এক্সপ্লোর

Malda News: মালদায় ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনল কমিশন, 'ত্রিপল দিয়ে ত্রাণ শিবির ঘেরা, বন্দির মতো রাখা হচ্ছে..' !

Malda Relief Camp Controversy NHRC NCW: কোনও কিছু আড়াল করার চেষ্টা হচ্ছে কি? মালদার ত্রাণশিবিরে গিয়ে এমনই ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনতে হল জাতীয় মানবাধিকার কমিশন ও জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের

শিবাশিস মৌলিক, করুণাময় সিংহ ও ঐশী মুখোপাধ্যায়, মালদা: কারও গিয়েছে নগদ টাকা, সোনার গয়না। কারও গিয়েছে গবাদি পশু। পুড়ে ছাই হয়ে গিয়েছে, ঘরবাড়ি। সব হারিয়ে আশ্রয় নিতে হয়েছে ত্রাণ শিবিরে। মালদার ত্রাণশিবিরে গিয়ে এমনই ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনতে হল জাতীয় মানবাধিকার কমিশন ও জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের। অন্যদিকে, ত্রিপল দিয়ে ত্রাণ শিবির ঘেরা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। কোনও কিছু আড়াল করার চেষ্টা হচ্ছে? বন্দির মতো রাখা হচ্ছে, এই অভিযোগে পুলিশকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন ত্রাণশিবিরে থাকা মানুষজন। বিতর্কের মুখে বিকেলে খুলে দেওয়া হত ত্রিপল।

আরও পড়ুন, মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে কথা বলতে বৈষ্ণবনগরে রাজ্যপাল, ক্যাম্পের বাইরে বিক্ষোভ স্থানীয়দের !

মুর্শিদাবাদের বাসিন্দা মালদায় আশ্রয় শিবিরে  আশা মণ্ডল বলেছেন, ৬টা ছাগল কুপিয়ে নিয়ে চলে গেছে ব্যাগে ভরে ...', অভিযোগ করতে করতে NCW-এর চেয়ারপার্সনের বুকে লুটিয়ে পড়েন তিনি। মুর্শিদাবাদের বাসিন্দা মালদায় আশ্রয় শিবিরে  নিয়তি মণ্ডল বলেন, '২ লক্ষ টাকা ও গয়না নিয়ে গিয়েছে হামলাকারীরা।'মালদার ত্রাণশিবিরে গিয়ে এমনই ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনতে হল জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের। দুর্গতদের বিক্ষোভের মুখে পড়ে, প্রশাসনকে খুলে দিতে হল ত্রাণশিবির আড়াল করে টাঙানো ত্রিপল।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে জাতীয় মানবাধিকার কমিশন ও মহিলা কমিশন পৌঁছনোর ঠিক আগে মালদার পারলালপুর হাইস্কুলের ত্রাণশিবির ত্রিপল দিয়ে ঘিরে দেওয়া হয়। প্রশ্ন ওঠে তাহলে কি কোনও কিছু আড়াল করার চেষ্টা হচ্ছে? এরপরই পুলিশকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন ত্রাণশিবিরের বাসিন্দারা। মালদায় আশ্রয় নেওয়া মুর্শিদাবাদের বাসিন্দা  বিমলা মণ্ডল বলেন, গেট বন্ধ করে রেখেছে, বার হতে দিচ্ছে না। যেতে দিচ্ছে না, বন্দি করে রেখেছে আমাদের, বার হতে দিচ্ছে না।'

 মালদার  পারলালপুরের বাসিন্দা  রণজয় বিশ্বাস বলেন, ওরা যে অবস্থায় আছে, এই অবস্থাটা যাতে প্রকাশ করতে না পারে, কীভাবে ভাঙচুর করছে, ওটা না বলতে পারে বাইরে সাংবাদিকদের কাছে, তার জন্য এই পরিস্থিতি, এই ত্রিপল দিয়ে ঘিরে দিয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার মালদায় আশ্রয় নেওয়া মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে যান জাতীয় মানবাধিকার কমিশন ও জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। বৈষ্ণবনগরের ত্রাণশিবিরে গিয়ে কথা বলেন, আশ্রয় নেওয়া মানুষজনের সঙ্গে। জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা বেরিয়ে যাওয়ার পরই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন দুর্গতরা।

এদিনই মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে কথা বলতে বৈষ্ণবনগরে যায় জাতীয় মহিলা কমিশনও। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকর বলেন,'পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িক হিংসা হয়েছে, তাতে বেশি ক্ষতিগ্রস্ত ও প্রভাবিত হয়েছেন মহিলারা।  সংবাদ মাধ্যমে জেনেছি, ৮০০-র বেশি মানুষ ঘরছাড়া। ' জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বলেন,  তাঁদের ভাল-মন্দ, নিরাপত্তা, ফেরত যাওয়ার অবস্থা আছে কি না- এই জিনিসগুলো নিশ্চিত হলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। কীভাবে এঁদের নিরাপত্তা ও শান্তি ফেরত আনা যায়, এবং হিন্দুদের ওপর যে অত্যাচার হয়েছে, তা বন্ধ করা জন্য সরকারের তরফ থেকে সেই সমস্ত ব্যবস্থা করে, তবেই আমরা এখান থেকে বেরোব।'

 পারলালপুর হাইস্কুলে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। তৃণমূলের কুণাল ঘোষ বলেন, কুনাল অন কমিশন নামে বাইট রাজর্ষি কেটে দিয়েছে। সূত্রের খবর, শনিবার মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জের দাঙ্গা বিধ্বস্ত এলাকায় যাবেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। এলাকায় যাবেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরাও।

সেরা শিরোনাম

Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget