এক্সপ্লোর

Malda News: কাজ না করলে দলে জায়গা নেই, দলীয় কর্মীদের একাংশকে বার্তা মালদা জেলা তৃণমূল সভাপতির

TMC Malda District President Sends Message: কাজ না করলে দলে জায়গা নেই, দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির।

করুণাময় সিংহ, মালদা: কাজ না করলে দলে জায়গা নেই, দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। রতুয়ার সামসিতে দলীয় কর্মীসভায় তিনি বলেন, 'যদি দেখা যায় কোনও অঞ্চল কমিটির সভাপতি বা চেয়ারম্যান সক্রিয় ভূমিকা পালন করছেন না, তা হলে সেই সভাপতি সম্পর্কে চিন্তা-ভাবনা করতে হবে। ব্লক সভাপতিরা বিধায়কদের সঙ্গে নিয়ে ঠিক করবেন, নির্বাচনের আগে এই সব সভাপতিদেরকে রাখা যাবে কিনা।'

পচা আলুর সঙ্গে তুলনা...
'আপনি এক বস্তা আলু বাড়িতে নিয়ে গিয়েছেন, কিন্তু তার মধ্যে কখন দুটো পচা আলু পৌঁছে গিয়েছিল খেয়াল করেননি। মায়া করছেন গৃহিণী। পচা আলু কেটে যদি কিছু পাওয়া যায়, থাক। চার দিন পর গৃহিণী যখন বস্তা খুলে দেখছেন তখন দেখতে পাচ্ছেন যে ওই দুটো আলু অর্ধেক বস্তা আলু পচিয়ে দিয়েছে। গৃহিনী যদি এই দুটো আলো বের করে দিতেন তাহলে বস্তার অর্ধেক আলু পচত না', বলেন আব্দুর। তাঁর কথায়, 'যাঁরা কাজ করছেন না, তাঁদের নাম কমিটি থেকে বাদ দিয়ে দিন। অলস মানুষের জায়গা তৃণমূল নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭০ বছর বয়সে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত, রাজ্যের এই জেলা থেকে ও জেলা ঘুরে বেড়াতে পারেন, তা হলে আপনি কেন বুথে বুথে ঘুরে বেড়াতে পারবেন না?' মালদা জেলা তৃণমূল সভাপতির কথায়, এরকম করলে সেই অঞ্চল কমিটিতে সংশ্লিষ্ট ব্যক্তি  থাকতে পারবেন না। বিষয়টি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে আব্দুর রহিম বক্সি বলেন , 'আমরা কিছু মানুষকে লক্ষ্য করছি দলে থেকে দলের কাজ করছেন না। তাঁদের উদ্দেশে এই কথাগুলো বলেছি।'      যদিও তৃণমূল জেলা সভাপতির বক্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি। উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, 'নিচু তলার কর্মীদেরকে তৃণমূল গুরুত্ব দেয় না। প্রয়োজন ফুরোলে ছুড়ে ফেলে দেয়। তৃণমূল জেলা সভাপতির বক্তব্য তার প্রমাণ। তাই যারা, একনিষ্ঠ তৃণমূল কর্মী, তাঁরা তৃণমূল করবেন কিনা সে নিয়ে ভাবার সময় এসেছে।' প্রসঙ্গত, গত ডিসেম্বরে নদিয়ার মতুয়া গড়ে জনসভা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যোগ্য প্রার্থী মনে করলে, যে কারও নাম ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন করে জানান’। পঞ্চায়েত ভোটের  আগে নদীয়ার সভা থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তায় অন্য ইঙ্গিত পেয়েছিলেন অনেকেই। 

আরও পড়ুন:'আমাকে আক্রমণ করা মানেই কেন্দ্রকে আক্রমণ', সুর চড়়ালেন নিশীথ

       

সেরা শিরোনাম

News Live Updates: বামেদের বুকস্টল ভাঙলে আনা হল বুলডোজার, বই হাতে প্রতিবাদ যাদবপুরে
বামেদের বুকস্টল ভাঙলে আনা হল বুলডোজার, বই হাতে প্রতিবাদ যাদবপুরে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget