এক্সপ্লোর

Mamata Banerjee: 'ভিক্ষে চাইতে যাব না, কারও চাকরিও খাব না', বকেয়া নিয়ে ফের কেন্দ্রকে তোপ মমতার

Mamata On Centre: দীর্ঘদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া না দেওয়ার অভিযোগ করেছে তৃণমূল।

আশাবুল হোসেন, কলকাতা: ফের কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করেন তিনি। সেই মঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

ফের সরব মুখ্যমন্ত্রী:
দীর্ঘদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া না দেওয়ার অভিযোগ করেছে তৃণমূল। ১০০ দিনের প্রকল্পের টাকা, আবাস যোজনার টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনেছে রাজ্যের শাসক দল। সংসদে-দিল্লিতে যেমন এই নিয়ে সরব হয়েছে তৃণমূল। তেমনই রাজ্যেও নানা কর্মসূচি নেওয়া হয়েছে। ২ দিন ধরে ধর্না করেছেন খোদ মুখ্যমন্ত্রী। সেই আবহেই ফের সুর চড়ালেন তিনি। এদিন তিনি বলেন, 'অনেক টাকা আটকে রাখা হয়েছে, শুনেছি ২০২৪ পর্যন্ত দেবেও না। কিন্তু ভিক্ষে চাইতে যাব না, কারও চাকরিও খাব না।'

যে শ্রমিকরা এই অডিটোরিয়াম তৈরি করেছেন তাঁদের ডেকে সম্বর্ধনা দিতে উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকেই মুখ্যসচিবকে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, 'যাঁরা এই নির্মাণ করেন তাঁদের নির্মাণের পর নো-এন্ট্রি বোর্ড দেখিয়ে দেওয়া হয়। কিন্তু, আমি এই শ্রমিকদের সম্পদ মনে করি। মুখ্যসচিবকে বলব যাঁরা ধনধান্য তৈরি করেছেন তাঁদের ডেকে সম্বর্ধনা দিতে।'

মুখ্যমন্ত্রীর ভাবনায় শঙ্খের আকারে গড়ে তোলা হয়েছে অডিটোরিয়ামটি। তিনি বলেন, 'শঙ্খের আকৃতিতে তৈরি করা হয়েছে কারণ শঙ্খ মঙ্গলের প্রতীক। শঙ্খের সঙ্গে সমুদ্রেরও যোগ আছে। অর্ডিনারি করে কী হবে? অডিটোরিয়ামকে শঙ্খের আকার দিতে ব্যবহার করা হয়েছে ফ্রান্স থেকে আনা বিশেষ ধরনের জিঙ্ক। ৩ হাজার ৭০০ মেট্রিক টন ইস্পাত লেগেছে ধনধান্য অ়ডিটোরিয়াম তৈরি করতে। আয়ারল্যান্ড থেকে ৩০ হাজার আলো এনে সাজানো হয়েছে অডিটোরিয়ামটিকে। ৩টি ব্যাঙ্কোয়েট হল, ফুডকোর্ট রয়েছে এখানে। রয়েছে আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের ব্য়বস্থা। যেখানে ৩০০টি গাড়ি পার্ক করা যাবে।

তৈরি হচ্ছে জগন্নাথ ধামও:
ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী (Chief Minister) জানিয়েছেন দিঘায় ১৭ একর জমির উপর গড়ে উঠছে জগন্নাথ ধাম। মমতা বলেন, 'আমরা একটা জগন্নাথ ধাম তৈরি করছি। পুরির জগন্নাথ ধামের উচ্চতার। এত বড়। ১৭ একর জায়গার উপরে। পুরির মন্দিরটা নিমকাঠ দিয়ে হয় মূর্তি আমরা এখানে যেটা করব মার্বেল পাথর দিয়ে করব মূর্তি। ওই স্টাইলে বানাচ্ছি।'

আরও পড়ুন: বিডিওর চেয়ারে বিধায়ক! ছবি ভাইরাল হতেই দলের নেতার দিকে আঙুল ইদ্রিশের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget