এক্সপ্লোর

Mamamta Banerjee: "সরকারি দফতরে সিপিএম-এর ঘুঘুর বাসা এখনও আছে'' তোপ মমতার

"কৃতিত্ব দিন আমাদের যে আমরা কোনওদিন তাঁদের বিরক্ত করিনি, চাকরিও খাইনি।'' বলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: "সরকারি দফতরেও সিপিএম-এর (CPIM) ঘুঘুর বাসা এখনও আছে।'' কড়া ভাষায় সিপিএমকে আক্রমণ মমতার (Mamata Banerjee)। এদিন তিনি বলেন, "আপনারা সিপিএম-কে মদত করতে গিয়ে বিজেপিকে গাল দিচ্ছেন। কোন সিপিএম? নরকঙ্কালের সিপিএম। ৩০ বছর ধরে বাংলাকে শেষ করেছে। সরকারি দফতরেও সিপিএম-এর ঘুঘুর বাসা এখনও আছে। কারণ, আমি কারোর চাকরি খাইনি। ১১ বছর হবে আমরা এসেছি। ৩০ বছর ধরে তাদের যাঁরা কাজ করছেন তাঁরা চরিত্র বদল করেনি, রূপ বদল করেনি। তাঁরা কিন্তু সেখানেই পড়ে রয়েছে। কৃতিত্ব দিন আমাদের যে আমরা কোনওদিন তাঁদের বিরক্ত করিনি, চাকরিও খাইনি।'' 

সিপিএম-কে তোপ মমতার:  মিলনমেলার মেকওভার শেষ হওয়ার পর আজ তা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানেই এদিন কড়া ভাষায় বঙ্গ সিপিএম-কে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, সরকারি দফতরে এখনও ঘুঘুর বাসা রয়েছে সিপিএমের। তবে তা থাকলেও কারোর চাকরি যায়নি বা কোনও দিন সংশ্লিষ্টদের বিরক্তও করা হয়নি বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বিরক্ত না করা বা চাকরি না যাওয়ার জন্য রাজ্য সরকারেরই কৃতিত্ব বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

নবরূপে মিলন মেলা: এদিন ওই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মিলন মেলার নাম বদলে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ। ২-৩ মাসের মধ্যে ইনডোর স্টডিয়াম তৈরি হবে। শঙ্খের আদলে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে স্টেডিয়াম। আগামীদিনে আরও অনেক শিল্প আসবে বাংলায়। এখন আমাদের লক্ষ্য শিল্প আর কর্মসংস্থান। সামাজিক সুরক্ষায় বাংলায় নম্বর ওয়ান। ১০০ দিনের কাজে আমরাই প্রথম।

উল্লেখ্য, বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণকে খোলনলচে বদলে দিতে কাজ শুরু হয় ২০১৮। মোট ২২ একর জমিতে ২টি সুবিশাল প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে।  দুটি প্যাভিলিয়নের মাঝে রয়েছে বিজনেস ব্লক, মিটিং হল এবং VIP ফুড কোর্ট।  পিছনে ১১০০ চারচাকা গাড়ির পাশাপাশি ৮০০ টু হুইলার মতো চারতলা পার্কিং লট। পরিবেশবান্ধব গাড়ির ক্ষেত্রে চার্জিং পয়েন্টের ব্যবস্থাও করা হয়েছে।

আরও পড়ুন: Sujan Chakraborty : 'মুখ্যমন্ত্রীর মন্তব্য দুর্ভাগ্যজনক, ধামাচাপা দেওয়ার চেষ্টা?' হাঁসখালিকাণ্ডে মন্তব্য সুজন চক্রবর্তীর

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget