এক্সপ্লোর

Mamata Banerjee : 'কেউ চোর বললে... ' একুশের মঞ্চ থেকে পাল্টা দাওয়াইয়ের হুঙ্কার মমতার, কর্মীদের কী করতে বললেন?

সিপিএমের  উদ্দেশে আক্রমণ শানিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, 'তৃণমূলকে গালাগালি করে সোশ্য়াল মিডিয়ায় মহাশূন্য়ে চলে যাচ্ছে'

 

কলকাতা : একুশের মঞ্চ থেকে বিজেপিকে অল-আউট অ্যাটাক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ইস্যুতে বিজেপিকে আক্রমণ করলেও আগাগোড়া বাংলা আবেগেই শান দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়।  অভিষেক বললেন, গলা কাটলেও বলব জয় বাংলা। আর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বাংলা ভাষা আন্দোলন শুরু হল...বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না ,মানব না। ২১ এর মঞ্চ থেকে তিনি ছুড়ে দিলেন পাল্টা চ্যালেঞ্জ। বুঝিয়ে দিলেন,  চোর বলে আক্রমণ করলে ছেড়ে কথা বলা হবে না। 

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, দলের সম্পদ হলেন দলীয় কর্মীরা, নেতারা নয়। বিরোধী পক্ষকে হুঁশিয়ারি দিয়ে বললেন, তৃণমূলের বিরুদ্ধে যত কুৎসা, অপ্রচার হবে, তৃণমূল আরও শক্তিশালী হবে। কর্মীদের স্মরণ করালেন, 'তৃণমূলের জন্মের সময় বলেছিলেন গরুতে খেয়ে নেবে, একটা চারা যখন ছোট থাকে, যাতে ছাগল-গরুতে না খায়, পাহারা দিতে হয়, আর সেই গাছ যখন বটবৃক্ষ হয়ে ওঠে , তখন সেই অন্যকে ছায়া দেয়' ।  সিপিএমের  উদ্দেশে আক্রমণ শানিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, 'তৃণমূলকে গালাগালি করে সোশ্য়াল মিডিয়ায় মহাশূন্য়ে চলে যাচ্ছে'                            

শিক্ষা দুর্নীতি থেকে রেশন দুর্নীতি, কয়লা থেকে গরু চুরির পাচারের অভিযোগে বারবার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাকে 'চোর' বলে আক্রমণ করতে শোনা গিয়েছে বিরোধীদের। এই প্রসঙ্গ টেনে মমতার পাল্টা আক্রমণ, 'সবাইকে চোর বলছেন, সবাইকে ডাকাত বলছেন, লজ্জা করে না? এবার যদি কাউকে চোর বলে...সে যদি চোর না হয়, আপনারা পাল্টা তাদের আন্দোলন করে বলে দিন,এই চোর ডাকাতরা এরা হচ্ছে চোর চিনে নিন, এরা হচ্ছে ডাকাত , চিনে নিন। এরা টাকা খাচ্ছে চিনে নিন। এরা কয়লা গরু সব টাকা খায়, কারণ বিএসএফের আন্ডারে বর্ডার, সিআইএসএফের আন্ডারে কোল, রেল আরপিএফের আন্ডারে। '             

২১ এর মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের অ্যাজেন্ডা তো স্পষ্ট করে দিলেনই, সেইসঙ্গে তৃণমূল সুপ্রিমো দিলেন বৃহত্তর আন্দোলনের ডাক। বললেন, বাংলা ভাষার উপর চলছে বিরাট সন্ত্রাস, বাংলা ভাষায় নাকি কথা বলা যাবে না। এত সহজ নয়, বাংলা এসব মানবে না, ... ছাব্বিশের পর লক্ষ্য় দিল্লি, ছাব্বিশে আরও বেশি সিট নিয়ে বাংলায় জিততে হবে, তারপর লক্ষ্য দিল্লি, বিজেপিকে হঠাতে হবে।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'একমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই পেলেট গা_ন ব্যবহার করতে পারে পুলিশ', যন্তর মন্তরের ঘটনায় সুপ্রিম কোর্ট
'একমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই পেলেট গা_ন ব্যবহার করতে পারে পুলিশ', যন্তর মন্তরের ঘটনায় সুপ্রিম কোর্ট
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
Uttar Dinajpur BDO: বিডিও-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পুলিশ সুপার থেকে জেলাশাসক, সকলের কাছেই পৌঁছে গেল চিঠি
বিডিও-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পুলিশ সুপার থেকে জেলাশাসক, সকলের কাছেই পৌঁছে গেল চিঠি

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget