এক্সপ্লোর

Mamata Banerjee: 'পিএসসিতে আরও দ্রুত নিয়োগ করতে হবে', বৈঠক থেকে কড়া বার্তা মমতার

Mamata Banerjee on PSC Recruitment: মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পুলিশে শূন্যপদগুলি সব পূরণ হচ্ছে"? এই প্রশ্নের উত্তরে ডিজি মনোজ মালব্য বলেন, "অনেক শূন্যপদ রয়েছে যা পূরণের চেষ্টা চলছে।"

কলকাতা: পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ নিয়ে এবার প্রশাসনিক সভা থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে নিয়োগ কেন কম হচ্ছে তা নিয়ে সভাতেই উষ্মা প্রকাশ করেন তিনি। সাফ জানিয়ে দেন তিনি সমস্ত নিয়োগে সম্মতি দিলেও কেন নিয়োগ প্রক্রিয়া এত ধীর গতিতে হচ্ছে। পুলিশ ও স্বাস্থ্য ক্ষেত্রেও কেন ধোর গতিতে নিয়োগ চলছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পুলিশে শূন্যপদগুলি সব পূরণ হচ্ছে"? এই প্রশ্নের উত্তরে ডিজি মনোজ মালব্য বলেন, "অনেক শূন্যপদ রয়েছে যা পূরণের চেষ্টা চলছে।" এরপর মমতা বলেন, "পুলিশে তো রিক্রুটমেন্ট বোর্ড আলাদা। ওগুলো চটপট ফিলআপ করতে হবে। যারা বসে আছে তাঁরা করতেই চায় না। মুখ্যসচিবকে বলব পিএসসি-কে বলে দিতে আমরা যে রিক্রুটমেন্ট করতে বলেছি তা আগে করতে। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেও যদি বাকি থাকে তা তাড়াতাড়ি করতে হবে। ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, অফিসার- এগুলোও তো আমার চাই।  তাই ফেলে রাখা যাবে না।" 

মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, "পিএসসি ডিপার্টমেন্টকে আরও দ্রুত নিয়োগ করতে হবে। আমি অর্থ দফতরকে বলে দিচ্ছি। আমি নিজে সব আবেদন রিলিজ করিয়ে দিয়েছি। আর ওঁরা বসে টুক টুক করে কাজ করছে। এত সময় লাগছে কেন? পুলিশের নিয়োগও দ্রুত করতে হবে। ফেলে রাখলে হবে না।" 

গত বছর অগাস্ট মাসে একই দাবিতে পিএসসি ভবনের সামনে বিক্ষোভে সামিল হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। পিএসসি দুর্নীতি মঞ্চের পক্ষ থেকে সেবার একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছিল৷ দ্রুত ২০১৯ সালের আইসিডিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস ও ডব্লিউ বিসিএস গ্রুপ সিওডি পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করতে হবে, দাবি তুলেছেন চাকরিপ্রার্থীরা। 

এদিকে, আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে পাড়ায় শিক্ষালয়। কীভাবে ক্লাস হবে? সে বিষয়ে বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “শিশুরা যারা এখনও ডোজ নেয়নি, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে পরিস্থিতির দিকে নজর রাখার জন্য। সেখানে তাঁদের পাড়ায় পাড়ায় শিক্ষালয় করতে হবে। বৃষ্টির দিনে করা যাবে না। বৃষ্টির দিনগুলি দেখে নিতে হবে। বড় জায়গা থাকলে ভাল। বড় জায়গা না থাকলে গাছের তলায় পাড়ায় পাড়ায় শিক্ষালয় হবে। কিন্তু সেটা বৃষ্টির দিনে নয়। হঠাৎ ঝড় জলে বাজ পড়ে কেউ মারা গেল, সেটা যেন না হয়। সেটা শিক্ষকদের দেখে নিতে হবে।‘’ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget