এক্সপ্লোর

Mamata Banerjee: : SIR ইস্যুতে 'অনিয়ম'-এর অভিযোগ, ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়

SIR: আগেই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এছাড়া বড়জোড়ার সভা থেকে শাহকে তীব্র আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা:  SIR ইস্যুতে এবার 'অনিয়ম'-এর অভিযোগ উঠল। এই নিয়ে ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ''এনুমারেশন পর্বে যুক্ত থাকলেও BLA-দের শুনানিতে থাকতে দেওয়া হচ্ছে না। শুনানিতে BLA-দের অনুপস্থিতি SIR-এর স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই SIR চলছে। এই সব অনিয়ম, খামতি দূর না করলে গোটা SIR প্রক্রিয়া ব্যর্থ হবে। এই ভাবে SIR চলতে থাকলে অপূরণীয় ক্ষতি হতে পারে।''

এর আগে বড়জোড়ার সভা থেকে শাহকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি আসলে নিজেদের স্বার্থ চরিতার্থ করছে বলে দাবি করেছিলেন তিনি। মমতা বলেছিলেন, "রাজনৈতিক হ্যাংলার দল। আগের বার এসে বলেছিল, 'ইস বার ২০০ পার'। পগার পার হয়ে গিয়েছে। এবার করছে SIRএত মানুষের মৃত্যু, ৫৮ থেকে ৬০ জন। ৯৬ বছরের মানুষকেও ডেকে পাঠাচ্ছে! জীবনে মা-বাবাকে সম্মান জানাওনি, বয়স্কদের সম্মান জানাবে কী করে? লজ্জা করে না! শুধু তুমি খাবে, তোমার ছেলে খাবে।"

মমতা আরও বলেন, "৫৪ লক্ষের নাম বাদ গেল কেন? অর্ধশিক্ষিতদের দল, ওই দুঃশাসনবাবু করিয়েছেন। তাঁকে উত্তর দিতে হবে। বাংলা ভদ্র বলে আজ আপনি তালকুটিরে লুকিয়ে আছেন। মনে রাখবেন, আমরা চাইলে, অসৌজন্যতা করলে, এক পা বেরোতে দিতাম না আপনাকে। আপনার ভাগ্য ভাল যে এত অত্যাচারের পরও আতিথেয়তা করছি। এটা দুর্বলতা নয়, আমাদের ধর্ম, সংস্কৃতি। ওড়িশা, উত্তরপ্রদেশ, রাজস্থানে বাংলার পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করছেন। কই আমরা তো করি না? বাংলাতেও ১.৫ কোটি পরিযায়ী শ্রমিক রয়েছেন। আমরা ভালবেসে আপন করে নিয়েছি তাঁদের। ১৯৪৭ সালে তিনটি দেখ এক ছিল। বহু মানুষ এপার থেকে এপারে গিয়েছেন, পঞ্জাব থেকে পাকিস্তানে গিয়েছেন, আবার ওপার থেকেও এসেছেন। বাংলা ও পঞ্জাব সবচেয়ে ভুক্তভোগী। আজ বলছেন অনুপ্রবেশকারী হটাব। এতদিন কী করছিলেন, দুধভাত খাচ্ছিলেন?"

মমতা আরও বলেন, "জোর করে নাম কাটতে বলছে, নইলে জেলে পাঠানোর হুমকি দিচ্ছে। এত সাহ! আমি আছি এখানে। তুমি জেলে পাঠাবে! তোমাকে জেলে পাঠাব। ক্ষমতায় আছো বলে ঔদ্ধত্য, দাঙ্গাকারী, ব্যাভিচারী, দুঃশাসনকারী, বিভ্রান্তকারী, অত্যাচারী, স্বৈরাচারী। এদের বড় বড় কথা। মাতঙ্গিনীকে মুসলিম বানিয়েছে। আমাকে তো সারাক্ষণ বানায়। আমার গায়ে ফোস্কা পড়ে না। তোরা যত বলবি, আমি তত খুশি। আদিবাসী, তফসিলি, মাটির মানুষ, সংখ্যালঘু, পার্সি, খ্রিস্টান যা ইচ্ছে বানাও। আমার কিছু যায় আসে না। যতদিন বাঁচব দুর্যোধনদের বিরুদ্ধে লড়ব। ১ কোটি ৩৬ লোকের কথায় আসুন। BLA-দের কেন ঢুকতে দেবে না? হোয়াটসঅ্যাপের কী ভ্যালু? বুকের পাটা থাকলে লিখিত দিন। আমি আদালতে যাব। "

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget