এক্সপ্লোর

Mamata Banerjee: আইপ্যাক থেকে কী কী নিয়ে গিয়েছে ED? জানালেন মমতা, শাহের উদ্দেশে বললেন, ‘লড়াই করে জিতুন’

ED Raids at IPAC: ED হানার খবর পেয়ে এদিন সকালে প্রথমে প্রতীকের বাড়িতে পৌঁছন মমতা। এর পর সটান সল্টলেকে আইপ্যাকের অফিসে পৌঁছে যান তিনি।

কলকাতা: আইপ্যাকের অফিসে নির্বাচন কমিশনের তল্লাশি ঘিরে সকাল থেকে নাটকীয় পরিস্থিতি। তৃণমূলের নির্বাচনী তথ্য, প্রার্থিতালিকা, কৌশল সংক্রান্ত নথি হাতাতেই অমিত শাহ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-কে কাজে লাগিয়েছে বলে অভিযোগ তুলেছেন মমতা। আর সেই আবহেই একেবারে বলিষ্ঠ ভূমিকায় দেখা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে যেমন আক্রমণ করলেন, তেমনই ED এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন। আইপ্যাকের দফতর থেকে যে নথি গাড়িতে তোলা হয়, সেগুলি তৃণমূলের কাগজ, সব ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল বলে জানান তিনি। তৃণমূলের আইটি সেল এবং সাংগঠনিক বহু কাজকর্মই সামলায় আইপ্যাক। তাই মমতার অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তল্লাশি চালানো হচ্ছে ED-কে দিয়ে, তৃণমূলের তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। (Mamata Banerjee)

ED হানার খবর পেয়ে এদিন সকালে প্রথমে প্রতীকের বাড়িতে পৌঁছন মমতা। এর পর সটান সল্টলেকে আইপ্যাকের অফিসে পৌঁছে যান তিনি। আইপ্যাকের অফিসে ED গেলে মমতা কেন যাবেন, সেই নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু এদিন সল্টলেকে আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে মমতা গোড়াতেই জানিয়ে দেন, আইপ্যাক শুধুমাত্র কোনও বেসরকারি সংস্থা নয়, আইপ্যাক তৃণমূলের স্বীকৃত টিম। সেই টিমের থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, কাগজ লুঠ করা বেআইনি কাজ। (ED Raids at IPAC)

ED কী কী নিয়ে গিয়েছে, তাও জানান মমতা। তিনি বলেন, "নির্বাচনের পুরো রণকৌশল ছিনিয়ে নিয়ে গিয়েছে। একটা পরিকল্পনা রয়েছে। আমাদের সঙ্গে লড়তে না পারলে বাংলায় আসেন কেন। হিম্মত রাখুন! গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করুন। এজেন্সি দিয়ে আমাদের কাগজ লুঠ করেন? আমাদের রণকৌশল, ডেটা লুঠ, ভোটার, বাংলাকে লুঠ করেন? এতে আরও খারাপ পরিস্থিতি হবে। যে ক'টি আসন জিতেছিলেন, শূন্যে নেমে আসবেন। আর মিস্টার প্রাইম মিনিস্টার, কন্ট্রোল ইওর হোম মিনিস্টার।"

মমতা আরও বলেন "ED-র ফরেন্সিক টিম এসেছিল। ওরা কিছু ট্রান্সফার করেছে। এখন বলছে, করেনি। কিন্তু আমি দেখেছি। আমাদের হার্ড ডিস্ক, আমাদের অর্থনৈতিক নথি, রাজনৈতিক নথি নিয়ে নিয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমাদের, আয়কর দিই আমরা। এর পরও...বিজেপি এত বড় ডাকাত যে, যাদের কাছে কিছু ছিল না, এখন হাজার হাজার কোটির ওয়াকফ সম্পত্তি। বাংলায় তো সবচেয়ে বড় বড় ডাকাত রয়েছে ওদের। কউ সিবিআই হল না তো! এক শান্তনু ঠাকুর, কলকাতায় মামললায় নাম রয়েছে। তার পরও কিছু করেনি। ED কিছু করেনি। গদ্দারের বিরুদ্ধে কী করেছে! আমার সব জানি। সৌজন্যতা দেখাই আমরা। তাই বলে আমরা দুর্বল নই। আমরা সংস্কৃতি মনোভাব সম্পন্ন মানুষ। বাংলা দেশের সাংস্কৃতিক রাজধানী। কিন্তু আমাদের জ্বালাবেন, সব লুঠ করে নেবেন, ছিনিয়ে নেবেন, চুরি করবেন, তা হজম করতে পারব না।"

সল্টলেকে আইপ্যাকের অফিসের বাইরে দাঁড়িয়ে মমতা বলেন, "আপনারা জেনে রাখুন এই অপারেশনটা শুরু করেছে ভোর ৬টা থেকে, যখন অফিসে কেউ ছিল না প্রায়। তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, যাতে সব নির্বাচনী কৌশল, তথ্য আছে, SIR সংক্রান্ত কাজের নথি, মানুষকে সাহায্য় করার তথ্য রয়েছে, সেগুলো সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি, এটা ক্রাইম। একটা পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আইপ্যাক আমাদের তৃণমূলের অথরাইজ়ড টিম। সেই টিমের কাছ থেকে সব কাগজ  ছিনিয়ে নেওয়া, সব লুঠ করা, টেবিলগুলি সব ফাঁকা পড়ে রয়েছে। দলের কাগজপত্র নিয়েছে,ফোন নিয়েছে, হার্ড ডিস্ক নিয়েছে। যারা কাজ করে তাদের দিকটা তো দেখতে হবে! সব কাগজপত্র নতুন করে তৈরি করতে গেলে নির্বাচন পেরিয়ে যাবে। ভাবুন একবার।"

মমতা আরও বলেন, "আপনাদের কারও অফিসে যদি করে! আমরা রেডিস্টার্ড রাজনৈতিক দল, আয়কর দিই, আমাদের নির্বাচিত প্রতিনিধি রয়েছে, আমাদের অডিট হয়। প্রয়োজন থাকলে আয়কর দফতর থেকে নোটিস দিতে পারত ED. নির্বাচন এলেই আয়কর দফতর নোটিস দেয়। বিজেপি-কে তো পাঠায় না! ডাকাতের ডাকাত ওরা। সবচেয়ে বড় অপরাধী, মানি পাওয়ার, মাসল পাওয়ার, কিলার অফ ডেমোক্র্যাসি। SIR -এর নামে ১.৫কোটির বেশি নাম মুছেছে।"

SIR-এর আওতায় বাংলায় সবচেয়ে বেশি মহিলা, তরুণ প্রজন্মের নাম বাদ দিচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা। সেই সময় 'জয় বাংলা', 'মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ' স্লোগান দেন বিজেপি-র কর্মী-সমর্থকরা। তাঁদের থামিয়ে মমতা বলেন, "লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নাম বাদ দিয়েছে। অমিত শাহ যদি পশ্চিমবঙ্গে জিততে চান, নির্বাচনে লড়ে জিতুন। ৫৪ লক্ষ নাম বাদ দিয়েছে। বিজেপির ইশারায় কাজ করছে নির্বাচন কমিশন। আমরা এখনও চুপ করে আছি, সব সহ্য করছি। এখনও আশা করি, ন্যায় বিচার পাব।  নির্বাচনের যাবতীয় রণকৌশল ছিনিয়ে নিয়ে গেছে ED.  আমাদের ডেটা, আমাদের ভোট লুঠ করছে বিজেপি। প্রধানমন্ত্রী আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ন্ত্রণ করুন'। আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক নথিপত্র নিয়ে গিয়েছে। আমাদের সঙ্গে চিটিং করলে, জুয়া খেললে মেনে নেব না।" 

এর আগে প্রতীকের বাড়ি থেকে বেরনোর সময় অমিত শাহকে 'নোংরা স্বরাষ্ট্রমন্ত্রী' বলে আক্রমণ করেছিলেন মমতা। সল্টলেকের অফিস থেকে বেরিয়ে বলেন, "অমিত শাহ বাংলায় জিততে চাইলে, নির্বাচনে লড়াই করুন। আমাদের দলের তথ্যপ্রযুক্তি বিভাগে হানা দিয়ে ডেটা হাতিয়ে নেবেন কেন? বিশ্বাসযোগ্যতাহীন অ্যাপের মাধ্যমে কেন নাম বাদ দেবেন? BLO-রা সন্তুষ্ট হয়ে যে নাম বাদ দেয়, তা থেকেও বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন বিজেপি-র ইশারায় হোয়াটসঅ্যাপে কাজ করছে। লিখিত নির্দেশ নেই। কত BLO মারা গিয়েছেন। ক্ষমতা থাকেল সামনাসামনি লড়াই করো। ভোটারের নাম বাদ দিয়ে, ডেটা চুরি করে, অত্যাচার করে টিকে থাকলে ভাবলে জেনে রেখো, বাংলা দেশের গেটওয়ে। বাংলা ঠিক না থাকলে কিছুই ঠিক থাকবে না। ওরা এসব বোঝে না। নৃশংসতার নামে নিজের ধর্ম তৈরি করেছে ওরা। নিজের ছাড়া কারও কথা ভাবে না। আমি মনে করি বিজেপি একটা বিপজ্জনক দল। দেশটাকে শেষ করে দেবে ওরা।"

বিজেপি-র অফিস, তাদের তথ্যপ্রযুক্তি সংস্থায় হানা দিলে কী ঠিক হবে, এই প্রশ্নও তোলেন মমতা। তিনি বলেন, "এখনও চুপ আছি। এখনও সহ্য করছি আমরা। এত মানুষের প্রাণ চলে গিয়েছে। এখনও আশা রাখি, ব্যায় বিচার পাব। আমাদের তথ্যপ্রযুক্তি দফতরে এসে ডেটা, দলের ডেটা, প্রার্থিতালিকা, SIR কাজের তালিকা হাতিয়ে নিয়েছে। প্রতীকের বাড়িতেও করেছে, আমাদের আইপ্যাক অফিসেও করেছে। এটা করা যায় না। ওরা তৃণমূলের দ্বারা স্বীকৃত। আমাদের নামে কাজ করে, চুক্তি হয়েছে। প্রত্যেক তথ্যপ্রযুক্তি সংস্থাই কারও না কারও হয়ে কাজ করছে। তার মানে কি যখন তখন হামলা করতে পারে, যা ইচ্ছে তথ্য নিতে পারে? এটা কি অপরাধ নয়? গণতন্ত্র, কাজ করার অধিকারের হত্যা নয় কি? আমাদের কাগজপত্র কিছু নেই। সব সামলানোর জন্য অপেক্ষা করব আমরা, যত ক্ষণ না প্রতীক আসছেন।" ED-র ফরেন্সিক টিমের বিরুদ্ধে এফআইআর করার কথাও জানিয়েছেন মমতা। এদিন সমস্ত ব্লকে প্রতিবাদের ডাকও দেন তিনি। জানান, তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। তাদের চুরি, ডাকাতি ও লুঠের বিরুদ্ধে নামতে আহ্বান জানান। 

Input By : https://bengali.abplive.com/district/ed-raids-at-ipac-pratik-jain-mamata-banerjee-reaches-brings-out-documents-1164123

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget