এক্সপ্লোর

Mamata Banerjee: 'একটু কাটমানি খেয়ে ফেললেও অ্যাকশন নিই, পিএম কেয়ারের হিসেব কেউ পায় না', তোপ মমতার

Mamata on PM Care: মঙ্গলবার আসানসোলের কর্মিসভায় কাটমানি অভিযোগ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির পার্টি অফিস তৈরির খরচের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

কৌশিক গাঁতাইত, আসানসোল: একুশের বিধানসভার নির্বাচনের আগে রাজ্যের তৃণমূল সরকারকে কাটমানির (Cutmoney) সরকার বলেই খোঁচা দিয়েছিল বিজেপি। শুধু বিজেপিই (BJP) নয়, সামগ্রিক ভাবে কাটমানি ইস্যুতে বিরোধীদের নিশানায় বারবার থেকেছে রাজ্যের শাসক দল। তা নিয়ে আগেও পাল্টা তোপ দেগেছে তৃণমূল। ফের মঙ্গলবার আসানসোলের (Asansol) কর্মিসভায় কাটমানি অভিযোগ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কী বলেছেন মুখ্যমন্ত্রী:
এদিন আসানসোলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'বাংলায় জেনে বা না জেনে একটু কাটমানি খেয়ে ফেললেও, অ্যাকশন নিই। পিএম কেয়ারের নামে লক্ষ লক্ষ কোটি টাকার হিসেব কেউ পায় না। অডিট হয় না, হিসেবের মধ্যেও থাকে না, একবারও কেউ প্রশ্ন করে।' বিজেপির পার্টি অফিস তৈরির খরচের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। তিনি বলেন, '১১০০ কোটি দিয়ে বিজেপির পার্টি অফিস বানায়, তখন কেউ প্রশ্ন করে না।' তিনি আরও বলেন, 'কে একটা পঞ্চায়েত দোতলা বাড়ি করেছে সেটা নিয়ে তোমরা বড় ছবি করছ? একটা লোক দিয়ে বিচার করবেন না। গ্রামে আগে মাটির ঘর ছিল, কিন্তু আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে। তাদের বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে। আমার বাড়িতে যে ছেলেটি কাজ করে, তার দোতলা বাড়ি আছে একটা সুন্দর বাড়ি, সে তো পঞ্চায়েতে নেই। সে একটা চাকরি করে। চাকরির টাকা জমিয়ে কেউ কি বাড়ি করতে পারে না? যদি কেউ দুর্নীতি করে সেটাকে ধরো। কিন্তু পঞ্চায়েত প্রধানের একটা বাড়ি থাকা অন্যায়, এটাকে আমি বিশ্বাস করি না। তোমাদের ঘরবাড়ি নিয়ে কেউ ছবি তুলে দেখালে সেটা ভাল দেখাবে না।'

মিথ্যা প্রচারের অভিযোগ: 
বিজেপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'বিজেপির সোশ্যাল মিডিয়ার বৈশিষ্ট্য হল মিথ্যা, প্রতারণা করা। ফেক ভিডিও ছড়ায়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ফটো তুলে নিচ্ছে। ফটোশপ করে আপনাকে বিকৃতভাবে দেখিয়ে ব্ল্যাকমেল চলছে। কই এদের গ্রেফতার করা হয় না। যারা মা-বোনেদের অসম্মান করে, যারা কুৎসা, অপপ্রচার করে তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না।'

আরও পড়ুন: 'কোটি কোটি টাকা খরচ করে মহারাষ্ট্রে সরকার ভাঙছে', বিজেপিকে নিশানা মমতার

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget