গনে পুজো নিয়ে সমন্বয় বৈঠক মুখ্যমন্ত্রীর
Kolkata News: খাবারে বিষ খুঁজতে রাজ্য জুড়ে অভিযান, কলকাতার একাধিক মলের ফুড কোর্ট, রেস্তোরাঁয় হানা
Dengue News: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, আক্রান্ত বেড়ে সাড়ে ৪ হাজারের বেশি
Samik Bhattacharya: সামনে পুরভোট, নব্য বিজেপিকে বার্তা রাজ্য সভাপতির
Humayun Kabir: ক্যামাকস্ট্রিট কাণ্ডে ডেবরার প্রাক্তন TMC বিধায়ককে শেক্সপিয়র সরণি থানায় হাজিরার নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget