এক্সপ্লোর

Malda News: ৫ মিনিটের নিখুঁত অপারেশন, চাঁচলে সোনার দোকানে ডাকাতির ঘটনায় বিহার-যোগ ?

Robbery Incident: প্রথমে বন্দুক উঁচিয়ে শাসানি ! নির্বিচারে লুঠপাট ! তারপর, গুলি চালাতে চালাতেই মোটরবাইক নিয়ে চম্পট !

করুণাময় সিংহ, চাঁচল : মালদার চাঁচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় বিহার-যোগ ! পাঁচ দুষ্কৃতীর মধ্যে দুই জন বিহারের, দুই জন উত্তর দিনাজপুরের বলে ধারণা পুলিশের। সিসি টিভি ফুটেজ এবং নিজেদের সূত্র মারফৎ খবর অনুযায়ী প্রাথমিকভাবে এই ধারণা করেছে পুলিশ। আর একজন কোথাকার বাসিন্দা তা পুলিশ নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। লুঠপাটের ঘটনার পর তারা গুলি চালাতে চালাতে বাইকে বেরিয়ে যায়।   

প্রথমে বন্দুক উঁচিয়ে শাসানি ! নির্বিচারে লুঠপাট ! তারপর, গুলি চালাতে চালাতেই মোটরবাইক নিয়ে চম্পট ! ফের মালদা ! মালতিপুরের পর এবার চাঁচল ! ফের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি ! ৫ মিনিটের নিখুঁত অপারেশন !

বড়দিনের সন্ধে ! অন্য়ান্য দিনের তুলনায় ভিড় বেশিই ছিল রাস্তায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সোমবার সন্ধে ৭টা ১৫ নাগাদ, চাঁচলের ঢাকা জুয়েলার্সে ক্রেতা সেজে ২টি মোটর বাইকে করে এসে, ৫ জন দোকানে ঢুকে পড়ে। এরপর, আগ্নেয়াস্ত্র দেখিয়ে শুরু হয় লুঠপাট। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই সময়ের ছবি ! যা দেখে শিউরে উঠতে হয়। এরপর, গুলি চালাতে চালাতে এলাকা ছাড়ে আততায়ীরা। সেই সময়ের হাড়হিম করা দৃশ্য ভাইরাল হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাঁচল থানার পুলিশ। 

গত ২৭ জুন, এই চাঁচল থানারই অন্তর্গত মালতিপুরে ডাকাতদের রুখতে গিয়ে খুন হন এক সিভিক ভলান্টিয়ার। গুলিবিদ্ধ হন দোকানের মালিক, আহত হন এক কর্মীও। মাত্র কয়েকমাসের মাথায় ফের এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। 

২০ নভেম্বর। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে জাতীয় সড়কের ওপর গুলি করে খুন করা হয় স্বর্ণ ব্যবসায়ীকে। এছাড়া, গত কয়েকমাসে বারবার দুষ্কৃতীদের টার্গেট হয়েছে রাজ্যের বিভিন্ন সোনার দোকান !

কোথায় কবে ডাকাতি ?

২১ অক্টোবর : নদিয়ার কল্যাণীতে সোনার দোকানে গান পয়েন্টে ডাকাতির ঘটনা ঘটে।

১৭ অক্টোবর : আমডাঙার দারিয়াপুরে সোনার দোকানে ডাকাতি হয়।

২৯ সেপ্টেম্বর : খড়গপুরে সোনার দোকানে ডাকাতিতে বাধা পেয়ে গুলি চালায় দুষ্কৃতীরা।

৬ সেপ্টেম্বর আবার উলুবেড়িয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে গয়না-টাকা লুঠের ঘটনা ঘটে। 

২৯ অগাস্ট : পুরুলিয়ার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে ডাকাতির ঘটনা ঘটে।

একই দিনে রানাঘাটে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসেও হানা দেয় ডাকাত দল।

২৪ মে : ব্যারাকপুরের আনন্দপুুরীতে সোনার দোকানের মালিকের ছেলেকে গুলি করে খুন করে ডাকাতরা।

সে মাসেরই ১৯ তারিখ, শক্তিগড়ের গাংপুরে সোনার দোকানের মালিককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।

এবার, দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল মালদার চাঁচলে। 

 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget