এক্সপ্লোর

Malda News: রহস্যমৃত্য়ু টোটোচালকের, নির্মীয়মাণ ভবনের নিচ থেকে উদ্ধার দেহ

Body Recovered In Malda: নির্মীয়মাণ ভবনের সিঁড়ির নিচ থেকে রক্তাক্ত দেহ উদ্ধার টোটো চালকের। মালদহ শহরের ঘোড়াপির এলাকার ঘটনা। পরিবারের লোকেদের অভিযোগ, খুন করা হয়েছে ওই টোটোচালককে। 

অভিজিৎ চৌধুরী, মালদহ: নির্মীয়মাণ ভবনের সিঁড়ির নিচ থেকে রক্তাক্ত দেহ (body) উদ্ধার টোটো চালকের (toto driver)। মালদহ (malda) শহরের ঘোড়াপির এলাকার ঘটনা। পরিবারের লোকেদের অভিযোগ, খুন করা হয়েছে ওই টোটোচালককে। 

রহস্যমৃত্যু ঘিরে...

ঘড়িতে তখন সকাল আটটা। স্থানীয়দের কয়েক জনের নজরে আসে একটি রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। পুলিশে খবরও দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে জানা যায়, মৃতের নাম সমীর রায়। বয়স তিরিশ বছর। ইংরেজবাজার পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ঘোড়াপরি লেক গার্ডেন এলাকারই বাসিন্দা তিনি। সমীরের ভাই অমিতের দাবি, দাদা গত রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তার পর আর ফেরেননি। এদিন সকালে নির্মীয়মাণ ভবনের সিঁড়ির নিচ থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে যুবককে। কিন্তু যদি এমন হয়েও থাকে, তার কারণ কী? উত্তর এখনও জানা নেই। স্থানীয় কাউন্সিলরের স্বামী সন্তোষ কর্মকার জানান, কী কারণে মৃত্যু তা নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। 

পর পর রহস্যমৃত্যু...

গত মাসেও এক সিভিক ভলান্টিয়ারের রহস্যমৃত্য়ু ঘিরে শিরোনামে এসেছিল মালদহ। বৈষ্ণবনগর থানার বেদরাবাদ এলাকায় একটি পাটখেতে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দিয়েছিলেন। বৈষ্ণবনগর থানার পুলিশ তার পর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা খবর, মৃত ওই যুবকের নাম বচ্চন মণ্ডল। বৈষ্ণবনগর থানার সিভিক ভলান্টিয়ার ছিলেন তিনি। মৃতের পরিবারের সদস্যরা পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। 

মাসখানেক পরই আবার আর এক রহস্যমৃত্যু। কী করছে প্রশাসন? প্রশ্ন উঠছেই।

আরও পড়ুন:রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার ফেটে বিপত্তি, বিষ্ণুপুরে নার্সিংহোমে আগুন

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget