এক্সপ্লোর

Malda News: ইংরেজবাজারে জাল নোট-সহ গ্রেফতার যুবক !

Fake Note Recovery: উদ্ধার হওয়া নোটগুলি সবই ৫০০ টাকার। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

অভিজিৎ চৌধুরী, ইংরেজবাজার : ফের জাল নোট উদ্ধার। এবার ৩ লক্ষ টাকার জাল নোট-সহ এক যুবককে গ্রেফতার করল ইংরেজ বাজার থানার পুলিশ। রবিবার রাতে মালদা শহরের রথবাড়ি ম্যাক্সি স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে। ধৃতের নাম সাগুব শেখ ওরফে কালাম। বাড়ি বৈষ্ণবনগর থানার যদুপুর এলাকায়।

সোমবার সকালে ওই যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের। তাকে আটক করে তল্লাশি চালায়। সেই সময় তার কাছ থেকে উদ্ধার হয় ৩ লক্ষ টাকার জাল নোট। উদ্ধার হওয়া নোটগুলি সবই ৫০০ টাকার। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

জাল নোট উদ্ধার আগেও- 

গত মাসেই খাস কলকাতা থেকে লক্ষ লক্ষ টাকার জাল নোট উদ্ধার (Counterfeit Currency Note) করা হয়। কলকাতা পুলিশের এসটিএফের (Kolkata Police STF) হাতে গ্রেফতার হয় জাল নোট পাচারকারী চক্রের অন্যতম পাণ্ডা। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১২ লক্ষ টাকার জাল নোট। বাজেয়াপ্ত হওয়া নোটগুলি সবই ৫০০ টাকার।

নারকেলডাঙা থানা (Narkeldanga Police Station) এলাকা থেকে কলকাতা পুলিশের এসটিএফের হাতে ধরা পড়ে মালদার বাসিন্দা আলফাজ শেখ। মালদা (Malda) থেকেই এই জাল নোটের কারবার চলত বলে পুলিশ জানায়। গ্রেফতার হওয়া মালদার বাসিন্দা বৈষ্ণবনগরের মোহনপুর গ্রামের বাসিন্দা। জাল নোটের ওই কারবারির কাছে বিপুল পরিমাণ নোট রয়েছে বলেই খবর পায় কলকাতা পুলিশের এসটিএফ। ওঁত পেতে তল্লাশি চালিয়ে জাল নোট চক্রের অন্যতম পাণ্ডাকে পাকড়াও করে পুলিশ। তার কাছ থেকে ২৪০০ টি জাল ৫০০ টাকার নোট উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ।

গত জুলাই মাসে দু'জায়গা থেকে জাল নোট উদ্ধারের ঘটনায় মালদায় (Malda Fake Currency Recovery) গ্রেফতার করা হয়েছিল ৩ জনকে। পুলিশের দাবি, ধৃতরা সকলেই ছিল জাল নোটের পাচারকারী। খবর পেয়ে ইংরেজবাজারের বাঁধাপুকুর মোড় থেকে দু'জনকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। তৃতীয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল কালিয়াচক থেকে।

পুলিশের দাবি ছিল, ইংরেজবাজারের বাঁধাপুকুর মোড় থেকে ধৃত ২ জনই বিহারের বাসিন্দা। তাদের কাছ থেকে দেড় লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয় বলেই খবর পাওয়া যায়। রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে খবর মেলে, জাল নোটগুলি কালিয়াচক থেকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। অন্যদিকে, কালিয়াচক থেকেও ১ লক্ষ ৯৮ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। কালিয়াচকের নলদাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে রবিউল মিঞাঁ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। তার কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছিল বলে খবর। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget