এক্সপ্লোর

Malda News:দিদির দূত কর্মসূচিতে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে চাঁচলের বিধায়ক

TMC MLA Of Chanchal Faces Agitation:দিদির দূত কর্মসূচিতে গিয়ে ফের এলাকাবাসীর বিক্ষোভের মুখে বিধায়ক। আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি এবং স্বজন-পোষণের অভিযোগে বিক্ষোভ।

অভিজিৎ চৌধুরী, মালদা: দিদির দূত কর্মসূচিতে (didir doot programme) গিয়ে ফের এলাকাবাসীর বিক্ষোভের মুখে বিধায়ক (MLA Faces Agitation)। আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি (PM Awas Yojana Corruption) এবং স্বজন-পোষণের অভিযোগে বিক্ষোভ। এলাকাবাসীর সঙ্গে ধাক্কাধাক্কি- হাতাহাতিতে জড়িয়ে পড়ার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। তেতে ওঠে পরিস্থিতি।

কী ঘটেছিল?
দিদির দূত কর্মসূচিতে গিয়ে এদিন এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি এবং স্বজন-পোষণের অভিযোগ তুলে বিধায়কের সামনেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। ঘরের নাম করে টাকা তোলার অভিযোগ ওঠে। পরিস্থিতি এমনই তেতে ওঠে যে এলাকাবাসীর সঙ্গে ধাক্কাধাক্কি এবং হাতাহাতিতে জড়িয়ে যান তৃণমূল কর্মীরা। পরবর্তীতে নেতৃত্বের হস্তক্ষেপে কোনও রকমে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কিন্তু তার পরও ব্যাপক উত্তেজনা ছিল এলাকায়। রবিবার চাঁচল বিধানসভার অন্তর্গত কুশিদা অঞ্চলে দিদির দূত কর্মসূচিতে যান চাঁচল বিধানসভার বিধায়ক নীহারঞ্জন ঘোষ। সঙ্গে ছিলেন হরিশ্চন্দ্রপুর ১(বি) ব্লক তৃণমূল সভাপতি মানিক দাস, যুব তৃণমূলের সভাপতি শেখর সাহা, কুশিদা অঞ্চল তৃণমূল সভাপতি মোঃ নুর আজম-সহ অন্যান্য নেতৃত্ব। গড়রা এলাকায় বিধায়ক যেতেই বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ব্যাপক দুর্নীতি এবং স্বজন-পোষণ হয়েছে। কাটমানির বিনিময়ে দেওয়া হয়েছে ঘর। এমনকি অনেকে কাটমানি দিয়েও ঘর পাননি। কিন্তু যাঁদের পাকা বাড়ি রয়েছে, তাঁরা বাড়ি পেয়ে গিয়েছেন। এতেই শেষ নয়। তালিকায় অনেকের নাম আসার পরেও নাম বাদ যাওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয়দের একাংশের বক্তব্য, জুতো সেলাই করে কোনও রকমে তাঁদের সংসার চলে। ভগ্নপ্রায় বাড়ি। তার পরও কেউ তাঁদের দিকে দেখছেন না। বিশেষত হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধক্ষ্যা শোভা দাসের স্বামী তথা তৃণমূল নেতা সুধীর দাসের বিরুদ্ধে ঘর দেওয়ার নাম করে প্রচুর টাকা তোলার চাঞ্চল্যকর অভিযোগ আনেন এলাকাবাসী। বিক্ষোভের ফলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে ধাক্কাধাক্কি এমনকি হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা।  স্থানীয় নেতৃত্বরা কোনও রকমে পরিস্থিতির সামাল দেন।

কী বললেন বিধায়ক?
যদিও নীহাররঞ্জন ঘোষ বিক্ষোভের ঘটনাকে তেমন গুরুত্ব দিতে নারাজ। তাঁর পাল্টা অভিযোগ, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না বলে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। রাজ্য সরকারের প্রকল্প ঠিকঠাক ভাবে ৯০% এর বেশি মানুষ পাচ্ছে। কুশিদা অঞ্চল সভাপতি তথা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মোহাম্মদ নুর আজম বলেন, 'টাকা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।' এদিকে সমগ্র ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপির। বিজেপির দাবি বিক্ষোভের সবে শুরু। এরপর তৃণমূল নেতারা গ্রামে ঢুকতে পারবে না। সমগ্র ঘটনা নিয়ে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তুঙ্গে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন:বিধায়ক হলেও কোনও ক্ষমতা নেই, নানুরের তৃণমূল বিধায়কের মন্তব্যে কীসের ইঙ্গিত?

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget