এক্সপ্লোর

Mamata Banerjee : 'এমন কাজ কেউ করবেন না’, মন্ত্রিসভার বৈঠকে আর কী বলে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee Ministry : ‘দলের অসম্মান কেউ করবেন না...' আর কী বললেন মুখ্যমন্ত্রী

সুমন ঘড়াই, কলকাতা :  সোমবার পার্থ-কাণ্ডের মধ্যেই মন্ত্রিসভার বৈঠকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী । পার্থ চট্টোপাধ্যায়ের নাম করেই সতর্ক করলেন মুখ্যমন্ত্রী ।

'এমন কাজ কেউ করবেন না’ 
‘দলের অসম্মান কেউ করবেন না...‘মন্ত্রিসভার অসম্মান হয়, এমন কাজ কেউ করবেন না’ মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন জানান, আগামী বুধবার মন্ত্রিসভার রদবদল। বর্তমান মন্ত্রিসভার চার-পাঁচজনকে দলের কাজে লাগানো হবে। নতুন মুখ আসবেন পাঁচ-ছয় জন। সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী। 

পার্থ চট্টোপাধ্যায়কে ইডির গ্রেফতারের পর থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিরোধীরা এক যোগে আক্রমণ শানাচ্ছেন শাসকদলের উদ্দেশে। পার্থ-অর্পিতা-কাণ্ড সামনে আসার পর থেকে দলের অন্দরেও অসন্তোষ দানা বাঁধার খবর আসে। তারপরই মন্ত্রিত্ব ও দলের দায়িত্ব থেকে একই দিনে অপসারণ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এই ঘটনার জল্পনা শোনা যায়, মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা ভেঙে ঢেলে সাজাতে পারেন। সেই খবর উড়িয়ে দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি নতুন মুখ মন্ত্রিসভায় আনবেন, তবে ভাঙবেন না। 

এদিনই তিনি পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেই মন্ত্রিসভার সকলকে সতর্ক করেন। 

প্রেক্ষাপট 
নিয়োগ-দুর্নীতির মামলায় ইডি’র হাতে গ্রেফতারির পর এক সপ্তাহ কেটে গেছে। এর মধ্যে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি ফ্ল্যাট থেকে এবং কোটি কোটি টাকার গয়না উদ্ধার হয়েছে। সরকার এবং দলের সমস্ত পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর শুক্রবার প্রথম মুখ খুলে, ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে ষড়যন্ত্রের অভিযোগ তুললেও, পার্থ চট্টোপাধ্যায় সেদিন কার্যত বুঝিয়ে দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর আস্থা এখনও অটুট। রবিবার তাঁকে স্বাস্থ্যপরীক্ষার জন্য জোকা ESI হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ফের পার্থ চট্টোপাধ্যায়ের মুখে শোনা যায় ষড়যন্ত্রের অভিযোগ। 

আপাতত নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে বুধবার অবধি ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে কী কী তথ্য উঠে আসে, সেদিকেই সবার নজর। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget